Contents ১৯ সূরা আল বাক্বারাহ A UE HE KET Le HE Bs ASDA BERLE RE St wo 50 a a FRET SHEER LT TLIC BSS Calf LAT EEN AA SSE TUL ETAT CUTTS WDE S05, EEE THT ACA NC HO ESETLE FTE TE BNEBLNR TAG পরিবর্তে কুফরকে গ্রহণ করেছে। তাদের এ কাজকে ব্যবসায়ের সাথে তুলনা করে জ্বানানো হয়েছে যে, তাদের ব্যবসায়ের কোন যোগ্যতাই নেই। তারা উত্তম ও মূল্যবান বস্তু ঈমানের পরিবর্তে নিকৃষ্ট ও মূল্যহীন বস্তু কুফর খরিদ করেছে। ১৭ - ২০ এই চার আয়াতে দু’টি উদাহরণ দিয়ে মুনাফিকদের কার্যকলাপকে ঘৃণ্য আচরণ বলে চিহ্নিত করা হয়েছে। মুনাফিকদের দু’শ্ৰেণীর লোকের পরিপ্লেক্ষিতেই এখানে পৃথক দু’টি উদাহরণ পেশ করা হয়েছে। মুনাফিকদের একশ্রেণীর লোক হচ্ছে তারা, যারা কুফরীতে সম্পূর্ণরূপে নিমগ্ন থাকা সত্বেও মুসলমানদের কাছে থেকে আর্থিক স্বার্থ উদ্ধারের লক্ষ্যে মুখে ঈমানের কথা প্রকাশ করতো । দ্বিতীয় শ্রেণীর লোক হচ্ছে তারা, যারা ইসলামের সত্যতায় প্রভাবিত হয়ে কখনো প্রকৃত মুমিন হতে ইচ্ছে করতো, কিন্ত দুনিয়ার উদ্দেশ্য তাদেরকে এ ইচ্ছা থেকে বিরত রাখতো। এভাবে তারা কিংকর্তব্যবিমুঢ় অবস্থায় দিনাতিপাত করতো। আলোচ্য আয়াতগুলোর মধ্যে তাদেরকে এই বলে সতর্ক করা হয়েছে যে, তারা আল্লাহ্র নাগালের উধের্ব নয়। সব সময়, সর্বাবস্থায় আল্লাহ্ পাক তাদের ধ্বংসও করতে পারেন। এমনকি তাদের দৃষ্টিশক্তি ও শ্রবণশক্তিকে পর্যন্ত রহিত করে দিতে পারেন। এই তেরটি আয়াতে মুনাফিকদের অবস্থার পূর্ণ বর্ণনা দেয়া হয়েছে। এতে অনেক আহকাম ও মাসআলা এবং গুরুত্বপূর্ণ হেদায়েত বা উপদেশ রয়েছে। যথা কুফর ও নেফাক সেযুগেই ছিল, না এখনও আছে £ আলেচ্য আয়াতগুলোতে আমরা জানতে পারি যে, মুনাফিকদের কপটতা নির্ধারণ করা এবং তাদেরকে মুনাফিক বলে চিহ্নিত করার দু'টি পদ্ধতি রয়েছে। প্রথমতঃ আল্লাহ্ তা’ আলা ওহীর মাধ্যমে তার রসূলকে জানিয়ে দিয়েছেন যে, অমুক ব্যক্তি আস্তরিকভাবে মুসলমান নয়; বরং মুনাফিক । দ্বিতীয়তঃ এই যে, তাদের কথা-বার্তা ও কার্যকলাপে ইসলাম ও ঈমানবিরোধী কোন কাজ প্রকাশ পাওয়া। হুযুর (সাঃ) এর তিরোধানের পর ওহী বন্ধ হওয়ায় প্রথম পদ্ধতিতে মুনাফিকদের সনাক্ত করার পথ বন্ধ হয়ে গেছে। কিন্তু দ্বিতীয় পদ্ধতিটি এখনও রয়েছে। যে ব্যক্তি কথা-বার্তায় ঈমান ও ইসলামের দাবীদার, কিন্ত কার্যকালাপে তার বিপরীত, তাকে মুনাফিক বলা হবে। ইমান ও কুফরের তাৎপর্য £ আলোচ্য আয়াতে চিস্তা করলে ঈমান ও ইসলামের পূর্ণ তাৎপর্যটি পরিষ্কার হয়ে যায়। অপরদিকে কুফরের হাকিকতও প্রকাশ পায়। কেননা, এ আয়াতগুলোতে মুনাফিকদের ঈমানের দাবী 4% এবং কোরআনের পক্ষ থেকে এই দাবীর খণ্ডনে ঘোষিত ১৮৯৯2১৮; বাক্যে উল্লেখ করা হয়েছে। এখানে আরো কিছু বিশেষ চিন্তা-তাবনার অপেক্ষা রাখে £ যে সমস্ত মুনাফিকের বর্ণনা কোরআনে দেয়া হয়েছে, সাধারণতঃ তারা ছিল ইহুদী। আল্লাহ তা’আলার অস্তিত্ব ও রোজ কেয়ামতে বিশ্বাস করা তাদের ধর্মমতেও প্রমাণিত ছিল, তাদেরকে রসুল (সাঃ)-এর রিসালত ও নবুওয়তের প্রতি ঈমান আনার কথা এখানে বলা হয়নি। বরং মাত্র দু'টি বিষয়ে ঈমান আনার কথা বলা হয়েছে। তা হচ্ছে, আল্লাহ্র প্রতি ও শেষবিচার দিনের প্রতি। এতে তাদেরকে মিথ্যাবাদী বলা চনে না। তা