Contents ২৬৮ তফসীর মাআরেফুল ক্বোর আন NA কোরআনের উপর গভীর চিস্তা-গবেষণা করুক, এটাই হল কোরআনের চাহিদা। কাজেই কোরআন সম্পর্কিত চিন্তা-গবেষণা কিংবা তার পর্যালোচনা করা শুধুমাত্র ইমাম-মুজতাহিদগণেরই একক দায়িত্ব এমন মনে করা যথার্থ নয়। জ্ঞান-বুদ্ধির পর্যায়ের মতই অবশ্য চিন্তা-গবেষণা এবং পর্যালোচনারও বিভিন্ন পর্যায় রয়েছে। ইযাম-মুজতাহিদগণের গবেষণা-পর্যালোচনা একটি আয়াত থেকে বহু বিষয় উদ্ভাবন করবে। ওলামা সম্প্রদায়ের চিন্তা-ভাবনা এসব বিষয় উপলব্ধি করবে। আর সাধারণ মানুষ যথন নিজের ভাষায় কোরআনের তরজমা-অনুবাদ পড়ে তা নিয়ে চিন্তা-ভাবনা করবে, তখন তাতে তাদের মনে সৃষ্টি হবে আল্লাহ্ তাআলার মহত্বের ধারণা ও ভালবাসা। এটাই হল কৃতকার্যতার মূল চাবিকাঠি। অবশ্য জনসাধারণের জন্য ভুল বোঝাবুঝি ও বিভ্রান্তি থেকে অব্যাহতি লাভ করার জন্য পর্যায়ক্রমিকভাবে কোন বিজ্ঞ আলেমের নিকট কোরআন পাঠ করা উত্তম। আর তা সম্ভব না হলে কোন নির্ভরযোগ্য তফসীর অধ্যয়ন করবে এবং কোন জটিলতা বা সন্দেহ_সংশয় দেখা দিলে নিনজ্দের মনমতো তার কোন সমাধান করবে না, বরং বিজ্ঞ কোন আলেমের সাহায্য নেবে। কোরআন ও সুন্নাহর তফসীরের কয়েকটি শর্ত £ উল্লেখিত আয়াতের দ্বারা বোঝা যাচ্ছে যে, কোরআন সম্পর্কে চিন্তা-ভাবনা ও গবেষণা-পর্যালোচনা করার অধিকার প্রতিটি লোকেরই রয়েছে। কিন্ত আমরা বলেছি যে, চিন্তা-ভাবনা ও গবেষণা-পর্যালোচনার স্তরভেদ রয়েছে, সেমতে প্রত্যেক স্তরের হুকুমও পৃথক পৃথক! যে মুজতাহিদসুলভ মীমাংসাজ্নিত সিদ্ধান্ত বের করা হয়, তার জন্য তার লক্ষ্যসমূহ সম্পর্কিত জ্ঞান অর্জন করে নেয়া অপরিহার্য, যাতে নির্ভুল মর্ম নির্ণয় করা সম্ভব হবে। পক্ষান্তরে যদি তার পটভূমিকা সংক্রান্ত জ্ঞান মোটেই না থাকে, কিংবা স্বল্প পরিমাণ থাকে, তাহলে বুঝতে হবে, একজন মুজ্তাহিদের যেসব গুণ-বৈশিষ্ট্য থাকা প্রয়োজন তা তার মধ্যে নেই। বলাবাহুল্য, তাহলে সে আয়াতের দ্বারা যেসব মর্ম উদ্ভাবন করবে, তাও হবে ভ্রান্ত। এমতাবস্থায় আলেম সম্প্রদায় যদি সেগুলোকে প্রত্যাখ্যান করেন, তবে তা হবে একান্তই ন্যায়সঙ্গত যে লোক কোন দিন কোন মেডিক্যাল কলেজের ছায়াও মাড়ায়নি, সে যদি আপত্তি তুলে বসে যে, দেশের চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসা শাস্ত্রে সনদপ্রাপ্ত ডাক্তারদের একক আধিপত্য কেন দেয়া হল? একজন মানুষ হিসাবে আমারও সে অধিকার রয়েছে। কিংবা কোন নির্বোধ যদি বলতে শুরু করে যে, দেশে নদীনালা, পুল-নদর্মা প্রভৃতি সংস্কার ও নির্মাণের ঠিকাদার শুধুমাত্র বিজ্ঞ প্রকৌশলীদেরকেই কেন দেয়া হবে? আমিও তো একজন নাগরিক হিসাবে এ দায়িত্ব পালনের অধিকারী । অথবা বিকৃত-বুদ্ধি কোন লোক যদি এমন আপত্তি তুলতে আরম্ভ করে যে, দেশের সংবিধান বা আইন-কানুনের ব্যাখ্যা-বিশ্লেষণে শুধু আইনবিদদের একছত্র অধিকার হবে কেন? আমিও একজন বুদ্ধিমান নাগরিক হিসাবে একাজ সম্পাদন করতে পারি! তখন নি্সন্দেহে এসব লোককে বলা হবে যে, দেশের নাগরিক হিসাবে অবশ্যই এসব কাজ সমাধা করার অধিকার তোমারও রয়েছে, কিন্ত এ সমস্ত কার্য সম্পাদনের যোগ্যতা অর্জন করতে গিয়ে যে বছরের পর বছর মাথা ঘামাতে হয়, সুবিজ্ঞ শিক্ষকদের নিকট এসব শাল্ত্র ও জ্ঞান-বিজ্ঞানের শিক্ষা গ্রহণ করতে হয় এবং সে জন্য যেসব সনদ হাসিল করতে হয়, তোমরাও প্রথমে সে কষ্টটুকু স্বীকার করে আস। তাহলে সন্দেহাতীতভাবে তোমরাও এ সমস্ত কার্য সম্পাদনে সমর্থ হবে। কিন্তু এ কথাগুলোই যদি কোরআন ও সুন্নাহর ব্যাখ্যা- বিশ্লেষণের মত সুষ্ধ ও জটিল কাজের বেলায় বল! হয়, তাহলে তখন আলেম সমাজের একস আধিপত্যের বিরুদ্ধে শ্লোগান উত্থিত হয়। তাহলে কি সমগ্র বিশ্বে শুধ্যা কোরআন-সুন্বাহ্র জ্ঞানটিই এমন লা-ওয়ারিস রয়ে গেছে যে, ke যে কোন লোক নিজ নিজ ভঙ্গিতে তার ব্যাখ্যা-বিশ্লেষণের অধিকার সংরক্ষণ করবে। যদি সে লোক কোরআন-সুননাহ্র জ্ঞানার্জনে কয়েকটি মাসও ব্যয় না করে থাকে, তবুও কি? কেয়াস একটি দলীল £ এ আয়াতের দ্বারা এ কথাও বোঝা যাচ্ছে যে, কোন মাসআলার বিশ্লেষণ যদি কোরআন ও সুন্নাহ্র মধ্যে সরাসরি নী পাওয়া যায়, তাহলে তাতেই চিন্তা-ভাবনা করে তার সমাধান বের করার চেষ্টা করা কর্তব্য । আর একেই শরীয়তের পরিভাষায় ‘কেয়াস’ বলাহ্র। বহু মতবিরোধ ও তার ব্যাখ্যা £ ০৩০%; 183% 550512313099) এ আয়াতে উল্লেখিত +5 5১৯ (বা বহু মতবিরোধ) এর মর্ম এই যে, যদি কোন একটি বিষয়ে মতবিরোধ একটি হয়, তবে বহু বিষয়ে মতবিরোধও বহু হয়ে থাকে। - ( কোরআন) কিন্ত এখানে (অর্থাৎ, কোরআনে) কোন একটি বিষয়েও কোন মতবিরোধ বা মতপার্থক্য নেই। অতএব, এটা একাস্তভাবেই আন্ন কালাম মানুষের কালামে এমন অপূর্ব সামঞ্জস্য হতেই পারে না। খর কোথাও না আছে ভাষালঙ্কারের কোন ক্রটি, না আছে তওহীদ, কুফর, কিংবা হারাম-হালালের বিবরণে কোন স্ববিরোধিতা ও পার্থক্য! তাছাড়া গায়বী বিষয়সমূহের মাঝেও এমন কোন সংবাদ নেই, যা প্রকৃত বিষয়ের সাথে সঙ্গতিপূর্ণ নয়। তদুপরি না আছে কোরআনের ধারাবাহিকতার কোন পার্থক্য যে, একটি হবে অলঙ্কারপূর্ণ আরেকটি হবে অলঙ্কারহীন। প্রত্যেক মানুষের ভাষ্য-বিবৃতি ও রচনা-সঙ্কলনে পরিবেশের কম-বেশী প্রভাব অবশ্যই থাকে_ আনন্দের সময় তা এক ধরনের হয়, আবার বিষাদে হয় অন্য রকম! শাস্তিপূর্ণ পরিবেশে হয় এক রকম, আবার অশা্বিপূর্ণ পরিবেশে অন্য রকম। কিন্ত কোরআন এ ধরনের যাবতীয় ক্রটি, পার্ঘব্য ও স্ববিরোধিতা থেকে পবিত্র ও উধ্্বে। আর এটাই হল কালামে-এলাই হওয়ার প্রকৃষ্ট প্রমাণ। যাচাই না করে কোন কথা রটনা করা মহাপাপ ? এ আয়াত্তের দ্বারা প্রতীয়মান হচ্ছে যে, কোন শোনা কথা যাচাই, অনুসন্ধান ব্যতিরেকে বর্ণনা করা উচিত নয়। রসূলে করীম (সাঃ)-এর এক হাদীসে বর্ণিত হয়েছে, “কোন লোকের পক্ষে মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে, সে কোন রকম যাচাই না করেই সমস্ত শোনা কথা প্রচার করে!” অপর এক হাদীসে তিনি বলেছেন £ “যে লোক এমন কোন কথা বর্ণনা করে, যার ব্যাপারে সে জ্ঞানে যে, সেটি মিথ্যা, তাহলে সে দু'জন মিথ্যাবাদীর একজ্জন মিথ্যাবাদী - (ইবনে - কাসীর) উলুল-আমর কারা £ 2S 52310835 SRLS CHASE আয়াতে উল্লেখিত BARES শব্দের প্রকৃত অর্থ হচ্ছে কূপের গভীরতা থেকে পানি তোলা। সে জনই কূপ খননকালে প্রথম যে পানি বেরোয় তাকে আরবীতে = ‘৮ বলা হয়। কিন্তু এখানে উদ্দেশ্য হল কোন বিষয়ের গভীরে গিয়ে তর প্রকৃত তাৎপর্য সম্পর্কে জ্ঞাত হওয়া।- (কুরতুবী) ‘উলুল-আমর’ বা দায়িত্বশীল লোক নির্ণয়ে বিভিন্ন মতামত রয়েছে। wwwi.islamfind.wordpress.com www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।