Contents ১৪ তফসীর ক্বোরআন 1 সাজা," ভা শসা শই তো ফেক নে ফচ সয়া স কপ: তত SUPT HE EC ERO ET EE TE RASS LT FNL BE SS IE OSL LRT R52 103: DLR BETTS LOO Dee CREAR BE LEBER 3 ONES EL শর্ত হচ্ছে যে, সেগুলো রসুলের (সাঃ) শিক্ষা হিসেবে অকাট্যভাবে প্রমাণিত হতে হবে। আহ্লে-ইসলামের সংখ্যাগরিষ্ঠ দল ঈমানের এ সংজ্ঞাই দিয়েছেন। ‘আকায়েদে তাহাবী’ ও “আকায়েদে-নসফী’-তে এ সংজ্ঞা মেনে নেয়াকেই ঈমান বলে অভিহিত করা হয়েছে। এতে স্পষ্ট হয়ে যায় যে, শুধু জ্ঞানার নামই ঈমান নয়। কেননা, খোদ ইবলীস এবং অনেক কাফেরও রসূল সাল্লাল্লহু আলাইহে ওয়াসাল্লামের নবুওয়ত যে সত্য তা আস্তরিকতভ্ডাবে জ্ঞানতো, কিন্ত না মানার কারণে তারা ঈমানদারের অন্তর্ভুক্ত হতে পারেনি। দ্বিতীয়তঃ ইকৃামতে সালাত £ ইকামত বা প্ৰতিষ্ঠা অৰ্থ শুধু নামায আদায় করা নয়, বরং নামাযকে সকল দিক দিয়ে ঠিক করাকে প্রতিষ্ঠা করা বলা হয়। ‘ইক্কামত’ অর্থে নামাযে সকল ফরয, ওয়াজিব, সুনৃত, মুস্তাহাব পরিপূর্ণভাবে আদায় করা, এতে সব সময় সুদৃঢ় থাকা এবং এর ব্যবস্থাপনা সুদৃঢ় করা সবই বোকঝায়। ফরয, ওয়াজিব, সুনবত ও নফল প্রভৃতি সকল নামাযের জন্য একই শর্ত। এক কথায় নামাযে অভ্যস্ত হওয়া ও তা শরীয়তের নিয়ম মত আদায় করা এবং এর সকল নিয়ম_পদ্ধতি যথার্থভাবে পালন করাই ইক্ুমতে-সালাত। তৃতীয়তঃ আল্লাহর পথে ব্যয় £ আল্লাহ্র পথে ব্যয় অর্থে এখানে ফরয যাকাত, ওয়ান্দিব সদকা এবং নফল দান-খয়রাত প্রভৃতি যা আল্লাহ্র রাত্তায় ব্যয় করা হয় সে সবকিছুই বোঝানো হয়েছে। কোরআনে সাধারণত £ 3৬! শব্দ নফল দান-খয়রাতের জন্যই ব্যবহৃত হয়েছে। যেখানে ফরয যাকাত উদ্দেশ্য সেসব ক্ষেত্রে £95; শব্দ ব্যবহৃত হয়েছে। পি - এ সংক্ষিপ্ত বাক্যটিতে গভীরভাবে চিন্তা করলে বোঝা যায় যে, আল্লাহ্র রাত্তায় তথা সৎপথে অর্থ ব্যয় করার একটা প্রবল আকাহ্খা প্রত্যেক সৎ মানুষের মধ্যে বিশেষভাবে জ্বাগৃত করাই এ আয়াতের উদ্দেশ্য। একজন সুস্থ বিবেকসম্পনু ব্যক্তি চিন্তা করবে যে, আমাদের নিকট যা কিছু রয়েছে, তা সবই তো আল্লাহ্র দান ও আমানত। ষদি আমরা সমস্ত ধন-সম্পদ তার পথে ব্যয় করি, তবেই মাত্র এ নেয়ামতের হক আদায় হবে। পরস্ত এটা আমাদের পক্ষ থেকে কারো প্রতি কোন এহসান বা অনুগ্রহ হবে না। তবে এ আয়াতে শব্দ যোগ করে একথা বোঝানো হয়েছে যে, যে ধন-সম্পদ আমাদেরকে দেয়া হয়েছে তা সবই ব্যয় করতে হবে এমন নয়; বরং কিয়দংশ ব্যয় করার কথাই বলা হয়েছে। মুত্তাকীদের পুণাবলী বর্ণনা করতে গিয়ে প্রথমে অদৃশ্যে বিশ্বাস, এরপর নামায প্রতিষ্ঠা এবং আল্লাহ্র পথে ব্যয় করার কথা উল্লেখ করা হয়েছে। ঈমানের গুরুত্ব সকলেরই জানা যে, ঈমানই প্রকৃত ভিত্তি এবং সকল ‘আমল কবুল হওয়া ঈমানের উপরই নির্ভরশীল। কিন্তু যখনই ঈমানের সাথে “আমলের কথা বলা হয়, তখন সেগুলোর তালিকা ক্রমেই দীর্ঘ হতে থাকে। কিন্তু এখানে শুধু নামায় এবং অর্থ ব্যয় পর্যস্ত ’আমলকে সীমাবদ্ধ রাখার কারণ কি? এর উত্তর হচ্ছে এই যে, যত রকমের ’আমল রয়েছে তা ফরযই হোক অথবা ওয়াজিব, সবই হয় মানুষের দেহ অথবা ধন_দৌলতের সাখে সম্পর্কযুক্ত । এবাদতে_বদনী তথা দৈহিক এবাদতের মধ্যে নামায সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই এখানে নামাযের বর্ণনায় এবং যেহেতু আর্থিক ইবাদত সবই 