তাফসীরে মারেফুল কুরআন সংক্ষিপ্ত
/ ১৪৯৩
📝 লেখা 📖 পিডিএফ

Contents y0 সূরা আল-ইমরান i প্লা হয়েছে যে, এই কোমলতা, সদ্ব্যবহার, ক্ষমা প্রদর্শন এবং দয়া ও ঘ্র্লা করার সে গুণ যদি আপনার মধ্যে না থাকত, তবে মানুষের স্লোধনের যে দায়িত্ব আপনার উপর সমরপণ করা হয়েছে তা যথা চনদদশ্য সম্পাদিত হতো না। মানুষ আপনার মাধ্যমে আত্ম-সংশোধন ও বরিত্রিক সংস্কার সাধনের উপকারিতা লাভ করার পরিবর্তে আপনার শল থেকে দূরে সরে যেতো । এ সমস্ত বিষয়ের দ্বারা দীক্ষাদান, সংস্কার সাধন এবং ধর্ম প্রচারের ধতি-পদ্ধতি সম্পর্কে একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় জানা গেল। যে ব্যক্তি ধঁক্ছাদান, সমাজ-সংস্কার এবং ধর্ম প্রচারের কাজে আত্ম-নিয়োগ করার ফ্ককল্প করবে, তার পক্ষে উল্লেখিত গুণ-বৈশিষ্ট্য নিজের মধ্যে সৃষ্টি করা ঞ্রণরিহার্য। এ ব্যাপারে যখন আল্লাহ্‌ তাআলার প্রিয়তম রসূলের হঠোরতাই সহ্য করা হয়নি, তখন কোন প্রকার কঠোরতা বা চারিত্রিক প্রনমনীয়তার মাধ্যমে মানুষকে নিজের প্রতি আকৃষ্ট করবে এবং তাদের ফ্ল্কার ও দীক্ষাদানের দায়িত্ব পালন করতে পারবে এমন সাধ্য কার হতে পারে! সবশেষে বলা হয়েছে 281358343 অর্থাৎ, ইতিপূর্বে যেমন ফ্ান্দে-কর্মে এবং কোন সিদ্ধান্ত নিতে হলে তাদের সাথে পরামর্শ করতেন, (ভমনিভাবে এখনও তাদের সাথে পরামর্শ করুন, যাতে তাদের মনে প্রশান্তি আসতে পারে। এতে হেদায়েত দেওয়া হয়েছে যে, কল্যাণ ফামনার যে অনুরাগ তাদের অস্তরে বিদ্যমান, তা তাদেরকে পরামর্শের দন্র্ভুক্ত করার মাধ্যমে প্রকাশ করবেন। এই সমুদয় আয়াতে সমাজ সংস্কারক ও ধর্ম প্রচারকদের জন্য কয়েকটি বিষয়কে অপরিহার্য বলে সাব্যস্ত করা হয়েছে! প্রথমতঃ ভ্চার-ব্যবহার ও কথা-বার্তায় রূড়তা ও কর্কশতা পরিহার করা। দ্বিতীয়তঃ সাধারণ লোকদের দ্বারা কোন ভূলত্রান্তি হয়ে গেলে কিংবা কীদায়ক কোন বিষয় সংঘটিত হলে সেজন্য প্রতিশোধমূলক ব্যবস্থা না দিয়ে বরং ক্ষমা প্রদর্শন করা এবং সদয় ব্যবহার করা। তৃতীয়তঃ তাদের পদষ্থখলন ও ভুলত্রান্তির কারণে তাদের কল্যাণ কামনা থেকে বিরত না [ধাকা। তাদের জন্যে দোয়া-প্রার্থনা করতে থাকা এবং বাহ্যিক 'ঘচার-আচরণে তাদের সাথে সদ্ব্যবহার পরিহার না করা। উল্লেখিত ঘ্রায়াতে মহানবী (সাঃ)-কে প্রথমে তো সাহাবীদের কাছ থেকে পরামর্শ ! ধৃহণের নির্দেশ দেয়া