Contents চ্যালেঞ্জ গ্রহণ করতে অগ্রসর হল না-তারা কোরআনের অনুরূপ একটি সুরা এমনকি কয়েকটি ছত্রও তৈরী করতে পারল না। ভাষাশৈলী ও পাণ্ডিত্বের মাধ্যমে কোরআনের মোকাবেলা করার ব্যাপারে আরবদের এহেন নীরবতাই প্রমাণ করে যে, কোরআন মানবরচিত গ্রন্থ নয়, বরং তা আল্লাহ্রই কালাম। মানুষ তো দূরের কথা, সমগ্র সৃষ্টিজগত মিলেও এ কালামের মোকাবেলা করতে পারে না। আরববাসীরা যে এ ব্যাপারে শুধু নির্বাকই রয়েছে তাই নয়, তাদের একান্ত আলোচনায় এরূপ মস্তব্য করতেও তারা কৃষ্ঠিত হয়নি যে, এ কিতাব কোন মানুষের রচনা হতে পারে না। আরবদের মধ্যে যাদের কিছুটা সুস্থ্য বিবেক ছিল তারা শুধু মুখেই একথা প্রকাশ করেনি, এরূপ স্বীকৃতির সাথেসাথে স্বতঃস্ফূর্তভাবে অনেকেই ইসলাম গ্রহণও করেছে। আবার কেউ কেউ পৈত্রিক ধর্মের প্রতি অন্ধ আবেগের কারণে অথবা বনী-আব্দে মনাফের প্রতি বিদ্বেষবশতঃ কোরআনকে আল্লাহ্র কালাম বলে স্বীকার করেও ইসলাম গ্রহণ থেকে বিরত রয়েছে। কুরায়েশদের ইতিহাসই সে সমস্ত ঘটনার সাক্ষী। তারই মধ্য থেকে এখানে কয়েকটি ঘটনার উল্লেখ কর! হচ্ছে, যাতে অতি সহজে বুঝা যাবে যে, সমগ্র আরববাসী কোরআনকে অদ্বিতীয় ও নযীরবিহীন কালাম বলে স্বীকার করেছে এবং এর নধীর পেশ করার ব্যর্থ প্রচেষ্টায় অবতীর্ণ হওয়ার ঝুঁকি নিতে সচেতনভাবে বিরত রয়েছে! রসূলুল্লাহ (সাঃ) এবং কোরআন নাযিলের কথা মক্কার গণ্ডী ছাড়িয়ে হেজ্াযের অন্যান্য এলাকায় ছড়িয়ে পড়ার পর বিরুদ্ধবাদীদের অন্তরে এরূপ সংশয়ের সৃষ্টি হলো যে, আসনু হজ্জের মওসুমে আরবের বিভিন্ন এলাকা থেকে হাজীগণ যখন মক্কায় আগমন করবে, তখন তারা রসূল (সাঃ)-এর কথাবার্তা শুনে প্রভাবান্নিত না হয়ে পারবে না। এমতাবস্থায় এরূপ সম্ভাবনার পথ রুদ্ধ করার পহ্থা নিরূপণ করার উদ্দেশে মক্কার সম্ভ্রান্ত কুরায়েশরা একটি বিশেষ পরামর্শ সভার আয়োজন করলো। এ বৈঠকে আরবের বিশিষ্ট সরদারগণও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ওলীদ ইবনে মুগীরা বয়সে ও বিচক্ষণতায় ছিলেন শীর্ষস্থানীয়। সবাই তার নিকট এ সমস্যার কথা উত্থাপন করলো। তারা বললো, এখন চারদিকে থেকে মানুষ আসবে এবং মুহাম্মদ (সাঃ) সম্পর্কে আমাদেরকে জিজ্ঞেস করবে। তাদের সেসব প্রশ্রের জবাবে আমরা কি বলবো? আপনি আমাদেরকে এমন একটি উত্তর বলে দিন, যেন আমরা সবাই একই কথা বলতে পারি। অনেক ভাবনা-চিন্তার পর তিনি উত্তর দিলেন, যদি তোমাদের কিছু বলতেই হয়, তবে ডাকে জাদুকর বলতে পার। লোকদেরকে বলো যে, এ লোক জ্ঞাদু-বলে পিতা-পুত্র ও স্বামী-স্রীর মধ্যে বিভেদ সৃষ্টি করেন। সমবেত লোকেরা তখনকার মত প্রস্তাবে একমত ও নিশ্চিন্ত হয়ে গেল। তখন থেকেই তরা আগস্তকদের নিকট একথা বলেতে আরস্ত করলো, কিন্তু আল্লাহ্র জ্বালানো প্রদীপ কারো ফুৎকারে নির্বাপিত হবার নয়। আরবের বিভিন্ন অঞ্চল থকে সাধারণ লোকদের অনেকেই কোরআনের অমীয় বাণী শুনে মুলমান হয়ে গেল। ফলে মক্কার বাইরেও ইসলামের বিস্তার সূচিত হলো।