তাফসীরে মারেফুল কুরআন সংক্ষিপ্ত
/ 1493
📝 Text 📖 PDF

Contents ন cole Ld fateh 2 Mo LEA Nt, 00 2 00 Horie ani Lomita Bot MOL ELE এ সমস্ত জেদী-অহংকারী লোক, যারা সত্যকে জেনে শুনেও কুফরী ও অস্বীকৃতির উপর দৃঢ় অনড় হয়ে আছে, অথবা অহংকারের বশবর্তী হয়ে কোন সত্য কথা শুনতে কিংবা সুস্পষ্ট দলীল-প্রমাণ দেখতেও প্রস্তুত নয়, তাদের পথে এনে ঈমানের আলোকে আলোকিত করার উদ্দেশে রসূলুল্লাহ্‌ (সাঃ) যে বিরামহীন চেষ্টা করছেন তা ফলপ্রসু হওয়ার নয়। এদের ব্যাপারে চেষ্টা করা না করা একই কথা। পাপের শাস্তি পার্থিব সামর্থ্য থেকে বঞ্চিত হওয়া £ এ দৃ’টি আয়াতের দ্বারা বোঝা গেল, কুফর ও অন্যান্য সব পাপের আসল শাস্তি তো পরকালে হবেই; তবে কোন কোন পাপের আংশিক শাস্তি দুনিয়াতেও হয়ে থাকে । দুনিয়ার এ শাস্তি ক্ষেত্রবিশেষে নিজের অবস্থা সংশোধন করার সামর্থ্যকে ছিনিয়ে নেয়া হয়। শুভবুদ্ধি লোপ পায়। মানুষ আখেরাতের হিসাব-নিকাশ সম্পর্কে গাফেল হয়ে গোমরাহীর পথে এমন দ্রুততার সাথে এগুতে থাকে; যাতে অন্যায়ের অনুভূতি পর্যন্ত তাদের অস্তর থেকে দূরে চলে যায়। এ সম্পর্কে কোন কোন বুযুর্গ মন্তব্য করেছেন যে, পাপের শাস্তি এরূপও হয়ে থাকে যে, একটি পাপ অপর একটি পাপকে আকর্ষণ করে, অনুরূপভাবে একটি নেকীর বদলায় অপর একটি নেকী আকৃষ্ট হয়। হাদীসে আছে, মানুষ যখন কোন একটি গোনাহর কাজ্ করে, তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে। সাদা কাপড়ে হঠাৎ কালো দাগ লাগার পর যেমন তা খারাপ লাগে, তেমনি প্রথমাবস্থায় অস্তরে পাপের দাগও অস্বস্তির সৃষ্টি করে। এ অবস্থায় যদি সে ব্যক্তি তওবা না করে, আরো পাপ করতে থাকে, তবে পর পর দাগ পড়তে পড়তে অস্তঃকরণ দাগে পরিপূর্ণ হয়ে যায়। এমতাবস্থায় তার অস্তর থেকে ভাল-মন্দের পার্থক্য সম্পর্কিত অনুভূতি পর্যন্ত লুপ্ত হয়ে যায়। উপদেশ দান করা সর্বাবস্থায় উপকারী £ এ আয়াতে সনাতন কাফেরদের প্রতি রসূলুল্লাহ্‌ (সাঃ)-এর নসীহত করা না করা সমান বলে ঘোষণা করা হয়েছে। এ সাথে (444 - এর বাধ্যবাধকতা আরোপ করে জানিয়ে দেয়া হয়েছে যে, এ সমতা কাফেরদের জন্য, রসুলের জন্য নয়। তবে তাদেরকে জ্ঞানানোর এবং সংশোধণ করার চেষ্টা করার সওয়াব অবশ্যই পাওয়া যাবে। তাই সমগ্র কোরআনে কোন আয়াতেই এসব লোককে ঈমান ও ইসলামের দিকে দাওয়াত দেয়া নিষেধ করা হয়নি। এতে বোঝা যাচ্ছে, যে ব্যক্তি ঈমান ও ইসলামের দাওয়াত দেয়ার কাজে নিয়োজিত, তা ফলপ্রসূ হোক বা না হোক, সে এ কাজের সওয়াব পাবেই। একটি সন্দেহের নিরসন $ এ আয়াতের বিষয়বস্তুর অনুরূপ ভাষা সূরায়ে মুতাফ্‌ফিফীনের এক আয়াতেও উল্লেখিত হয়েছে যথা £ SASF ISU অর্থাৎ, এমন নয়; বরং তাদের অস্তরে তাদের কর্ঘের মরিচা গাঢ় হয়ে গেছে। তাতে বোঝানো হয়েছে যে, তাদের মন্দ কাজ ও অহংকারই তাদের অস্তরে মরিচার আকার ধারণ করেছে। এ মরিচাকে আলোচ্য আয়াতে ‘সীলমোহর’ বা আবরণ শব্দের দ্বারা উল্লেখ করা হয়েছে। তাই এরূপ সংশয় সৃষ্টি হওয়া অস্বাভাবিক নয় যে, যখন আল্লাহ্‌ই তাদের অস্তরে সীলমোহর এঁটে দিয়েছেন এবং গ্রহণ-ক্ষমতাকে রহিত করেছেন, তখন তারা কুফরী করতে বাধ্য। কাজেই তাদের শাস্তি হবে কেন? এর জওয়াব হচ্ছে যে, তারা নিজেরাই অহংকার ও বিরুদ্ধাচরণ করে নিজেদের যোগ্যতা হারিয়ে ফেলেছে, তাই এজন্য তারাই দায়ী। যেহেতু বান্দাদের সকল hie Baad ace 54 ie কাজের সৃষ্টি আল্লাহই করেছেন, তিনি এস্থলে সীলমোহরের