হয়েছে এবং অতঃপর আচরণ-পদ্ধতি সম্পর্কে হদায়েত দেয়া হয়েছে। পরামর্শ গ্রহণ সম্পর্কে কোরআন-করীম দু'জ্ায়গায় সরাসরি নির্দেশ দান করেছে। একটি হলো এই আয়াতে এবং দ্তীয়টি হলো সুরা-শুরার সে আয়াতে যাতে সত্যিকার মুসলমানদের *াবৈশিষ্ট্য বৰ্ণনা প্রসঙ্গে একটি গুণ এই বলা হয়েছে যে, 9১%; স%; অর্থাৎ, (যারা সত্যিকার মুসলমান) তাদের প্রতিটি কাজ হবে ৷ গরম্পরিক পরামর্শের ভিত্তিতে । . এতদুভয় আয়াতে যেভাবে রাষ্ট্রীয় ব্যাপারে পরামর্শের অপরিহার্যতা ধতীয়মান হয়, তেমনিভাবে এতে ইসলামের রাষ্ট্রব্যবস্থা ও বিধান সং্রাস্ত [ফয়কটি মূলনীতিও সামনে এসে যায়। তা হলো এই যে, ইসলামী রাষ্ট | ইলা একক পরামর্শ-ভিত্তিক রাষ্ট্র যাতে পরামর্শের ভিত্তিতে নেতা বা | ব্প্রধান নির্বাচন সম্পন্ন হয়ে থাকে; বংশগত উত্তরাধিকারের ভিত্তিতে | মল অধুনা ইসলাযী শিক্ষারই দৌলতে সমগ্র বিশ্বে এই মুলমীতি সৰ্বজনস্বীকৃত সত্যে পরিণত হয়ে গেছে। তদুপরি ব্যক্তি-শাসিত রাজতন্ত্র সম্বান্্যসমূহও জোরে হোক জবরদস্তিতে হোক এ দিকেই চলে আসতে LAL বাধ্য হচ্ছে। কিন্ত আজ থেকে চৌদ্দ শ বছর আগেকার যুগের প্রতি লক্ষ্য করুন, যখন সমগ্র বিশ্বের উপর বর্তমান তিন বৃহতের স্থলে দুই বৃহতের শাসন বিদ্যমান ছিল! তার একটি হলো কিসরার শাসন আর অপরটি হলো কায়সারের শাসন! এতদুভয়ের বিধি-বিধানই ব্যক্তি রাষ্ট্র ও উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সাম্রাজ্য হিসাবে একই পর্যায়ভুক্ত ছিল। এতে এক ব্যক্তি লক্ষকোটি বনী-আদমের উপর শাসন করতো নিজের মেধা ও যোগ্যতার বলে নয়, বরং উত্তরাধিকারের নৃশংস ও উৎপীড়নমূলক নীতির ভিত্তিতে। আর মানুষকে গৃহপালিত জানোয়ারের মর্যাদা দেয়াকেও মনে করা হতো একান্ত রাষ্ট্রীয় সম্মান ও এনাম। রাষ্ট্রীয় এই মতবাদই দুনিয়ার অধিকাংশ এলাকার উপর চাপিয়ে রাখা হয়েছিল। শুধুমাত্র গ্রীসে গণতন্ত্রের কিছু নমুনার একটা অসম্পূর্ণ রেখা বিদ্যমান ছিল। কিন্তু তাও ছিল এতই অস্পষ্ট ও ক্ষীণ যে, তার উপর কোন রাষ্ট্রের ভিত্তি স্থাপন করা ছিল একাস্তই দুরূহ ব্যাপার। সে কারণেই গ্রীক রাষ্ট্রনীতির ভিত্তিতে কোন স্থিতিশীল রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভবপর হয়নি, বরং সে সমস্ত মূলনীতি এরিষ্টটলের দর্শনের একটি শাখা হিসেবে বিদ্যমান রয়ে গেছে। পক্ষান্তরে ইসলাম