তাফসীরে মারেফুল কুরআন সংক্ষিপ্ত
/ ১৪৯৩
📝 লেখা 📖 পিডিএফ

Contents ২৩২ তফসীর মাআরেফুল ক্বোর আন ——— | আয়াতে ‘হষ্টচিত্তে’ প্রদানের শর্ত আরোপ করার পেছনে গভীর | তুমি সম্পদ তোমার নিজের হাতে রেখে তাদের খাওয়া-পরার দায় তাৎপর্য নিহিত রয়েছে। কেননা, মোহর স্ত্রীর অধিকার এবং তার নিজস্ব সম্পদ৷ হষ্টচিত্তে যদি সে তা কাউকে না দেয় বা দাবী ত্যাগ না করে, তবে স্বামী বা অভিভাবকের পক্ষে সে সম্পদ কোন অবস্থাতেই হালাল হবে না। হুযুর (সাঃ) এ হাদীসে শরীয়তের মুল নীতিরূপে এরশাদ করেছেন। A mks rh Gnd Jb Jo) YH albsy YI - অর্থাৎ, ‘সাবধান’ ! জুলুম করো না। মনে রেখো, কারো পক্ষে অন্যের সম্পদ তার আস্তরিক তুষ্টি ব্যতীত গ্রহণ করা হালাল হবে না!’ - (মেশ্‌কাতঃ ২৫৫ পৃঃ) এ হাদীসটি এমন একটা গুরুত্বপূর্ণ মূলনীতির নির্দেশ দেয় যা সর্বপ্রকার প্রাপ্য ও লেন-দেনের ব্যাপারে হালাল এবং হারামের সীমারেখা নির্দেশ করে। সম্পদের হেফাজত জরুরী £ এ আয়াতে ধন-সম্পদের গুরুত্ব এবং মানুষের জ্বীবন ধারণ ক্ষেত্রে এর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়েছে এবং তদসঙ্গে সম্পদের হেফাজতের ক্ষেত্রে একটা সাধারণ ক্রটির সংশোধন নির্দেশ করা হয়েছে। তা হচ্ছে, অনেকেই সনৃহান্ধ হয়ে অল্পবয়স্ক, অনভিজ্ঞ ছেলে-মেয়ে অথবা স্ত্রীলোকদের হাতে ধন-সম্পদের দায়-দায়িত্ব তুলে দেয়। যার অবশ্যস্তাবী পরিণতি সম্পদের অপচয় এবং যা দারিদ্র্য ঘনিয়ে আসার আকারে দেখা দেয়। অর্বাচীন ও অনভিজ্ঞদের হাতে সম্পদ তুলে দেয়া নিষিদ্ধ $ মুফাসসিরে কোরআন হযরত আবদুল্লাহ্‌ ইবনে আব্বাস (রাঃ) বলেন যে, কোরআনে পাকের এ আয়াতে নির্দেশ করা হচ্ছে যে, তোমরা তোমাদের ধন-সম্পদ অপ্রাপ্তবয়স্ক সম্ভান-সম্ভতি কিংবা অনভিজ্ঞ স্ত্রীলোকদের হাতে তুলে দিয়ে তাদের মুখাপেক্ষী হয়ে থেকো না, বরং আল্লাহ্‌ তাআলা যেহেতু তোমাকে অভিভাবক এবং দেখাশোনার দায়িত্ব দিয়েছেন, সেজন্য পালন করতে থাক। যদি তারা অর্থ সম্পদের দায়িত্ব নিজ হাতে নিন নেয়ার আব্দার করে, তবে তাদেরকে ভালভাবে বুঝিয়ে দাও যে, এসব তোমাদের জন্যই সংরক্ষণ করা হচ্ছে, যাতে তাদের যনোকষ্টের কারা ন! হয়, আবার সম্পদ বিনষ্ট হওয়ার সম্ভাবনাও দেখা না দেয়। হযরত আবদুল্লাহ্‌ ইবনে-আব্বাসের এ ব্যাখ্যা মতে অপরাপর বয়ঞ্ক বালক-বালিকা এবং অনভিজ্ঞ যে কোন স্ত্রীলোকের হাতেই ধন-সন্প্দ তুলে না দেয়ার নির্দেশ প্রমাণ হয়- যাদের হাতে পড়ে সম্পদ বিনষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে! এতে এতীম শিশু বা নিজের সম্ভানের কোন পর্চ্য নেই। হযরত আবু মুসা আশআরীও এ আয়াতের এরূপ তফসীরই ফর্ধযন করেছেন! ইমামে-তফসীর হাফেজ তাবারীও এ মতই গ্রহণ করেছেন। অবশ্য প্রসঙ্গ আলোচনার মধ্যে এ আয়াতের নির্দেশ এতীমদ্রে বেলাতেই প্রযোজ্য বলে মনে হয়। কিন্তু আয়াতে যে ব্যাপক অর্থবোধক শব্দ ব্যবহার করা হয়েছে এবং ‘তোমাদের সম্পদ’ বলে যে ইশারা ক্রা হয়েছে, তাতেও এতীম এবং সাধারণ বালক-বালিকা নির্বিশেষে সবার বেলাতেই এ নির্দেশ প্রযোজ্য বলে মনে হয়। মোট কথা, মালের হেফাত্তস্ত অত্যন্ত জরুরী এবং অপচয় করা গোনাহের কাজ। নিজের সম্পদের হেফাজত করতে গিয়ে যদি কেউ নিহত হয়, অব সে শহীদের মর্যাদা পাবে! যেমন, জীবন রক্ষা করতে গিয়ে যদি কেষ্ট নিহত হয়, তবে সেও শহীদের মর্যাদা পাবে বলে হাদীসে উল্লেখিত রয়েছে। হুযুর (সাঃ) এরশাদ করেন ? 4 +45 4/৬০ ১১১ ১55: ““নিন্ছের মালের হেফাজত করতে গিয়ে যদি কেউ নিহত হয়, তবে সে শহীদ।” অর্থাৎ, সওয়াবের দিক দিয়ে শহীদের মর্যাদা পাবে।- (বুখারী ও মুসলিম) wwuwi.islamfind.wordpress.com www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।