তাফসীরে মারেফুল কুরআন সংক্ষিপ্ত
/ ১৪৯৩
📝 লেখা 📖 পিডিএফ

Contents ২৪ তফসীর মাআরেফুল ক্কোরআন Ye nena ODODE OEE mn কিভাবে তাদের মোকাবেলা করব, তাই আমার চিন্তা। আষি কখনও তাদের একথা মেনে নিতে পারি না। মোটকথা কোরআনের এ দাবী ও চ্যালেঞ্জে সারা আরববাসী যে পরাজয় বরণ করেই ক্ষান্ত হয়েছে তাই নয়, বরং একে অদ্বিতীয় ও অনন্য বলে প্রকাশ্য ভাবে স্বীকারও করেছে। যদি কোরআন মানব রচিত কালাম হতো, তবে সমগ্র আরববাসী তথা সমগ্র বিশ্ববাসী অনুরূপ কোন না কোন একটি ছোট সুরা রচনা করতে অপারগ হতো না এবং এ কিতাবের অনন্য বৈশিষ্ট্যের কথা স্বীকারও করতো না। কোরআন ও কোরআনের বাহক পয়গাম্বরের বিরদ্ধে জান-মাল, ধন সম্পদ, মান-ইজ্জত সবকিছু ব্যয় করার জন্য তারা প্রস্তুত ছিল, কিন্তু কোরাআনের চ্যালেঞ্জ গ্রহণ করে দুটি শব্দও রচনা করতে কেউ সাহসী হয়নি। এর কারণ এই যে, যে সমস্ত মানুষ তাদের মূর্খতাজনিত কার্যকলাপ ও আমল সত্বেও কিছুটা বিবেকসম্পন্ন ছিল মিথ্যার প্রতি তাদের একটা সহজাত ঘৃণাবোধ ছিল। কোরআন শুনে তারা যখন বুঝতে পারলো যে, এমন কালাম রচনা আমাদের পক্ষে আদৌ সম্ভব নয়, তখন তারা কেবল একপ্ডয়েমীর মাধ্যমে কোন বাক্য রচনা করে তা জনসমেক্ষ তুলে ধরা নিজেদের জন্য লজ্জার ব্যাপার বলে মনে করতো। তারা জানতো যে, আমরা যদি কোন বাক্য পেশ করিও, তবে সমগ্র আরবের শুদ্ধভাষী এবং এজন্য অনর্থক লঙ্জিত হতে হবে। এজন্য সমগ্র জাতিই চুপ করে ছিল। আর যারা কিছুটা ন্যায়পথে চিন্তা করেছে, তারা খোলাখুলিভাবে স্বীকার করে নিতেও কৃঠিত হয়নি যে, এটা আল্লাহুর কালাম! এসব ঘটনার মধ্যে একটি হচ্ছে এই যে, আরবের একজ্বন সরদার আস’ আদ ইবনে যেরার হযরতের চাচা আব্বাস (রাঃ)-এর নিকট স্বীকার করেছেন যে, তোমরা অনর্থক মুহাম্মদ (সাঃ)-এর বিরুদ্ধোচারণ করে নিজেদের ক্ষতি করছ এবং পারস্পারিক সম্পর্কচ্ছেদ করছ! আষি দৃঢ় বিশ্বাসের সাথে বলতে পারি যে, নিশ্চয়ই তিনি আল্লাহ্র রসূল এবং তিনি যে কালাম পেশ করেছেন তা আল্লাহুূর কালাম এতে বিন্দুমাত্রও সন্দেহ নেই। তৃতীয় কারণ $ তৃতীয় কারণ হচ্ছে এই যে, কোরআন কিছু গায়েবী সংবাদ এবং ভবিষ্যতে ঘটবে এমন অনেক ঘটনার সংবাদ দিয়েছে, যা হুবহু সংঘটিত হয়েছে। যথা--কোরআন ঘোষণা করেছে, রোম ও পারস্যের যুদ্ধে প্রথমতঃ পারস্যবাসী জয়লাভ করবে এবং দশ বছর যেতে না যেতেই পুনরায় রোম পারস্যকে পরাজ্জিত করবে। এ আয়াত নাযিল হওয়ার পর মক্কার সরদারগণ হযরত আবু বকর সিদ্দীক (রাঃ)-এর সাথে এ ভবিষ্যদ্বাণীর যথার্থতা সম্পর্কে বাজী ধরল। শেষ পর্যন্ত কোরআনের ভবিষ্যদ্বাণী অনুযাযায়ী রোম জয়লাভ করলো এবং বাজ্ীর শর্তানুযায়ী যে মাল দেয়ার কথা ছিল, তা তাদের দিতে হলো। রসূলুল্লাহ (সাঃ) অবশ্য এ মাল গ্রহণ করেননি। কেননা, এরূপ বাজী ধরা শরীয়ত অনুমোদন করে না। এমন আরো অনেক ঘটনা কোরআনে উল্লেখিত রয়েছে, যা গায়েবের সাথে সম্পর্কযুক্ত এবং নিকট অতীতে হুবহু ঘটেছেও ৷ চতুর্থ কারণ $ চতুর্থ কারণ এই যে, কোরআন শরীফে পূর্ববর্তী উম্মত, শরীয়ত