রাষ্ট্রীয় ক্ষেত্রে রাষ্ট্রপ্রধানের নিয়োগ ও অপসারণের বিষয়টি একাস্তভাবে জঅন-সাধারণের অধিকারে তুলে দিয়েছে। যে অধিকারকে তারা নিজেদের প্রতিনিধি এবং বিচক্ষণ ও বিচারবুদ্ধিসম্পন্ন ব্যক্তিদের মাধ্যমে ব্যবহার করতে পারে। সাম্বাজ্যবাদের পথে আটকে পড়া পৃথিবী ইসলামের শিক্ষারই দৌলতে এই ন্যায়সঙ্গত ও প্রকৃতিগ্রাহ্য ব্যবস্থা সম্পর্কে অবহিত হয়েছে। আজকের পৃথিবী যাকে গণতন্ত্র নামে অভিহিত করছে, সে রাষ্ট্ব্যবস্থার প্রকৃত প্রাণই হলোএটি। কিন্তু বর্তমান ধাচের গণতাস্ত্রিক ব্যবস্থাসযূহ যেহেতু রাজতাস্ত্রিক উৎপীড়ন-নিপীড়নেরই প্রতিক্রিয়ায় অস্তিত্ব লাভ করেছে এবং তাও এত অসমঞ্জস্যভাবে বিকাশ লাভ করেছে যে, জনসারণকে সর্বময় ক্ষমতার অধিকারী সাব্যস্ত করে দিয়ে রাষ্ট্রীয় আইন ও শাসন-বিধানের মুক্ত মালিকানা দান করেছে। ফলে তাদের মন-মস্তিচ্ক, আসমান, যমীন ও মানবজাতির সৃষ্টা আল্লাহ্‌ এবং তার প্রকৃত মালিকানা ও রাষ্ট্রাধিকারের কল্পনা থেকেও বিমুক্ত হয়ে পড়েছে। এখন তাদের গণতন্ত্র আল্লাহ্‌, তাআলারই দেয়া গণ অধিকারের উপর আল্লাহ্‌ কর্তৃক আরোপিত ব্যধ্যবাধকতাসমূহকে পর্যন্ত মনের উপর কঠিন চাপ এবং ন্যায়ের পরিপন্থী বলে ধারণা করতে শুরু করেছে। ইসলামী সংবিধান যেভাবে বনী-আদমকে ‘কাইসার’ ও ‘কিসরার’ এবং ব্যক্তি শাসনের নিপীড়ন-নির্যাতনের নিগড় থেকে মুক্ত করেছে, তেমনিভাবে আল্লাহ্‌র অস্তিত্ব সম্পর্কে অজ্ঞ পাশ্চাত্য গণতন্ত্রকেও দেখিয়েছে আল্লাহ্‌র আনুগত্যের পথ। কোন দেশের বিধিব্যবস্থা হোক কিংবা জনসাধারণ_সবাইকে একথা বাতলে দেয়া হয়েছে যে, তারা সবাই আল্লাহ্‌ তাআলার আইনেরই অনুগত। জনসাধারণ এবং গণসংসদের অধিকার, আইন প্রণয়ন, মনোনয়ন-অপসারণ সবই আল্লাহ্‌ কর্তৃক নির্ধারিত সীমারেখার ভিতরে হতে হবে! শাসক বা নেতার নির্বাচনে, পদ ও দফতর বন্টনের ব্যাপারে একদিকে তাদের সামর্থ্য ও যোগ্যতার প্রতি যেমন পরিপূর্ণভাবে লক্ষ্য রাখতে হবে, তেমনিভাবে তাদের আমানতদারী এবং রও পরীক্ষা-নিরীক্ষা করে নিতে হবে। এমন লোককেই নিজেদের শাসক বা নেতা নির্বাচন করতে হবে, যিনি এলেম ও পরহেযগারী, আমানতদারী ও বিশ্বস্ততা, সামর্থ্য ও যোগ্যতা এবং রাজনৈতিক অভিজ্ঞতার দিক দিয়ে হবেন সর্বোত্তম। তদুপরি এ নেতা wwwi.islamfind.wordpress.com www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।