তাফসীরে মারেফুল কুরআন সংক্ষিপ্ত
/ ১৪৯৩
📝 লেখা 📖 পিডিএফ

Contents bt i টী ki TESTED (7) LALA TRAIL SRE STERIL VAIN tLe 01s আরও আলোচনা করা হবে। দ্বিতীয় অঙ্গীকার 3 3 LH SELES আয়াতে ব্যক্ত হয়েছে। অঙ্গীকার শুধু আহ্‌লে-কিতাব পণ্ডিতদের কাছ থেকেই নেয়া হয়েছে, যাতে তারা সত্য গোপন না করে। ৮ তৃতীয় অঙ্গীকার আলোচ্য আয়াত G৪৬ ৯৩৩১); এ উল্লেখিত হয়েছে। এর বিবরণ পরে আসবে। - (তফসীরে-আহমদী) ওঁ্ডতে এর অর্থ কি এবং তা কোথায় নেয়া হয়েছে £ এ অঙ্গীকার আত্মার জগতে অথবা পৃথিবীতে ওহীর মাধ্যমে নেয়া হয়েছে। - (বয়ানুল-কোরআন)। কি অঙ্গীকার নেয়া হয়েছিল, তা কোরআনেই ব্যক্ত হয়েছে। কিন্তু কি সম্পর্কে নেয়া হয়েছিল, সে বিষয়ে বিভিনুজনের বিভিন্ন উক্তি বর্ণিত রয়েছে। হযরত আলী ও হযরত ইবনে-আব্বাস (রাঃ) বলেন, আল্লাহ্‌ তাআলা সব পয়গমূরের কাছ থেকে মুহাম্মদ (সাঃ) সম্পর্কে অঙ্গীকার নেন যে, তারা স্বয়ং যদি তার আমলে জীবিত থাকেন, তবে যেন তার প্রতি বিশ্বাস স্থাপন করেন এবং তাকে সাহায্য করেন। স্বীয় উম্মতকেও যেন এ বিষয়ে নির্দেশ দিয়ে যান। হযরত তাউস, হাসান বসরী, কাতাদাহ্‌ প্রমুখ তফসীরবিদগণ বলেন $ পয়গমবরগণের কাছ থেকে এ অঙ্গীকার নেয়া হয়েছিল_ যাতে তারা পরস্পরকে সাহায্য ও সমর্থন দান করেন। - (তফসীরে ইবনে কাসীর) নিম্নোক্ত আয়াত দ্বারা শেষোক্ত উক্তির সমর্থন হতে পারে- USO SLAG GSAY কেননা, এ অঙ্গীকার একে অন্যের সাহায্য ও সমর্থনের জন্যে নেয়া হয়েছিল।- (তফসীরে- আহ্‌মদী) উভয় তফসীরের মধ্যে কোন বিরোধ নেই। এ কারণে আয়াতের অর্থ উভয়টিই হতে পারে।- (ইবনে-কাসীর) মহানবী (সাঃ)-এর বিশ্বজনীন নবুওয়ত ৪ $4 $5৩13) €%531 আয়াতে বলা হয়েছে যে, আল্লাহ্‌ তাআলা সব পয়গমবরের কাছ থেকে এই মর্মে অঙ্গীকার নেন যে, আপনাদের মধ্য থেকে কোন পয়গমৃরের পর যখন অন্য পয়গম্বর আগমন করেন-- যিনি অবশ্যই পূর্ববর্তী পয়গম্বর ও খোদায়ী গ্রন্থসমূহের সত্যায়নকারী হবেন, তথন পূর্ববর্তী নবীর জন্যে জরুরী হবে নতুন নবীর সত্যতা ও নবুওয়তের প্রতি নিজে বিশ্বাস স্থাপন করা এবং অন্যকেও বিশ্বাস স্থাপন করার নির্দেশ দিয়ে যাওয়া। কোরআনের এ সামগ্রিক নীতির পরিপ্রেক্ষিতে স্পষ্ট হয়ে যায় যে, আল্লাহ্‌ তাআলা মুহাস্মদ (সাঃ) সম্পর্কেও এমনি ধরনের অঙ্গীকার পূরবী পয়গমবরগণের কাছ থেকে নিয়ে থাকবেন। আল্লামা সুবকী বলেন £ এ আয়াতে রসূল বলে মুহাম্মদ (সাঃ)-কে বোঝানো হয়েছে এবং এমন কোন পয়গম্বর অতিবাহিত হননি, যার কাছ থেকে ভার সম্পর্কে অঙ্গীকার নেয়া হয়নি। এমনিভাবে এমন কোন পয়গমৃর অতিবাহিত হননি, যিনি স্বীয় উম্মতকে মুহাম্মদ (সাঃ)-এর প্রতি বিশ্বাস স্থাপন করতে € সাহায্য সমর্থন করতে নির্দেশ দেননি। যদি মহানবী (সাঃ) সেসব পয়গম্বরের আমলেই আবিৰ্ভুত হতেন, তবে তিনিই সবার নবী হতেন এবং তারা সবাই তার উম্মত হতেন। এতে বোঝা যায় যে, তিনি শুধু নিজের উম্মতেরেই নবী নন, নবীগণেরও নবী। এক হাদীসে এরশাদ করেছেন $ ““আজ যদি মূসা (আঃ) জীবিত থাকতেন, তবে আমার অনুসরণ করা ছাড়া তারও গত্যস্তর ছিল না।” অন্য এক হাদীসে বলেন $ যখন ঈসা (আঃ) পৃথিবীতে অবতরণ করবেন, তখন তিনিও কোরআন এবং তোমাদের নবীর বিধি-বিধানই পালন করবেন (তফসীরে ইবনে-কাসীর) এতে বোঝা যায় যে, মহানবী (সাঃ)-এর নবুওয়ত বিশৃজনীন। তার শরীয়তের মধ্যে পূর্ববর্তী সব শরীয়ত পরিপূর্ণতা প্রাপ্ত হয়েছে। এ বর্ণনা থেকে 5 | | ৩৯ (আমি সমগ্র মানবজাতির প্রতি প্রেরিত হয়েছি।) হাদীসের বিশুদ্ধ অর্থও স্পষ্ট হয়ে গেছে। মহানবী (সাঃ)-এর নবুওয়ত শুধু তার আমল থেকে কিয়ামত পর্যস্ত সময়ের জন্যে--হাদীসের এরূপ অর্থ করা ঠিক নয়। বরং তার নবুওয়তের যমানা এত বিস্তৃত যে, হযরত আদমের নবুওয়তেরও পূর্ব থেকে এর আরস্ত। এক হাদীসে তিনি বলেন £ আদমের দেহে আত্মা সঞ্চারের পূর্বেই আমি নবী ছিলাম! হাশরের ময়দানে শাফাআতের জন্য অগ্রসর হওয়া, তার পতাকাতলে সমগ্র মানবজাতির একত্রিত হওয়া এবং মি’রাজ-রজনীতে বায়তুল-মুকাদ্দাসে সব পয়গস্বরের ইমামতি করা তার বিশ্বজনীন নেতৃত্বের অন্যতম লক্ষণ! wwwi.islamfind.wordpress.com www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।