তাফসীরে মারেফুল কুরআন সংক্ষিপ্ত
/ ১৪৯৩
📝 লেখা 📖 পিডিএফ

Contents A সুরা আল-ইমরান | \AY কা" পূর্ববর্তী আয়াতসমূহে আহলে-কিতাবদের সাথে বিতর্কের বিষয় বর্ণিত স্যয়ছে_ কোথাও ইহুদীদের সাথে এবং কোথাও খ্ীষ্টানদের সাথে। গ্রালোচ্য আয়াতসমূহেও একটি বিতর্কের বিষয় বর্ণনা করা হচ্ছে। কংল-মা’ আনী গ্রন্থে কলবী থেকে বর্ণিত ঘটনায় বলা হয়েছে £ রসূলুল্লাহ (মঃ) একবার সর্বসমক্ষে প্রকাশ করেন যে, আমরা যাবতীয় মূলনীতিতে এবং অধিকাংশ শাখাগত বিধি-বিধানে ইবরাহীমী ধর্মের অনুসারী। একথা গুনে ইহুদীরা আপত্তি উত্থাপন করে বললোঃ আপনারা উটের গোশত খান, দুহু পান করেন। অথচ এগুলো হযরত ইবরাহীম (আঃ)-এর প্রতি হারাম | ছিল। রসুলুল্লাহ (সাঃ) উত্তরে বললেন £ ভুল কথা, এগুলো তীর প্রতি | হলাল ছিল। ইহুদীরা বলল £ আমরা যেসব বস্তু হারাম মনে করি, সবই { হযরত নূহ ও হযরত ইবরাহীমের আমল থেকেই হারাম হিসাবে চলে | বসেছে এবং আমাদের নিকট পর্যন্ত পৌছেছে। এ কথোপকথনের পর ' আ্রালোচ্য আয়াত অবতীর্ণ হয়। এতে ইহুদীদের মিথ্যাবাদিতা প্রতিপন্ন করা সয়ছে। বলা হচ্ছে? তওরাত অবতরণের পূর্বে উটের গোশত ব্যতীত সব খাদ্যদ্রব্য স্বয়ং বনী-ইসরাঈলের জন্যেও হালাল ছিল। তবে উটের গোশত বিশেষ কারণবশতঃ হযরত ইয়াকুব (আঃ) নিজেই নিজের জন্যে হারাম বরে নিয়েছিলেন। পরে তার বংশধরের জন্যেও তা হারাম ছিল। বিশেষ কারণটি ছিল এই যে, হযরত ইয়াকুব (আঃ) “ইরকুন্নিসা’ ॥ (াইটিকা বাত) রোগে আক্রান্ত হয়ে মানত করেছিলেন যে, আল্লাহু ‘ তাআলা এ রোগ থেকে মুক্তি দিলে তিনি সর্বাপেক্ষা প্রিয় খাদ্য বস্তু "পরিত্যাগ করবেন। এরপর তিনি রোগমুক্ত হয়ে যান এবং সর্বাপেক্ষা প্রিয় 'ধাদ্যবস্তু উট্টের গোশত পরিত্যাগ করেন! (হাকেম, তিরমিযী, ' রহুল-মা’আনী) মানতের কারণে যে উটের গোশত হারাম হয়েছিল, তা | জ্ছীর নির্দেশে বনী-ইসরাঈলের জন্যে পরবর্তীকালেও অব্যাহত ছিল। এতে বোঝা গেল যে, তাদের শরীয়তে মানতের কারণে হালাল বস্তুও হারাম হয়ে যেতো। আমাদের শরীয়তেও মানতের কারণে জায়েয কাজ ওয়াজ্জিব হয়ে যায়। কিন্ত মানত করে হালালকে হারাম করা যায় না। এরূপ ক্ষেত্রে মানত কসমের অন্তর্ভুক্ত হয়ে যাবে এবং তা ভঙ্গ করলে কাফ্‌ফারা দেয়া ওয়াজিব হবে। কারণ, আল্লাহ্‌ তাআলা বলেন ৫$ (8512129 (ভফসীরে-কৰীর) আলোচ্য ৯৬ নং আয়াতে সারা বিশ্বের সকল গৃহ এমন কি, মসজিদ ৪ উপাসনালয়সমূহের মোকাবিলায়ও কা’ বা গৃহের শ্রেষ্ঠত্ব বর্ণিত হয়েছে। এশ্রেষ্ঠত্বের কারণ একাধিক $ কাবাগৃহের শ্রেষ্ঠত্ব ও নির্মাণ ইতিহাসঃ প্রথমতঃ এটি সারা বিশে স্প্রথম উপাসনালয় দ্বিতীয়তঃ এ গৃহ বরকতময় ও কল্যাণের আধার। তৃতীয়তঃ এ গৃহ সারা বিশ্বের জন্য পথপ্রদর্শক ৷ আয়াতের সারমর্ম এই যে, মানবজাতির জন্যে সর্বপ্রথম যে গৃহ আল্লাহ্‌র পক্ষ থেকে নির্দিষ্ট করা হয়, তা এ গৃহ, যা বাক্ধায় (মক্কার অপর নায় ছিল বাক্কা) অবস্থিত। অতএব কা’ বা গৃহই বিশ্বের সর্ব প্রথম উপাসনালয় । এর অর্থ এও হতে পারে যে, বিশ্বের সর্বপ্রথম গৃহ এবাদতের দ্নন্যেই নির্মিত হয়েছিল। ইতিপূর্বে কোন উপাসনালয়ও ছিল না এবং বাস ইও ছিল না। হযরত আদম (আঃ) ছিলেন আল্লাহ্র নবী। তীর পক্ষে এমনটি অকল্পনীয় নয় যে, পৃথিবীতে আগমনের পর তিনি নিজের জন্য বাসগৃহ নির্মাণের আগেই আল্লাহ্‌র ঘর অর্থাৎ, ইবাদতের গৃহ নির্মাণ করেন।