সত্বেও কোরআন কর্তৃক তাদেরকে মিথ্যাবাদী এবং তাদের ঈঘানকে অস্বীকার করার কারণ কি? আসল কথা হচ্ছে যে, কোন না কোন প্রকারে নিজ্ব নিজ্ব ধারণা ও ইচ্ছা মাফিক আল্লাহ্ এবং পরকাল স্বীকার করাকে ঈমান বলা যায় না। কেননা, মুশরিকরাও তো কোন না কোন দিক দিয়ে আল্লাহ্কে মেনে নেয় এবং কোন একটি নিয়ামক সত্তাকে সবচাইতে বড় একক ক্ষমতার অধিকারী বলে স্বীকার করে। আর ভারতের মুশরিকগণ ‘পরলোক’ নাম দিয়ে আখেরাতের একটি ধারণাও পোষণ করে থাকে। কিন্তু কোরআনের দৃষ্টিতে একেও ঈমান বলা যায় না! বরং একমাত্র সে ঈমানই গ্রহণযোগ্য, যাতে আল্লাহ্র প্রতি তার নিজ্জের বর্ণনাকৃত সকল গণাগুণসহ যে ঈমান আনা হয় এবং পরকালের ব্যাপারে আল্লাহ্ ও রসূলের বর্ণনাক্ত অবস্থা ও গুণাগুণের সাথে যে বিশ্বাস স্থাপন করা হয়। কুফর ও ঈমানের সংজ্ঞা £ কোরআনের ভাষায় ঈমানের তাৎপর্য বলতে গিয়ে সূরা বাক্ধারার ত্রয়োদশতম আয়াতে বলা হয়েছে সু 5৭63134 যাতে বোঝা যাচ্ছে যে, ঈমানের যথার্থতা যাচাই করার মাপকাঠি হচ্ছে সাহাবিগণের ঈমান। এ পরীক্ষায় যা সঠিক বলে প্রমাণিত না হবে, তা আল্লাহ্ ও রসূলের নিকট ঈমান বলে স্বীকৃতি লাভ করতে পারে না। যদি কোন ব্যক্তি কোরআনের বিষয়কে কোরআনের বর্ণনার বিপরীত পথে অবলমৃন করে বলে যে, আমি তো এ আকীদাকে মানি, তবে তা শরীয়তে গ্রহণযোগ্য নয়! যথা -- আজ্জকাল কাদিয়ানীরা বলে বেড়ায় যে, আমরা তো খতমেঁনবুওয়তে বিশ্বাস করি! অথচ এ বিশ্বাসে তারা রসূল (সাঃ)-এর বর্ণনা ও সাহাবিগণের ঈমানের সম্পূর্ণ বিপরীত পথ অবলমৃন করেছে। আর এ পর্দার অস্তরালে মির্জা গোলাম আহমদের নবুওয়ত প্রতিষ্ঠার পথ বের করছে। তাই কোরআনের বর্ণনায় এদেরকেও ৮৮224৮3 - এর আওতাভূক্ত করা হয়। শেষকথা, যদি কোন ব্যক্তি সাহাবিগণের ঈমানের পরিপন্থী কোন বিশ্বাসের কোন নতুন পথ ও মত তৈরী করে সে মতের অনুসারী হয় এবং শরীকও হয়, কিন্তু যতক্ষণ পর্যন্ত কোরআনের প্রদর্শিত পথে ঈমান আনয়ন না করে, ততক্ষণ পর্যন্ত কোরআনের ভাষায় তাদেরকে মুমিন বলা হবে না। একটি সন্দেহের নিরসন £$ হাদীস ও ফেকাহ্শান্ত্রের একটা সুপরিচিত সিদ্ধান্ত এই যে, আহলে-কেবলাকে কাফের বলা যাবে না। এর উত্তরও এ আয়াতেই বর্ণিত হয়েছে যে, আহ্লে-কেবলা তাদেরকেই বলা হবে যারা দ্বীনের প্রয়োজ্রনীয় যাবতীয় বিষয়ে স্বীকৃতি জানায় ; কোন একটি বিষয়েও অবিশ্বাস পোষণ করে না বা অস্বীকৃতি জ্বানায় না। পরস্ত শুধু কেবলামুখী হয়ে নামায পড়লেই কেউ ঈমানদার হতে পারে না। প্রতিষ্ঠিত নয়। মিথ্যা একটি জম্বন্য অপরাধ : ১৮১৮১৯ আয়াতে মুনাফিকদের কথা চিন্তা করলে দেখা যায় যে, তারা প্রথম স্তরের কাফের হওয়া সত্বেও নিজেদের জানামতে মিথ্যাকে পাশ কাটিয়ে যেতে চাইত তাই তারা ঈমানের ব্যাপারে আল্লাহ্ এবং রোজ কেয়ামতের কথা বলেই ক্ষান্ত হতো, রসূলের প্রতি ঈমানের প্রসঙ্গ দৃঢ়তার সাথে পাশ কাটিয়ে যেতো। কেননা, এতে করে তাদের পক্ষে সরাসরি মিথ্যাবাদী সাব্যস্ত হওয়ার ভয় ছিল। এতে বোঝা যায় যে, মিথ্যা এমন একটি জঘন্য ও নিকৃষ্ট অপরাধ যা কোন আত্ম্মর্যাদা সম্পন্ন লোকই পছন্দ করে না সে কাফের-ফাসিকই হোক না কেন। wwwi.islamfind.wordpress.com www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।