তাফসীরে মারেফুল কুরআন সংক্ষিপ্ত
/ ১৪৯৩
📝 লেখা 📖 পিডিএফ

Contents ২২৬ তফসীর মাআরেফুল ক্কোর আন rm (১) ইসলামী সীমান্তের হেফাযতে সুসজ্জিত হয়ে থাকা অপরিহার্য, যাতে ইসলামী সীমান্তের প্রতি শত্রুরা রক্তচক্ষু তুলে তাকাতেও সাহস না পায়। (২) জামাতের নামাযের এমন নিয়ামানুবর্তিতা করা যে, এক নামাযান্তেই দ্বিতীয় নামাযের জন্য অপেক্ষামান থাকা। এ দু’টি বিষয়ই ইসলামের দৃষ্টিতে অত্যন্ত মকবুল ইবাদত এর মাহাত্ম অসংখ্য অগণিত ৷ এখানে কয়েকটি মাত্র লিখে দেয়া হলো। রেবাত বা ইসলামী সীমাস্ত রক্ষার ব্যবস্থা ? ইসলামী সীমান্তের হেফাযত করার লক্ষ্যে যুদ্ধের জন্যে প্রস্তুতি নিয়ে অপেক্ষারত থাকাকেই ‘রেবাত’ ও মোরাবাতাহ বলা হয়। এর দু’টি রূপ হতে পারে। প্রথমতঃ যুদ্ধের কোন সম্ভাবনা নেই,. সীমাস্ত সম্পূর্ণ শাস্ত, এমতাবস্থায় শুধুমাত্র অগ্ৰিম হেফাযত হিসাবে তার দেখা-শোনা করতে থাকা। এক্ষেত্রে পরিবার-পরিজ্জনসহ সেখানে (সীমান্তে) বসবাস করতে থাকা কিংবা চাষ-বাস করে রুষী-রোষগার করাও জায়েয । এমতাবস্থায় যদি সীমাস্ত রক্ষাই নিয়্যত হয় এবং সেখানে থাকা অবস্থায় রুযধী-রোযগার করা যদি তারই আনুষঙ্গিক বিষয় হয়, তবে এমন ব্যক্তিরও ‘রেবাত ফী সাবীলিল্লাহ’র সওয়াব হতে থাকবে। তাকে যদি কখনও যুদ্ধ করতে না হয়, তবুও। কিন্ত প্রকৃত নিয়্যুত যদি সীমান্তের হেফাযত না হয়, বরং রুষী- রোজগারই হয় মুখ্য, তবে দৃশ্যতঃ সীমান্ত রক্ষার কাজ করে থাকলেও এমন বাক্তি ‘মোরাবেত ফী-সাবিলিল্লাহ’ হবে না। অর্থাৎ, সে ব্যক্তি আল্লাহ্র ওয়াস্তে সীমান্ত রক্ষাকারী বলে গণ্য হবে না. । দ্বিতীয়তঃ সীমান্তে যদি শত্রর আক্রমণের আশঙ্কা থাকে, তবে এমতাবস্থায় নারী ও শিশুদিগকে সেখানে রাখা জায়েয নয়। তখন সেখানে তারাই থাকবে, যারা শত্রুর মোকাবিলা করতে পারে! - (কুরতুবী) এতদুভয় অবস্থাতে ‘রেবাত’ বা সীমাস্তরক্ষার অসংখ্য ফযীলত রয়েছে। সহীহ্‌ বুখারীর এক হাদীসে হযরত সাহ্‌ল ইবনে সা’দ সায়েদী (রাঃ) থেকে বর্ণিত রয়েছে যে, রসুলুল্লাহ্‌ (সাঃ) এরশাদ করেছেন, - ‘আল্লাহ্র পথে একদিনের ‘রেবাত’ (সীমান্ত প্রহর) সম দুনিয়া এফং এর মাঝে যা কিছু রয়েছে সে সমুদয় থেকেও উত্তম। মুসলিম শরীফের এক হাদীসে হযরত সালমান কর্তৃক বন্দিত যে, রসুলে করীম (সাঃ) বলেছেন- ‘একদিন ও একরাতের 'রেবাত প্রহরা) ক্রমাগত এক মাসের রোযা এবং সমগ্র রাত এবাদতে কাটিয়ে দয অপেক্ষাও উত্তম! যদি এমতাবস্থায় কেউ মৃত্যুবরণ করে, তাহলে অ সীমাস্ত প্রহরার পর্যায়ক্রমিক সওয়াব সর্বদা অব্যাহত থাকবে। অল্লান পক্ষ থেকে তার রিযিক জারী থাকবে এবং সে শয়তান থেকে নিরাপদে থাকবে। আবু দাউদ (রহঃ) ফুযালাহ্‌ ইবনে ওবায়েদ-এর রেওয়ায়েতক্রযে মর্মে এক রেওয়ায়েত উদ্ধৃত করেছেন যে, রসূল করীম (সচ) রণ করেছেন- প্রত্যেক মৃত ব্যক্তির আমল তার মৃত্যুর সাথে সাথে শেষ হায় যায় শুধুমাত্র মোরাবেত (ইসলামী সীমান্তরক্ষী ) ছাড়া। অর্থাৎ, তার আমন কিয়ামত পৰ্যন্ত বাড়তে থাকবে। এবং সে কবরে হিসাব-নিকাশ গ্রহণকারী থেকে নিরাপদ থাকবে। এসব রেওয়ায়েতের দ্বারা প্রতীয়মান হয় যে, ‘রেবাত’ বা সীমান্ব রক্ষার কাজটি সমস্ত সদকায়ে জারিয়া অপেক্ষাও উত্তম। কারণ, সদকায়ে জারিয়ার সওয়াব ততক্ষণ পর্যন্ত চলতে থাকে যতক্ষণ পর্যস্ত জর সদকাকৃত বাড়ী-ঘর,জমি-জমা, রচিত গ্রন্থরাজি কিংবা ওয়াক্ফক্ত জিনিসের দ্বারা মানুষ উপকৃত হতে থাকে। যখন উপকারিতা বন্ধু হয় যায়, তখন তার সওয়াব বন্ধ হয়ে যায়। কিন্তু আল্লাহ্‌র পথে সীমান্ব প্রহরার সওয়াব কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। কারণ, সমস্ত মুসলমানের সংৎকর্মে নিয়োজিত থাকা তখনই সস্তব, যখন তারা শত্রুর আক্রমণ থেকে নিরাপদে থাকবে। ফলে একজ্বন সীমাস্তরক্ষীর এ কাজ সমস্ত মুসলমানের সৎকাজের কারণ হয়। সে কারণেই কিয়ামত পর্যন্ত তার ‘রেবাত'’ কর্ম সওয়াব অব্যাহত থাকবে। তাছাড়াও সে যত নেক কাজ দুনিয়ায় করতে, সেগুলোর সওয়াবও আমল করা ছাড়াই সর্বদা জ্ঞারী থাকবে। সূরা আল -ইমরান সমাপ্ত wwwi.islamfind.wordpress.com www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।