কথা বলে জ্বানিয়ে দিয়েছেন যে, তারা নিজেরাই যখন সত্য গ্রহণের ক্ষমতাকে রহিত করতে উদ্যত হয়েছে, তখন আমি আমার কর্ম পদ্ধতি অনুযায়ী তাদের এ খারাপ যোগ্যতার পরিবেশ তাদের অস্তরে সৃষ্টি করে দিয়েছে। উপরোক্ত আয়াতের মধ্যে দু'টি আয়াতে মুনাফিকদের সম্পর্কে মন্তব্য করা হয়েছে যে, কিছু সংখ্যক লোক আছে, যারা বলে যে, আমরা ঈমান এনেছি, অথচ তারা আদৌ ঈমানদার নয়, বরং তারা আল্লাহ্‌ তা’ আলা ও মুমিনদের সাথে প্রতারণা করে, কিন্তু প্রকৃতপক্ষে তারা নিজেদেরকে ব্যতীত অন্য কাউকেই প্রতারিত করছে না। এতে তাদের ঈমানের দাবীকে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে যে, তাদের এ দাবীও মূলতঃ প্রতারণামূলক। এটা বাস্তব সত্য যে, আল্লাহ্‌ুকে কেউ ধোকা দিতে পারে না এবং তারাও একথা হয়তো ভাবে না যে, তারা আল্লাহ্‌কে ধোকা দিতে পারবে, বরং রসূল (সাঃ) এবং মুসলমানদের সাথে ধোকাবাজ্জি করার দরুনই বলা হয়েছে যে, তারা আল্লাহ্র সাথে ধোকাবাজ্ধি করছে।- (কুরতুবী) এজন্যই বলা হয়েছে যে, এসব লোক প্রকৃত প্রস্তাবে আত্ম-প্রবঞ্চনায় লিপ্ত। কেননা, আল্লাহ্‌ তা’ আলা সমস্ত ধোকা ও প্রতারণার উ্ধ্বে। অনুরূপ তাঁর রসূল এবং মুমিনগণও ওহীর দৌলতে ছিলেন সমস্ত ধোকা-প্রতারণা থেকে নিরাপদ। কারো পক্ষে তাদের কোন ক্ষতি করা ছিল অস্বাভাবিক। পরস্ত তাদের এ ধোকার ক্ষতিকর পরিণতি দুনিয়া ও আখেরাতে উভয় ক্ষেত্রে তাদেরই উপর পতিত হতো। তৃতীয় আয়াতে বলা হয়েছে যে, তাদের অন্তর রোগাক্রান্ত বা অসুস্থ । তাই আল্লাহ্‌ তা’আলা তাদের এ রোগকে আরো বাড়িয়ে দিয়েছেন। রোগ সে অবস্থাকেই বলা হয়, যে অবস্থায় মানুষ স্বাভাবিক অবস্থার বাইরে চলে যায় এবং তাদের কাজ-কর্মে বিঘ্ন সৃষ্টি হয়! যার শেষ পরিণাম ধ্বংস ও মৃত্যু । হযরত জুনায়েদ বাগদাদী (রহঃ) বলেন, -- যেভাবে প্ররোচনার অনুকরণের দ্বারা মানুষের অস্তরেও রোগের সৃষ্টি হয়ে থাকে। এ আয়াতে তাদের অন্তর্নিহিত কুফরকে রোগ বলা হয়েছে যা আত্মিক ও দৈহিক উভ্তয় বিবেচনায়ই বড় রোগ। রূহানী ব্যাধি তো প্রকাশ্য; কেননা, প্রথমতঃ এ থেকে স্বীয় পালনকর্তার না-শুকরি ও অবাধ্যতা সৃষ্টি হয়। যাকে কুফর বলা হয়, তা মানবাত্মার জন্য সর্বাপেক্ষা কঠিন ব্যধি। এতদসঙ্গে মানবসভ্যতার জন্যও অত্যন্ত ঘৃণ্য দোষ! দ্বিতীয়তঃ দুনিয়ার হীন উদ্দেশ্য হাসিলের জন্য সত্যকে গোপন করা এবং স্বীয় অস্তরের কথাকে প্রকাশ করার হিম্মত না করা _ এ ব্যাপারটিও অস্তরের বড় রোগ। মুনাফিকদের দৈহিক রোগ এজন্য যে, তারা সর্বদাই এ ভয়ের মধ্যে থাকে যে, না জানি কখন কোথায় তাদের প্রকৃত স্বরূপ প্রকাশ হয়ে পড়ে! দিবারাত্র এ চিন্তায় ব্যস্ত থাকাও একটা মানসিক তথা শারিরিক ব্যাধিই বটে ! তাছাড়া এর পরিণাম অনিবার্যভাবেই ঝগড়া ও শত্রুতা! কেননা, মুসলমানদের উন্নতি ও অগ্রগতি দেখে তারা সব সময়ই হিংসার আগুনে দগু হতে থাকে, কিন্তু সে হতভাগা নিজের অন্তরের কথাটুকও প্রকাশ করতে পারে না। ফলে সে শারিরীক ও মানসিকভাবে অসুস্থ থাকে। ‘আল্লাহ্‌ তাদের রোগকে আরো বাড়িয়ে দিয়েছেন।” এর অর্থ এই যে, তারা ইসলাম ও মুসলমানদের উন্নতি দেখে ভবলে-পুড়ে দিন দিন ছাই হতে থাকে৷ আল্লাহ্‌ তো দিন দিন তার দ্বীনের উন্নতি দিয়েই যাচ্ছেন। ১১ ও ১২ নং আয়াতে মুনাফিকদের সে ভুলের আলোচনা করা হয়েছে wwwi.islamfind.wordpress.com www.eelm.weebly.com

— Page 21 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.