তাফসীরে মারেফুল কুরআন সংক্ষিপ্ত
/ ১৪৯৩
📝 লেখা 📖 পিডিএফ

Contents ২৭৬ _ তফসীর মাআরেফুল ক্কোরআন পদক্ষেপ গ্রহণ করা বৈধ নয়। এক হাদীসে বলা হয়েছে? ভেবেচিন্তে কাজ করা আল্লাহ্র পক্ষ থেকে এবং তড়িঘড়ি কাজ করা শয়তানের পক্ষ থেকে | (বাহ্রে-মুহীত) কেবলার অনুসারীকে কাফের না বলার তাৎপর্ষ £ এ আয়াত থেকে একটি গুরুত্বপূর্ণ মাসআলা জ্ঞানা গেল যে, যে ব্যক্তি নিজেকে মুসলমানরূপে পরিচয় দেয়, কলেমা পাঠ করে কিংবা অন্য কোন ইসলামী বৈশিষ্ট্য যথা নামায, আযান ইত্যাদিতে যোগদান করে, তাকে মুসলমান মনে করা প্রত্যেক মুসলমানের অবশ্য কর্তব্য। তার সাথে মুসলমানদের মতই ব্যবহার করতে হবে এবং সে আস্তরিকভাবে মুসলমান হয়েছে না কোন স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে ইসলাম গ্রহণ করেছে, এবথা প্রমাণ করার জন্যে অপেক্ষা করতে হবে। এছাড়া এ ব্যাপারে তার কাজকর্মের উপরও উপরোক্ত নির্দেশ নির্ভরশীল হবে না। মনে করুন, সে নামায পড়ে না, রোযা রাখে না এবং সর্বপ্রকার গোনাহে জড়িত, তবুও তাকে ইসলাম বহির্ভূত বলার কিংবা তার সাথে কাফেরের মত ব্যবহার করার অধিকার কারও নেই। এ কারণেই ইমাম আযম আবু-হানীফা (রহঃ) বলেন $ “আমরা কেবলার অনুসারীকে কোন পাপ কার্যের কারণে কাফের সাব্যস্ত করি না!” কোন কোন হাদীসে এ জাতীয় উক্তি বর্ণিত আছে যে, যত গোনাহগার দুp্কমীই হোক, কেবলার অনুসারীকে কাফের বলো না। কিন্তু এখানে একটি বিষয় বিশেষভাবে প্রণিধানযোগ্য ও স্মরণযোগ্য যে, যে ব্যক্তি নিজেকে মুসলমান বলে, কোরআন ও হাদীস অনুযায়ী তাকে কাফের বলা বা মনে করা বৈধ নয়। এর সুস্পষ্ট অর্থ এই যে, কুফরের নিশ্চিত লক্ষণ, এরূপ কোন কথা বা কাজ যতক্ষণ তার দ্বারা সংঘটিত না হবে, ততক্ষণ তার ইসলামের স্বীকারোক্তিকে বিশুদ্ধ মনে করা হবে এবং তাকে মুসলমানই বলা হবে। তার সাথে মুসলমানের মতই ব্যবহার করা হবে এবং তার আস্তরিক অবস্থা নিয়ে আলোচনা ফর অধিকার কারও থাকবে না। কিন্ত যে ব্যক্তি ইসলাম ও ঈমান প্রকাশ করার সাথে সাথে কুফরী কলেমাও বকাবকি করে, অথবা প্রতিমাকে আভূমি নত হয়ে রথ করে কিংবা ইসলামের কোন অকাট্য ও স্বতঃসিদ্ধ নির্দেশ অস্বীকার কু কিংবা কাফেরদের কোন ধর্মীয় বৈশিষ্ট্য অবলম্বন করে; যেমন, গল পৈতা পরা ইত্যাদি, তবে তাকে সন্দেহাতীতভাবে কুফরী কাজকর্ণে কারণে কাফের আখ্যা দেওয়া হবে। আলোচ্য আয়াতের শব্দে এদিকে ইঙ্গিত রয়েছে। নতুবা ইহুদী ও খৃষ্টান সবাই নিজেকে মুমিন-মূসলঙ্ বলত! মুসায়লামা কায্যাব শুধু কলেমার স্বীকারোক্তিই নয়, ইসলী বৈশিষ্ট্য, যথা নামায, আযান ইত্যাদিরও অনুগামী ছিল। আযানে ‘আশ আল্লা ইলাহা ইল্লাল্লাহ! -এর সাথে ‘আশহাদু আল্লা মুহাস্মাদার রাসূসৃল্লহ'ধ উচ্চারণ করত! কিন্ত সাথে সাথে সে নিজেকেও নবী-রাসূল ও ওর অধিকারী বলে দাবী করত, যা কোরআন ও সুন্নাহর প্রকাশ্য বিরুদ্ধাচযণ। এ কারণেই তাকে ধর্মত্যাগী সাব্যস্ত করা হয় এবং সাহাবায়ে কেরাছে এজমা তথা সর্বসম্মতিক্রমে তার বিরুদ্ধে জেহাদ করে তাকে হত্যা বর হয়। মোটামুটি মাসআলা হল এই যে, প্রত্যেক কলেমা উচ্চারপকাী কেবলার অনুসারীকে মুসলমান মনে কর। তার অস্তরে কি অছে, ডা খোজাধুজি করার প্রয়োজন নেই. অস্তরের বিষয় আল্লাহ্‌র হাতে সমর্গা কর। তবে ঈমান প্রকাশের সাথে সাথে ঈমান বিরোধী কোন কাজ সংঘটিত হলে তাকে মুর্তাদ অর্থাৎ, ধর্মত্যাগী মনে কর। এর জন্যে শর্ত এই যে কাজটি যে ঈমান বিরোধী, তা অকাট্য ও নিশ্চিত হতে হবে। এন কোনরূপ দ্ব্র্থতার অবকাশ না থাকা চাই। wwwi.islamfind.wordpress.com www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।