--(খাসায়েসে_ক্ব্রা) এমনিভাবে বিশিষ্ট কুরাইশ সরদার নযর ইবনে হারেস তার স্বজাতিকে লক্ষ্য করে বলেছিলেন, আজ তোমরা এমন এক বিপদের সম্মুখীন হয়েছ, যা ইতিপূর্বে কখনও দেখা যায়নি। মুহাম্মদ (সাঃ) তোমাদেরই মধ্যে যৌবন অতিবাহিত করেছেন, তোমরা তাঁর চরিত্রমাধুর্যে বিমুগু সূরা আল বাক্বারাহ YY SESE RATE ERS CY FLEES TALBERT HS PC TEBE FLO ERASERS AEN TRIS TN PS LT 8/TT বনত কে নাত ত. সরে রাত নাড়া সততা ন যরপ সলা মানিলে সহ সু সাকাতে নত নটেনত আমানতদার বলে অভিহিত করতে ! কিন্তু যখন তার মাথার চুল সাদা হতে আরস্ত করেছে, আর তিনি আল্লাহ্র কালাম তোমাদেরকে শোনাতে শুরু করেছেন, তখন তোমরা তাকে জাদুকর বলে অভিহিত করছ। আল্লাহ্র কসম; তিনি জাদুকর নন। আমি বনু জাদুকর দেখেছি, তাদের (সাঃ) কোন অবস্থাতেই তাদের মত নন। তিনি সম্পূর্ণ স্বতস্ত্র ব্যক্তিত্ব। আরও জেনে রেখো! আমি অনেক জাদুকরের কথাবার্তা শুনেছি, কিন্ত তার কথাবার্তা জাদুকরের কথাবার্তার সাথে কোন বিচারেই সামঞ্জস্যপূর্ণ নয়। তোমরা তাকে কবি বল, অথচ আমি অনেক কবি দেখেছি, এ বিদ্যা আয়ত্ত করেছি, অনেক বড় বড় কবির কবিতা শুনেছি, অনেক কবিতা আমার মুখস্থও আছে, কিন্তু ঠার কালামের সাথে কবিদের কবিতার কোন সাদৃশ্য আমি খুঁজে পইনি। কখনও কখনও তোমরা তাকে পাগল বল, তিনি পাগলও নন। আমি অনেক পাগল দেখেছি, তাদের পাগলামীপূর্ণ কথাবার্তাও শুনেছি, কিন্ত ঠার মধ্যে তাদের মত কোন লক্ষণই পাওয়া যায় না। হে আমার জাতি ! তোমরা ন্যায়নীতির ভিত্তিতে এ ব্যাপারে চিন্তা কর, সহজ্জে এড়িয়ে যাওয়ার মত ব্যক্তিত্ব তিনি নন। হযরত আবু যর (রাঃ) বলেছেন, আমার ভাই আনীস একবার মক্কায় গিয়েছিলেন। তিনি ফিরে এসে আমাকে বলেছিলেন যে, মক্কায় এক ব্যক্তি নিজেকে আল্লাহ্র রসূল বলে দাবী করছেন। আমি জিজ্ঞেস করলাম, সেখানকার মানুষ এ সম্পর্কে কি ধারণা পোষণ করে? তিনি উত্তর দিলেন, তাকে কেউ কবি কেউ পাগল, কেউবা জ্ঞাদুকর বলে। আমার ভাই আনীস একজন বিশিষ্ট কবি এবং বিভিন্ন বিষয়ে বিজ্ঞ লোক ছিলেন। তিনি আমাকে বললেন, আষি যতটুকু লক্ষ্য করেছি, মানুষের এসব কথা ভূল ও মিথ্যা। তার কালাম কবিতাও নয়, জাদুও নয়, আমার ধারণায় সে কালাম সত্য। আবু যর (রাঃ) বলেন যে, ভাইয়ের কথা শুনে আমি মন্ধায় চলে এলাম মসজিদে হারামে অবস্থান করলাম এবং ত্রিশ দিন শুধু অপেক্ষা করেই অতিবাহিত করলাম। এ সময় যমযম কুপের পানি ব্যতীত আমি অন্য কিছুই পানাহার করিনি। কিন্তু এতে আমার ক্ষুধার কষ্ট অনুভব হয়নি! দুৰ্বলতাও উপলব্ধি করিনি! শেষ পর্যন্ত কাবা প্রাঙ্গন থেকে বের হয়ে লোকের নিকট বললাম, আমি রোম ও পারস্যের বড় বড় জ্ঞানী-গুণী লোকদের অনেক কথা শুনেছি, অনেক জ্বাদুকর দেখেছি, কিন্তু মুহাস্মদ (সাঃ)-এর বাণীর মত কোন বাণী আজও পর্যন্ত কোথাও শুনিনি। কাজেই সবাই আমার কথা শোন এবং তার অনুসরণ কর। আবু যরের এ প্রচারে উদ্বুদ্ধ হয়েই মন্ধা বিজয়ের বছর তার কওমের প্রায় এক হাজার লোক মক্কায় গিয়ে ইসলাম গ্রহণ করেন। ইসলাম ও হযরতের সবচাইতে বড় শত্রু আবু জ্বাহূল এবং আখ্নাস ইবনে শোরাইকও লোকচক্ষুর অগোচরে কোরআন শুনত, কোরআনের অসাধারণ বর্ণনাভঙ্গি এবং অনন্য রচনারীতির প্রভাবে প্রভাব্বিত হতো। কিন্তু গোত্রের লোকেরা যখন তাদেরকে বলতো যে, তোমরা যখন এ কালামের গুণ সম্পর্কে এতই অবগত এবং একে অদ্বিতীয় কালামরূপে বিশ্বাস কর, তখন কেন তা গ্রহণ করছ না? প্রত্যুত্তরে আবু জ্বাহূল বলতো, তোমরা জ্ঞান যে, বনি আবদে মনাফ এবং আমাদের মধ্যে পূর্ব থেকেই বিরামহীন শত্রুতা চলে আসছে; তারা যখন কোন কাজে অগ্রসর হতে চায়, তখন আমরা তার প্রতিদৃন্দ্রীরপে বাধা দেই। উভয় গোত্রই সমপর্যায়ের। এমবতাবস্থায় তারা যখন বলছে যে, আমাদের মধ্যে এমন এক নবীর আভিবর্ভাব হয়েছে, ধার নিকট আল্লাহ্র বাণী আসে, তখন আমরা wwwi.islamfind.wordpress.com www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।