3১! শব্দের অন্তর্ভুক্ত, সুতরাং এ উভয় প্রকার এবাদতের বর্ণনার মধ্যেই প্রকৃতপক্ষে যাবতীয় এবাদতের বর্ণনা অন্তর্ভুক্ত হয়ে পেছে। পূর্ণ আয়াতের অর্থ হচ্ছে £ তারাই মুপ্তাকী যাদের ঈমান পূর্ণাঙ্গ এবং ’ আমলও পূর্ণাহ্গ। ঈমান এবং 'আমল এ দুয়ের সমন্্য়েই ইসলাম। এ আয়াতে ঈমানের পূর্ণাঙ্গ সংজ্ঞা দেয়ার সাথে সাথে ইসলামের বিষয়বস্তুর প্রতিও ইঙ্গীত করা হয়েছে। ঈমান ও ইসলামের পার্থক্য £ অভিধানে কোন বস্তুতে আস্তরিক বিশ্বাস স্থাপন ঈমান এবং কারো অনুগত হওয়াকে ইসলাম বলে। ঈমানের আধার হল অস্তর, ইসলামের আধার অস্তরসহ সকল অঙ্গ-প্রত্যঙ্গ । কিন্তু শরীয়তে ঈমান ব্যতীত ইসলাম এবং ইসলাম ব্যতীত ঈমান গ্রহণযোগ্য নয়। অর্থাৎ, আল্লাহ, তা’ আলা ও তার রসূল (সাঃ)-এর প্রতি আন্তরিক বিশ্বাস ততক্ষণ পর্যন্ত গ্রহণযোগ্য নয়, যতক্ষণ পর্যন্ত এ বিশ্বাসের মৌখিক স্বীকৃতির সাথে সাথে কর্মের দ্বারা আনুগত্য ও তাবেদারী প্রকাশ করা না হয়। মোটকথা, আভিধানিক অর্থে ঈমান ও ইসলাম স্বতন্ত্র অর্থবোধক বিষয়বস্তুর অস্তর্গত। অর্থগত পার্থক্যের পরিপ্রেক্ষিতে কোরআন -হাদীসে ঈমান ও ইসলামের পার্থক্যের উল্লেখ রয়েছে। কিন্ত শরীয়ত ঈমানবিহীন ইসলাম এবং ইসলামবিহীন ঈমান অনুমোদন করে না। প্রকাশ্য আনুগত্যের সাথে যদি অস্তরের বিশ্বাস না থাকে, তবে কোরআনের ভাষায় একে ‘নেফাক্’ বলে। নেফাক্কে কুফর হতেও বড় অন্যায় সাব্যস্ত করা হয়েছে। বলা হয়েছে_ ‘মুনাফিক্দের স্থান জাহান্নাষের সর্বনিম্ন স্তর! অনুরূপভাবে আন্তরিক বিশ্বাসের সাথে যদি মৌখিক স্বীকৃতি এবং আনুগত্য না থাকে, কোরআনের ভাষায় একেও কুফরী বলা হয়। বলা হয়েছে “কাফেরগণ রসুল (সাঃ) এবং তার নবুওয়তের যথার্থতা সম্পর্কে এমন সুস্পষ্টভাবে জানে, যেমন জ্ঞানে তাদের নিজ্ব নিজ সন্তানদেরকে ৷” অন্যত্র এরশাদ হয়েছে _ EEE 2EEEN ISAS অর্থাৎ, তারা আমার নিদর্শন বা আয়াতসমুহকে অশ্বীকার করে, অথচ তাদের অস্তরে এর পূর্ণ বিশ্বাস রয়েছে। তাদের এ আচরণ কেবল অন্যায় ও অহঙ্কারপ্রসূত। ঈমান ও ইসলামের ক্ষেত্র এক, কিন্ত আরস্ত ও শেষের মধ্যে কিছুটা পার্থক্য বিদ্যমান। -- অর্থাৎ, ঈমান যেমন অস্তর থেকে আরম্ভ হয় এবং প্রকাশ্য ‘আমলে পৌছে পূর্ণতা লাভ করে, তদ্রপ ইসলামও প্রকাশ্য ’আমল থেকে আরস্ত হয় এবং অস্তরে পৌছে পূর্ণতা লাভ করে। অস্তরের বিশ্বাস প্রকাশ্য ’আমল পর্যন্ত না পৌছালে তা গ্রহণযোগ্য হয় না। অনুরূপভাবে প্রকাশ্য আনুগত্য ও তাবেদারী আস্তরিক বিশ্বাসে না পৌঁছালে গ্রহণযোগ্য হয় না। ইমাম গাযালী এবং ইমাম সূবৃকীও এ মত পোষণ করেছেন। অন্য আয়াতে মুপ্তাকীদের এমন আরো কতিপয় গুণাবলীর বর্ণনা রয়েছে, যাতে ঈমান বিল্গায়ব এবং পরকালের প্রতি বিশবসের প্রসঙ্গটা আরো একটু বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ ও হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) বলেছেন যে, রসূল (সাঃ)-এর যমানায় মুমিন ও মুত্তাকী শ্রেণীর লোক বিদ্যমান ছিলেন, একশ্লেণী তারা যারা প্রথমে মুশরিক ছিলেন এবং পরে ইসলাম গ্রহণ করেছেন। অন্য শ্রেণী হল যারা প্রথমে আহ্লে-কিতাব ইহুদী-নাসারা | ছিলেন এবং পরে ইসলাম গ্রহণ করেছেন। এখানে পূর্ববর্তী আয়াতে প্রথম wwwi.islamfind.wordpress.com www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।