Contents ২০০ তফসীর মাআরেফুল ক্নোরআন Y IX TSP বং চে চর ক অ চদা 1. ৮ দন -। মত যখন কাজ করা হয়েছে, তখন আমাদের যুদ্ধের প্রয়োজন নেই। আমরা অনর্থক নিজেদেরকে ধ্বংসের মুখে নিক্ষেপ করতে চাই না। তার সঙ্গীদের মধ্যে অধিকাংশই ছিল মুনাফিক। তবে কিছুসংখ্যক মুসলমানও তাদের প্রতারণায় পড়ে তাদের সঙ্গে ফিরে গেল। অবশেষে হুযুর-আকরাম (সাঃ) সর্বমোট সাতশত সৈন্য নিয়ে যুদ্ধক্ষেত্রে পৌছলেন। তিনি স্বয়ং সামরিক কায়দায় এমনভাবে সৈন্য সমাবেশ করলেন, যাতে ওহুদ পাহাড়টি থাকলো পিছনের দিকে। তিনি হযরত মুসআব ইবনে উমায়েরের হাতে পতাকা দান করলেন। হযরত যুবায়ের ইবনে আওয়ামকে সেনাধ্যক্ষ নিযুক্ত করলেন। হযরত হামযার হাতে বর্মহীন সৈন্যদের পরিচালনভার অর্পন করলেন। পশ্চাৎদিক থেকে আক্রমণের ভয় থাকায় পঞ্চাশ জন তীরন্দাজের একটি বাহিনীকে সেদিকে নিযুক্ত করলেন এবং তাদেরকে নির্দেশ দিলেন যে, তারা যেন পশ্চাৎদিকে টিলার উপর থেকে হেফাজতের দায়িত্ব পালন করেন। সৈন্যদের জয়-পরাজয়ের সাথে তাদের কোন সম্পর্ক থাকবে না এবং কোন অবস্থাতেই তারা স্থানচ্যুত হবে না। আবদুল্লাহ্ ইবনে যুবায়ের এ তীরন্দাজ বাহিনীর অধিনায়ক নিযুক্ত হলেন। কোরাইশরা বদরযুদ্ধে তিক্ত অভিজ্ঞতা লাভ করেছিল। তাই তারাও শ্রেণীবদ্ধভাবে সৈন্য সমাবেশ করলো। বিজাতির দৃষ্টিতে মহানবীর (সাঃ) সামরিক প্রজ্ঞা ? রসূলুল্লাহ্ (সাঃ) যেরূপ সামরিক কায়দায় সৈন্যদের সুশৃজ্খলভাবে সারিবদ্ধ করেন, তা দেখে স্পষ্টতঃই মনে হয় যে, একজন কামেল পথপ্রদর্শক ও পৃত-পবিত্র পয়গম্বর হওয়ার সাথে সাথে নিপুণ সেনাধ্যক্ষ হিসেবেও তীর তুলনা নাই। তিনি যেভাবে ব্যুহ রচনা করে সৈন্য সংস্থাপন করেছিলেন, তখনকার জগৎ সে সম্পর্কে মোটেই জ্ঞাত ছিল না। বর্তমান যুগে সমরবিদ্যা একটা স্বতন্ত্র বিজ্ঞানে পরিণত হয়েছে। এ যুগের সমর-কুশলীরাও মহানবী (সাঃ) প্রদর্শিত রণনৈপুণ্যকে প্রশংসার চোখে দেখে থাকে। জনৈক খ্রীষ্টান খঁতিহাসিকের ভাষায় £ ‘একথা মুক্তকষ্ঠে স্বীকার করা উচিত যে, অপরিসীম সাহস ও বীরত্বের অধিকারী মুহাম্মদ (সাঃ) শত্রুপক্ষের মোকাবেলায় সমরবিদ্যার ক্ষেত্রেও নতুন পথ আবিষ্কার করেছেন। তিনি মক্কাবাসীদের বিশৃঙ্খল ও এলোপাথাড়ি যুদ্ধের মোকাবেলায় চমৎকার দুরদর্শিতা ও কঠোর নিয়ম-শৃ্খলার সাথে যুদ্ধ পরিচালনা করেন।’ এ কথাটি বিংশ শতাব্দীর ইতিহাসবিদ টম খ্যাণ্ডারসনের। লেখকের ‘লাইফ অব মোহাম্মদ’ গ্রন্থ দরষ্টব্য। যুদ্ধের সূচনা £ অতঃপর যুদ্ধ আরস্ত হলো। প্রথম দিকে মুসলমানদের পাল্লাই ভারী ছিল। শত্রসৈন্য ইতস্ততঃ পলায়ন করতে লাগলো। বিজয় সমাপ্ত হয়েছে মনে করে মুসলমান সৈন্যরা গনীমতের মালামাল সং্রহে প্রবৃত্ত হলেন। শত্রুদের পলায়ন করতে দেখে ওহুদ পাহাড়ের পেছন দিকে হুযূর কর্তৃক নিযুক্ত তীরন্দাজ সৈন্যরাও স্থান ত্যাগ করে পাহাড়ের পাদদেশের দিকে আসতে লাগলেন। অধিনায়ক আবদুল্লাহ্ ইবনে যুবায়ের রসৃলুল্লাহ্ (সাঃ) এর কঠোর নির্দেশ সুরণ করিয়ে দিয়ে তাদের স্থান ত্যাগ করতে বারণ করলেন। কিন্তু কয়েকজন ছাড়া সবাই বলল ? হুযুরের নির্দেশটি ছিল সাময়িক! এখন আমাদের সবার সাথে মিলিত হওয়া উচিত এ সুযোগে কাফের বাহিনীর অধিনায়ক থালেদ ইবনে ওলীদ যিনি তখনও মুসলমান হননি, পাহাড়ের পেছন দিক থেকে ঘুরে এসে গিরিপথে আক্রমণ করে বসলেন। আবদুল্লাহ্ ইবনে যুবায়ের অল্প কয়েকজন সঙ্গী নিয়ে এ ST FORTRESS 0a AR LATER 0 2 FAST TER CSTD OT: 1 J শে OES ন আক্রমণ প্রতিহত করতে চাইলেন, কিন্ত ব্যর্থ হলেন। খালেদের সৈন্যবাহিনী ঝড়ের বেগে হঠাৎ মুসলমানদের উপর পতিত হলে অপরদিকে পলায়নপর শত্রুসেন্যও ফিরে এসে মুসলিম বাহিনীর উপর ঝাপিয়ে পড়ল। এভাবে যুদ্ধের গতি সম্পূর্ণ পাষ্টে গেল। এ আকস্মিক বিপদে কিংকৰ্তব্যবিমূঢ় হয়ে মুসলিম বাহিনীর একটি বৃহৎ অংশ যুদ্ধক্ষে্ ত্যাগ করল। এতদসসত্বেও কিছুসংখ্যক সাহাবী অমিততেজে যুদ্ধ কর যাচ্ছিলেন। ইতিমধ্যে গুজব ছড়িয়ে পড়ল যে, রসুলুল্লাহ্ (সাঃ) শাহাদত বরণ করেছেন। এ সংবাদে মুসলমানদের অবশিষ্ট চেতনাও বিলুপ্ত হওয়ার উপক্রম হলো এবং তীরা সাহস হারিয়ে ফেললেন। রসৃলুল্লাহ্ (সাঃ) এর চারপাশে তখন মাত্র দশ-বারো জন জীবন উৎসর্গকারী সাহাবী বিদ্যমন। হুযুর স্বয়ং আহত পরাজয়- পর্ব সম্পন্ন হওয়ার তেমন কিছুই আর বাকী ছিল না। এমনি সময়ে সাহাবীগণ জানতে পারে যে, রসূলুল্লাহ (সাঃ) জীবিতই রয়েছেন। তখন তারা চতুর্দিক থেকে এসে তার চারপাশে সমবেত হলেন এবং তাকে নিবিঘ্ন্ পাহাড়ের দিকে নিয়ে গেলেন। কিন্তু এ পরাজয়ের দরুন মুসলমানরা অত্যস্ত পেরেশান