এ কারণে হযরত আবদুল্লাহ্‌ ইবনে ওমর, মুজাহিদ, কাতাদাহ, সুদ্দী প্রমুখ সাবাহী ও তাবেয়িগণের মতে কা’ বাই বিশ্বের সর্বপ্রথম গৃহ। পক্ষান্তরে এটাও সম্ভব যে, মানুষের বসবাসের গৃহ পূর্বেই নির্মিত হয়েছিল; কিন্তু এবাদতের জন্যে কা’বা গৃহই সর্বপ্রথম নির্মিত হয়েছিল। এ মতটি হযরত আলী (রাঃ) থেকেও বর্ণিত রয়েছে। বায়হাকী বর্ণিত এক হাদীসে রসূলুল্লাহ (সাঃ) বলেন £ হযরত আদম (আঃ) ও বিবি হাওয়ার পৃথিবীতে আগমনের পর আল্লাহ্‌ তাআলা জিবরাঈলের মাধ্যমে তাঁদের কা’বা গৃহ নির্মাণের আদেশ দেন। এ গৃহ নির্মিত হয়ে গেলে তাদেরকে তা তওয়াফ করার আদেশ দেয়া হয় এবং বলা হয়, আপনি সর্বপ্রথম মানব এবং এ গৃহ সর্বপ্রথম গৃহ যা মানবমণ্ডলীর জন্যে নির্দিষ্ট করা হয়েছে।- (ইবনে কাসীর) কোন কোন হাদীসে আছে, হযরত আদম (অঃ) কর্তৃক নির্মিত এ কা’বা গৃহ নূহের মহাপ্রাবন পর্যস্ত অক্ষত ছিল। মহাপ্লাবনে এ গৃহ বিধ্বস্ত হয়ে যায়। অতঃপর হযরত ইবরাহীম (আঃ) প্রাচীন ভিত্তির উপর এ গৃহ পুনঃনির্মাণ করেন। পরবর্তীকালে এক দুর্ঘটনায় প্রাচীর ধ্বসে গেলে জুরহাম গোত্রের লোকেরা একে পুনঃনির্মাণ করেন! এভাবে কয়েক বার বিধ্বস্ত হওয়ার পর একবার আমালেকা সম্প্রদায় ও একবার কোরাইশরা এ গৃহ নির্মাণ করে। সর্বশেষ এ নির্মাণে মহানবী (সাঃ)-ও শরীক ছিলেন এবং তিনিই ‘হাজরে-আসওয়াদ’ স্থাপন করেছিলেন} কিন্ত কোরাইশদের এ নির্মাণের ফলে ইবরাহীমী ভিত্তি সামান্য পরিবর্তিত হয়ে যায়। প্রথমতঃ কা’ বার একটি অংশ ‘হাতীম’ কা’বা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। - দ্বিতীয়তঃ ইবরাহীম (আঃ)-এর নির্মাণে কা’বা গৃহের দরজা ছিল দু’টি-একটি প্রবেশের জন্য এবং অপরটি পশ্চাৎমুখী হয়ে বের হওয়ার জন্যে। কিন্তু কোরাইশরা শুধু পূর্বদিকে একটি দরজা রাখে। তৃতীয়তঃ তারা সমতল ভূমি থেকে অনেক উঁচুতে দরজ্জা নির্মাণ করে যাতে সবাই সহজে ভেতরে প্রবেশ করতে না পারে। বরং তারা যাকে অনুমতি দেয় সে’ই যেন প্রবেশ করতে পারে। রসূলুল্লাহ্‌ (সাঃ) একবার হযরত আয়েশা (রাঃ)-কে বলেন £ আমার ইচ্ছা হয়, কা’ বা গৃহের বর্তমান নির্মাণ ভেঙ্গে দিয়ে ইবরাহীমী নির্মাণের অনুরূপ করে দেই। কিন্তু কা’ বা গৃহ ভেঙ্গে দিলে নও-মুসলিম অজ্ঞ লোকদের মনে ভুল বোঝাবুঝি দেখা দেয়ার আশঙ্কার কথা চিন্তা করেই বর্তমান অবস্থা বহাল রাখছি। এ কথাবার্তার কিছুদিন পরেই মহানবী (সাঃ) দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেন। ইবনে যুবায়ের (রাঃ) মহানবী (সাঃ)-এর উপরোক্ত ইচ্ছা সম্পর্কে অবগত ছিলেন। খোলাফায়ে রাশেদীনের পর যখন মক্কার উপর তার কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়, তখন তিনি উপরোক্ত ইচ্ছাটি কার্যে পরিণত করেন এবং কা’বা গৃহের নির্মাণ ইবরাহীমী নির্মাণের অনুরূপ করে দেন। কিন্ত মক্কার উপর তার কর্তৃত্ব বেশী দিন টেকেনি। অত্যাচারী হাজ্জাজ ইবনে ইউসুফ মক্কায় সৈন্যাভিযান করে তাকে শহীদ করে দেয়। রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেই, সে আবদুল্লাহ্‌ ইবনে যুবায়রের এ চিরস্ুরণীয় কীর্তিটিও মুছে ফেলতে মনস্থ করে! সেমতে সে জনগণের মধ্যে প্রচার করতে থাকে যে, আবদুল্লাহ্‌ ইবনে যুবায়রের এ কাজ ঠিক হয়নি। রসুলুল্লাহ্‌ (সাঃ) কা’বা wwwi.islamfind.wordpress.com www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।