Contents ২৪৮ তফসীর মাআরেফুল ক্বোর আন Yn নিজেদের উদ্দেশে কৃতকার্য হবেন। আর তাতেকরে তাদের মাধ্যমে স্বামী-স্ব্রীর মনেও আল্লাহ্, তাআলা সম্প্রীতি ও মহব্বত সৃষ্টি করে দেবেন। এতে আরো একটি কথা প্রতীয়মান হয় যে, যদি কোথাও পারস্পরিক মীমাংসা না হয়, তবে বুঝতে হবে, সালিসদ্ৃয়ের যে কোন একজনের মনে হয়তো নিঃস্বার্থতার অভাব ছিল। (দুই) এ বাক্যের দ্বারা একথাও বোঝা যায় যে, দু'পক্ষের সালিসকে পাঠানোর উদ্দেশ্য হল স্বামী-স্ত্রীর বিরোধ মীমাংসা করা, এছাড়া অন্য কোন উদ্দেশ্য নেই। অবশ্য একথা স্বতস্ত্র যে, উভয়পক্ষ সম্মত হয়ে এতদুভয় ব্যক্তিকে নিজেদের উকীল, প্রতিনিধি অথবা সালিস নির্ধারণ করবে এবং একথা স্বীকার করে নেবে যে, তোমরা মিলেমিশে যে সিদ্ধান্ত নেবে, আমরা তাই মেনে নেব। এক্ষেত্রে এই সালিসদ্বয় সম্পূর্ণভাবে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার অধিকারী হয়ে যাবে। তারা দু’জ্বনে তালাকের ব্যাপারে একমত হয়ে গেলে তালাকই হয়ে যাবে। আবার তারা ‘খোলা’ প্রভৃতি যে কোন সিদ্ধান্তে একমত হবে, তাই হবে এবং পুরুষের পক্ষ থেকে প্রদত্ত অধিকার অনুসারে যদি তারা স্ত্রীকে তালাক দিয়ে দেয়, তবে তাই মেনে নিতে হবে। পূর্ববর্তী মনীমীবৃন্দের মধ্যে হযরত হাসান বস্রী ও হযরত আবু হানীফা (রহঃ) প্রমুখেরও এমনি মত ।-(রূহুল মা’ আনী) হযরত আলী (রাঃ)-এর সামনে একবার এমনি এক ঘটনা উপস্থিত হয়। তাতেও প্রমাণ হয় যে, একমাত্র আপোষ-মীমাংসা ছাড়া উল্লেখিত সালিসদ্বয়ের অন্য কোন অধিকার থাকে নলা, যতক্ষণ না উভয়পক্ষ তাদেরকে পূর্ণ অধিকার দান করে। ঘটনাটি সুনানে বায়হাকী গ্রন্থে হযরত ওবায়দা সালমানীর রেওয়ায়েতক্রমে নিমুরূপ বর্ণিত রয়েছে একজন পুরুষ ও একজ্নন মহিলা হযরত আলী (রাঃ)-এর খেদমতে হাযির হল। তাদের উভয়ের সাথেই ছিল বহু লোকের এক এক দল। হযরত আলী (রাঃ) নির্দেশ দিলেন যে, পুরুষের পরিবার থেকে একজন এবং স্ত্রীর পরিবার থেকে একজ্বন ‘হাকাম’ বা সালিস নির্ধারণ করা হোক । অতঃপর সালিস নির্ধারিত হয়ে গেলে তাদের সম্বোধন করে হযরত আলী (রাঃ) বললেন, তোমরা কি তোমাদের দায়িত্ব সম্পর্কে জান? আর তোমাদেরকে কি করতে হবে সে ব্যাপারে কি তোমরা অবগত? শোন, তোমরা যদি এই স্বামী-স্র্রীকে একত্রে রাখার ব্যাপারে এবং তাদের পারস্পরিক আপোষ মীমাংসা করে দেয়ার ব্যাপারে একমত হতে পার, তবে তাই করো। পক্ষান্তরে তোমরা যদি মনে কর যে, তাদের মধ্যে আপোষ-মীমাংসা করা সম্ভব নয়, কিংবা তা করে দিলে টিকতে পারবে না এবং তোমরা উভয়েই তাদের পৃথক করে দেয়ার ব্যাপারে একমত হয়ে এতেই মঙ্গল বিবেচনা কর, তবে তাই করবে। একথা শুনে মহিলাটি বলল, আমি এটা স্বীকার করি এতদুভয় সালিস আল্লাহর আইন অনুসারে যে ফয়সালা করবে, তা আমার মতের পক্ষে হোক অথবা বিরোধী হোক, আমি তাই মানি। কিন্তু পুরুষটি বলল, পৃথক হয়ে যাওয়া কিংবা তালাক হয়ে যাওয়া তো আমি কোনক্রমেই সহ্য করবো না। অবশ্য সালিসদের এ অধিকার দিচ্ছি যে, তারা আমার উপর যে কোন রকম আর্থিক জরিমানা আরোপ করে তাকে (স্ররীকে) সম্মত করিয়ে দিতে পারেন। হ্যরত আলী (রাঃ) বললেন, না তা হয় না। তোমারও সালিসদেরকে তেমনি অধিকার দেয়া উচিত যেমন স্্রী দিয়েছে। এ ঘটনার