হয়ে পড়লেন। মুসলমানদের এ সাময়িক পরাজয় ছিল কয়েকটি কারণের ফলশ্রতি। কোরআন পাক প্রত্যেকটি কারণ সম্পর্কে একান্ত মাপা শব্দে পর্যালোচনা করেছে এবং ভবিষ্যতের জন্যে সতর্ক থাকতে আদেশ দিয়েছে। এ যুদ্ধের বিশ্লেষণে অনেক অসাধারণ শিক্ষাপ্রদ ঘটনা রয়েছে -যা মুসলমানদের জন্যে অত্যন্ত মূল্যবান৷ ওহুদের ঘটনার কয়েকটি শিক্ষা $ (১) পূর্বেই বলা হয়েছে যে, কোরাইশরা এ যুদ্ধে পুরুষদের পশ্চাদপসরণ রোধ করার জন্যে নারীদেরকে সঙ্গে এনেছিল। নবী করীম (সাঃ) দেখলেন, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দার নেতৃত্বে মহিলারা কবিতা আবৃত্তি করে পুরুষদের ক্ষেপিয়ে তুলছে। এ সময় নবী করীম (সাঃ) -এর পবিত্র মুখে এ দোয়া উচ্চারিত হচ্ছিল £ “হে আল্লাহ্ ! আমি তোমার কাছ থেকেই শক্তি সঞ্চয় করি, তোমার নামেই আক্রমণ পরিচালনা করি এবং তোমার দ্বীনের জন্যেই লড়াই করি। আমার জন্যে আল্লাহ্ তাআলাই যথেষ্ট তিনি উত্তম অভিভাবক!” এ দোয়ার প্রত্যেকটি শব্দ আল্লাহ্র সাথে সম্পর্ক নিবিড় করে এবং মুসলমানদের যাবতীয় কর্মকাণ্ড এমনকি যুদ্ধ-বিগ্রহকেও অন্যান্য জাতির যুদ্ধ বিগ্রহ থেকে স্বতন্ত্র রূপ দান করে। (২) দ্বিতীয় লক্ষ্যণীয় বিষয় এই যে, এ যুদ্ধে কতিপয় সাহাবী বীরত্ব আত্মুনিবেদনের জ্বলন্ত স্বাক্ষর স্থাপন করেন, যার নজীর ইতিহাসে দুর্দভ। হযরত আবু দাজানা নিজ দেহ দ্বারা রসূলুল্লাহ্ (সাঃ)-কে ঢালের ন্যায আড়াল করে রেখেছিলেন। শত্রুপক্ষের নিক্ষিপ্ত তীর তার দেহে বিদ্ধ হয়েছিল। হযরত তালহাও এমনিভাবে নিজ দেহকে ক্ষত-বিক্ষত কর ফেলেছিলেন; কিন্তু প্রিয়তম নবীর সঙ্গ ত্যাগ করেননি। হযরত অনসের চাচা আনাস ইবনে নসর বদর যুদ্ধে অনুপস্থিতির কারণে অনুতপ্ত ছিলেন। তার অভিলাষ ছিল, রসুলুল্লাহ্ (সাঃ)-এর নেতৃত্বে পরিচালিত কোন যে সুযোগ পেলে মনের অতৃপ্ত বাসনা পূর্ণ করবেন! ওহুদ যুদ্ধ সংঘটিত হে তিনি তাতে অংশ গ্রহণ করলেন। মুসলিম বাহিনী যখন ছত্রভঙ্গ হয পড়লো এবং কাফের বাহিনী অমিত বিক্ৰমে অগ্রসর হলো, তখন তরবারী নিয়ে অগ্রসর হলেন। ঘটনাক্রমে হযরত সা’দ (রট) পলায়নপর মুসলমানদের মধ্যে দেখতে পেয়ে চীৎকার করে বললেন! wwwi.islamfind.wordpress.com www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।