তাফসীরে মারেফুল কুরআন সংক্ষিপ্ত
/ ১৪৯৩
📝 লেখা 📖 পিডিএফ

Contents ¥ পরব সে প্রকাশ্য কাফের, তার জন্য জাহান্নামের চিরস্থায়ী আযাব ধ্রধারিত ৷ রসূলের প্রতি ঈমান ছাড়া আল্লাহ্‌ তাআলার প্রতি সত্যিকার চন সাব্যস্ত হয় না। শেষ আয়াতে পুনরায় দ্যর্থহীনভাবে ঘোষণা করা হয়েছে যে, ধ্রধরাতের মুক্তি ও কামিয়াবী শুধু এ সব লোকের জন্যেই সংরক্ষিত গলা আল্লাহ্‌ তাআলার প্রতি ঈমানের সাথে সাথে তার নবী ও রসূলগণের (ঠেও যথাৰ্থ ঈমান ও আস্থা রাখে। হযরত রসূলে করীম (সাঃ) এরশাদ করেছেন nny any pnt Sh Of অর্থাৎ- “নিশ্চয় কোরআনের এক আয়াত অন্য আয়াতের ব্যাখ্যা ও প্রষ্গীর করে!” অতএব, কোরআনী তফসীরের পরিপন্থী কোন তফসীর ফ্দা কারো জন্য জায়েয নয়! কতিপয় ইছুদী দলপতি রসূলুল্লাহ্‌ (সাঃ)-এর সমীপে উপস্থিত হয়ে ফলল, আপনি যদি সত্য নবী হয়ে থাকেন, তবে হযরত মূসা (আঃ)-এর ধতি যেমন লিপিবদ্ধ আসমানী কিতাব নাযিল হয়েছিল, আপনিও তদ্রপ খ্বথানি লিপিবদ্ধ কিতাব আসমান থেকে নিয়ে আসুন। তাহলে আমরা | ভ্বপনার প্রতি ঈমান আনয়ন করবো। তারা আন্তরিকভাবে ঈমানের আগ্রহ | সিরা সত্যানুসন্ধিৎসার কারণে এহেন আবদার করে নাই। বরং জিদ ও হকারিতার কারণে একের পর এক বাহানার আশ্রয় নিতে অভ্যস্ত ছিল। প্রল্লাহ তাআলা এ আয়াত দ্বারা ইহুদীদের স্বরূপ উদঘাটন করে তাদের হঠকারী মনোভাব সম্পর্কে রসুলুল্লাহ (সাঃ)-কে ওয়াকিফহাল করেন এবং সমবনা দান করেন যে, এরা এমন এক জাতি-গোষ্ঠীর সদস্য যারা পূর্ববর্তী সূরা আন্-নিসা YAY রসূলগণকেও উত্যক্তবিরক্ত করতো, খোদাদ্রোহিতামূলক বড় বড় অপরাধও নিদ্বিধায় করে বসতো। এদের পূর্বসুরিরা হযরত মূসা (আঃ)-এর কাছে আবদার করেছিল যে, সরাসরি ও প্রকাশ্যেভাবে আমাদেরকে আল্লাহ্‌ দেখাতে হবে। এহেন চরম স্পর্ধার কারণে তাদের উপর অকস্মাৎ বনজ্তুপাত হয়েছিল এবং তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। পরবর্তী ইহুদীরা অদ্বিতীয় মাবুদ আল্লাহ্‌ তাআলার চিরন্তন সত্তা ও একত্ববাদের অকাট্য প্রমাণাদি অর্থাৎ, হযরত মূসা (আঃ)-এর প্রকাশ্য মোজেযাসমূহ ও ফেরাউনের শোচনীয় সলিল সমাধির দৃশ্য প্রত্যক্ষ করার পরও আল্লাহ্‌ তাআলাকে ত্যাগ করে গো-বৎসের পূজায় লিপ্ত হয়েছিল। এসব অপকর্মের কারণে তারা সমূলে উৎখাতযোগ্য হওয়া সত্বেও আমি তাদেরকে ক্ষমা করেছি এবং হযরত মুসা (সাঃ)-কে কামিয়াব ও বিজয়ী করেছি। তারা তাওরাতের অনুশাসন মানতে স্পষ্ট অস্বীকার করায় আমি তুর পাহাড়কে তাদের উপর তুলে এনে ঝুলিয়ে দিয়েছি, যাতে হয়ত তারা শরীয়তের বিধান মানতে বাধ্য হবে, অথবা তাদেরকে পাহাড়ের নীচে পিষে মারা হবে। আমি তাদেরকে আরো নির্দেশ দিয়েছিলাম যে, তারা যখন ‘ইলইয়া’ শহরের দ্বারদেশে উপনীত হবে, তখন অত্যন্ত বিনয়ের সাথে আল্লাহ্‌র আনুগত্যের প্রেরণায় অনুপ্রাণিত অস্তরে অবনত মস্তকে শহরে প্রবেশ করবে। আমি আরো জানিয়ে দিয়েছিলাম যে, শনিবার দিন মৎস্য শিকার করবে না! এসব তোমাদের প্রতি আমার নির্দেশ। অতএব, এগুলো লংঘন করো না। এভাবে আমি তাদের থেকে দৃঢ় শপথ গ্রহণ নিয়েছিলাম কিন্তু বাস্তবে দেখা গেল, তারা একে একে প্রত্যেকটি নির্দেশ অমান্য করেছে, অঙ্গীকার ভঙ্গ করেছে। অতএব, আমি দুনিয়াতেও তাদেরকে লাঞ্ছিত করেছি এবং আখেরাতেও তাদের নিক্ষ্টতর শাস্তি ভোগ করতে হ্‌বে। wwwi.islamfind.wordpress.com www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।