দ্বারা কোন কোন মুজতাহিদ ইমাম উদ্ভাবন করেছেন যে, সালিসদের অধিকারসম্পন্ন হওয়া কর্তব্য। যেমন, হযরত আলী উভয়পক্ষকে বলে তাদেরকে অধিকারসম্পন্ন করেছিলেন। কিন্তু ইমা আযম হযরত আবু হানীফা ও হযরত হাসান বসরী (রহঃ) সাব্যস্ত করেছে যে, উল্লেখিত সালিসদৃয়ের অধিকারসম্পন্ন হওয়াই যদি অপরিহার্য হতে তবে হযরত আলী (রাঃ) কর্তৃক উভয়পক্ষের সম্মতি লাভের চেষ্টা করব কোন প্রয়োজনীয়তাই ছিল না। সুতরাং উভয়পক্ষকে সম্মত করার চেষ্টাই প্রমাণ করে যে, প্রক্ত প্রস্তাবে এই সালিসদ্বয় অধিকারসম্পনন নয়। অবশ্য স্বামী-স্ত্রী যদি অধিকার দান করে, তবে অধিকারসম্পনু হয়ে যায়। কোরআনে-করীমের এ শিক্ষার মাধ্যমে মানুষের পারস্পরিক বিবাদ-বিসংবাদের মীমাংসার ক্ষেত্রে অতি চমৎকার এক নতুন পথের উন্মোচন হয়ে যায়। হক বা অধিকার সংক্রান্ত বর্ণনার পূর্বে তওহীদের আলোচনার কারণ £ হক বা অধিকার সংক্রান্ত আলোচনার পূর্বে আল্লাহ্র আনুগতত, এবাদত-বন্দেগী ও তওহীদের বিষয়টি এভাবে বলা হয়েছে _ 1307495 441৪/5 অৰ্থাৎ, আল্লাহ্র এবাদত ক এবং এবাদতের বেলায় তার সাথে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করে না। হক বা অধিকার সংক্রান্ত বর্ণনার পূর্বে এবাদত-বন্দেগী ও তওহীদ সংক্রান্ত বিষয়টি আলোচনা করার বেশ কিছু তাৎপর্য রয়েছে। তার একটি হচ্ছে এই যে,আল্লাহ্ তাআলার ভয় এবং তার হুকুম-আহ্কামের প্রত্ত যাদের মধ্যে নিষ্ঠা না থাকে, তাদের দ্বারা দুনিয়ার অন্য অধিকার রৃদ্ধা নিষ্ঠাও আশা করা যায় না। মানবগোষ্ঠী, সমাজের রীতি-নীতি কিথা রাষ্ট্রের আইন-কানুন থেকে আঅরক্ষার উদ্দেশে হাজারো পন্থা আবিঞ্ধার করে নেয়। কিন্তু যে বিষয়টি মানুষকে মানুষের অধিকারের প্রতি প্রকাশে ও অপ্রকাশ্যে শ্রদ্ধা প্রদর্শনে বাধ্য করতে পারে, তাহল অল্লাহ্র ভয় ও পরহেযগারী। আর এই খোদাভীতি ও পরহেযগারী শুধুমাত্র তওহীদে মাধ্যমেই অর্জিত হতে পারে। কাজেই বিভিন্ন প্রকার সম্পর্ক ও আত্মীয়-স্বজনের হক বা অধিকারসমূহের বিস্তারিত আলোচনার পূর্ণ তওহীদ ও এবাদত-বন্দেগী সংক্রান্ত বিষয়ের আলোচনা একাস্তই সঙ্গত। তওহীদের পর পিতা-মাতার অধিকার সংক্রান্ত আলোচনা { অতঃপর সমস্ত আত্রীয়'আপনজন ও সম্পর্কযুক্ত ব্যক্তিদের মধ্যে সর্বাতথ পিতা-মাতার হক সম্পর্কিত আলোচনা করা হয়েছে। আল্লাহ্ তাআলা ্বীয এবাদত-বন্দেগী ও হকসমূহের পর-পরই পিতা-মাতার হক সম্পর্কিত বিবরণ দানের মাধ্যমে ইঙ্গিত করেছেন যে, প্রকৃতপক্ষে সমস্ত নেয়ামত ও অনুগ্রহ একান্তই আল্লাহ্ তাআলার পক্ষ থেকে, কিন্তু বাহ্যিক উপকরগের দিক দিয়ে লক্ষ্য করলে দেখা যায়, আল্লাহ্র পরে মানুষের প্রতি সর্বাধিক এহসান বা অনুগ্রহ থাকে পিতা-মাতার। সাধারণ উপকরণসমূহের মাষে মানুষের অস্তিত্বের পেছনে পিতা-মাতাই বাহ্যিক কারণ। তাছাড়া জর থেকে যৌবন প্রাপ্তি পর্যন্ত যে সমস্ত কঠিন বন্ধুর পথ ও স্তর রয়েছে, তা বাহ্যতঃ পিতা-মাতাই তার অস্তিত্বকে টিকিয়ে রাখেন, তার প্রতিপালন পরিবর্ধনের জামানতদার হয়ে থাকেন। সে জন্যই কোরআন-করীনের অন্যান্য জায়গায়ও পিতা-মাতার হকসমূহকে আল্লাহ্ তাআলার এবাদত wwwi.islamfind.wordpress.com www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।