ও তাদের ইতিহাস এমন পরিস্কারভাবে উল্লেখ করা হয়েছে যে, সে যুগের ইুদী-খৃষ্টানদের পন্ডিতগণ, যাদেরকে পূর্ববর্তী আসমানী কিতাবসমূহের বিজ্ঞ লোক মনে করা হতো, তারাও এতটা অবগত ছিল না! রসূল (সাঃ)-এর কোন প্রতিষ্ঠানগত শিক্ষা ছিল না। কোন শিক্ষিত লোকের সাহায্যও তিনি গ্রহণ করেননি। কোন কিতাব কোনদিন স্পর্শও করেননি। এতদসস্বেও দুনিয়ার প্রথম থেকে তার যুগ পর্যন্ত সমগ্র বিশ্ববাসীর এঁতিহাসিক অবস্থা এবং তাদের শরীয়ত সমপর্কে কিছুতেই তার পক্ষে সম্ভব হতে পারে না। প্রকৃতপক্ষে আল্লাহ্‌ তা’ আলাই যে তাকে এ সংবাদ দিয়েছেন এতে সন্দেহের অবকাশ নেই। পঞ্চম কারণ $ পঞ্চম কারণ হচ্ছে এই যে, কোরআনের বিভিন্ন আয়াতে মানুষের অন্তর্নিহিত বিষয়াদি সম্পর্কিত যেসব সংবাদ দেয়া হয়েছে পরে সংশ্লিষ্ট লোকদের স্বীকারোক্তিতে প্রমাণিত হয়েছে যে, এ সব কথাই সত্য । একাজও আল্লাহ্‌ তা’আলারই কাজ, তা কোন মানুষের পক্ষে সম্ভব ছিল না। ষষ্ঠ কারণ $ ষষ্ঠ কারণ হচ্ছে যে, কোরআনে এমন সব আয়াত রয়েছে যাতে কোন সম্প্রদায় বা কোন ব্যক্তি সম্পর্কে ভবিষ্যদ্বাণী করা হয়েছে যে, তাদের দ্বারা অমুক কাজ হবে না; তারা তা করতে পারবে না। ইহুদীদের সম্পর্কে বলা হয়েছে, যদি তারা নিজেদেরকে আল্লাহ্‌র প্রিয় করবে। সুতরাং এমতাবস্থায় তাদের পক্ষে মৃত্যু কামনা করা অপছন্দনীয় হতে পারে না।এ প্রসঙ্গে এরশাদ হচ্ছে $ ET 204 $5405 - তারা কখনও তা চাইবে না। মৃত্যু কামনা করা তাদের পক্ষে কঠিন ছিল না। বিশেষ করে ওঁ সমস্ত লোকদের জন্য যারা কোরআনকে মিথ্যা বলে অভিহিত করতো। কোরআনের এরাশাদ মোতাবেক তাদের মৃত্যু কামনা করার ব্যাপারে ভয় পাওয়ার কোন কারণ ছিল না। ইহুদীদের পক্ষে মৃত্যু কামনার (মোবাহালা) এ চ্যালেঞ্জ গ্রহণ করে মুসলমানদেরকে পরাজিত করার অত্যস্ত সুবর্ণ সুযোগ ছিল। কোরআনের দাবীর পরিপ্রেক্ষিতে সঙ্গে সঙ্গেই তাতে সম্মত হওয়া তাদের পক্ষে উচিত ছিল। কিন্তু ইহুদী ও মুশরিকরা মুখে কোরআনকে যতই মিথ্যা বলুক না কেন, তাদের মন জানতো যে, কোরআন সত্য, তাতে কোন সন্দেহের অবকাশ নেই। সুতরাং মৃত্তু কামনার চ্যালেঞ্জে সাড়া দিলে সত্য-সত্যই তা ঘটবে। এজন্যই তারা কোরআনের এ প্রকাশ্য চ্যালেঞ্জ গ্রহণ করতে সাহস পায়নি এবং একটি বারের জন্যও মুখ দিয়ে মৃত্যুর কথা বলেনি। সপ্তম কারণ £ কোরআন শরীফ শ্রবণ করলে মুমিন, কাফির, সাধারণ-অসাধারণ নির্বিশেষে সবার উপর দু'ধরনের প্রভাব সৃষ্টি হতে দেখা যায়। যেমন, হযরত জুবাইর ইবনে মোতআম (রাঃ) ইসলাম গ্রহণের পূর্বে একদিন হুযুর (সাঃ)-কে মাগরিবের নামাযে সুরা তুর পড়তে শুনেন। হুযুর (সাঃ) যখন শেষ আয়াতে পৌছলেন, তখন হযরত জুবাইর (রাঃ) বলেন যে, মনে হলো, যেন আমার অস্তর উড়ে যাচ্ছে। তার কোরআন পাঠ শ্রবণের এটাই ছিল প্রথম ঘটনা। তিনি বলেন, সেদিনই কোরআন আমার উপর প্রভাব বিস্তার করে ফেলেছিল। আয়াতটি হচ্ছে £ SEY CIAL AIEEE GSIOSY + Sis wwwi.islamfind.wordpress.com www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।