তাফসীরে মারেফুল কুরআন সংক্ষিপ্ত
/ ১৪৯৩
📝 লেখা 📖 পিডিএফ

Contents ১৬২ তফসীর মাআরেফুল ক্বোর আন i কারও ক্ষতি হয়ে যাওয়া। এখানে লক্ষণীয় যে, বিশেষভাবে ইচ্ছাধীন কাজ্জ-কর্মেরই হিসাব-নিকাশ, প্রতিদান ও শাস্তি হবে - অনিচ্ছাকৃত কাজের আদেশ মানুষকে দেয়া হয়নি এবং সেজ্বন্যে সওয়াব বা আযাব হবেনা। সেগুলোও দু’প্রকার। এক, ইচ্ছাধীন ! যেমন, ইচ্ছা করে অস্তরের কুফর ও শিরকের বিশ্বাস পোষণ করা কিংবা জেনে বুঝে ইচ্ছা সহকারে নিজেকে বড় মনে করা । অর্থাৎ, অহংকার করা কিংবা মদ্য পানে কৃতসংকলপ হওয়া প্রভৃতি । দুই, অনিচ্ছাধীন। যেমন, ইচ্ছা ব্যতিরেকেই মনে কুঁধারণা আসা।এ ক্ষেত্রেও হিসাব-নিকাশ, প্রতিদান ও শাস্তি শুধু ইচ্ছাধীন কাজের জন্যেই হবে_- অনিচ্ছাধীন কাজের জন্যে নয়! কোরআনে বর্ণিত এ ব্যাখ্যার ফলে সাহাবায়ে-কেরামের মানসিক উদ্বেগ দূর হয়ে যায়। আয়াতের শেষে এই বিষয়বস্তুটি আরও ফুটিয়ে তোলার জ্বন্যে বলা হয়েছেঃ EARNS SSL অর্থাৎ, মানুষ সওয়াবও সেকাজের জন্যেই পাবে, যা স্বেচ্ছায় করে এবং শাস্তিও সে কাজের জন্যেই পাবে যা স্বেচ্ছায় করে। এখানে সন্দেহ দেখা যায় যে, মাঝে মাঝে ইচ্ছা ছাড়াও মানুষের সওয়াব অথবা আযাব হয়। যে ব্যক্তি কোন সৎকাজ করে যা দেখে অন্যরাও এ সৎকাজে উদ্বুদ্ধ হয়, যতদিন পর্যন্ত অন্যেরা এ সৎকাজ করতে থাকবে, ততদিন এর সওয়াব প্রথম ব্যক্তিও পেতে থাকবে। এমনিভাবে, যে ব্যক্তি কোন পাপ কাজ প্রবর্তন করে, ভবিষ্যতে যত লোক এ পাপকাজে লিণ্ত হবে, তাদের সমান পাপ প্রথম প্রচলনকারী ব্যক্তিরও হতে থাকবে। হাদীস দ্বারা আরও প্রমাণিত আছে যে, কেউ যদি নিজ্দের সওয়াব অন্যকে দিতে চায়, তবে অন্য ব্যক্তি এ সওয়াব পায়। অতএব, বোঝা গেল যে, ইচ্ছা ছাড়াও মানুষের সওয়াব কিংবা আযাব হয়। এ সন্দেহ নিরসনকল্পে বলা যায় যে, প্রথমাবস্থায় প্রত্যক্ষভাবে এ কাজের সওয়াব কিংবা আযাব হবে, যা ইচ্ছাক্তভাবে করে। অতএব, পরোক্ষভাবে এষন কোন কাজ্জের সওয়াব কিংবা আযাব হওয়া এর পরিপন্থী নয়, যা ইচ্ছাকৃতভাবে করেনি। উপরোক্ত দৃষ্টান্তসমূহে একথা সুস্পষ্ট যে, প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট ব্যক্তির সওয়াব কিংবা আযাব হয়নি, বু অন্যের মধ্যস্থতায় হয়েছে। এছাড়া মধ্যন্থতার মধ্যে তার কার্য ও ইচ্ছার প্রভাব অবশ্যই রয়েছে। কেননা, যে ব্যক্তি কারও উদ্ভাবিত ভাল কিংবা মন্দ পথ অবলম্বন করে, তার মধ্যে প্রথম ব্যক্তির ইচ্ছাকৃত কানের প্রভাব থাকে, যদিও প্রথম ব্যক্তি এ প্রভাবের ইচ্ছা করেনি। এমনিভাবে কেউ কোন ব্যক্তিকে সওয়াব তখনই পৌছায়, যখন সে তার প্রতি কোন অনুগ্রহ করে থাকে। এ হিসেবে অপরের কাজের সওয়াব এবং আযাবও প্রকৃতপক্ষে নিজের কাজেরই সওয়াব ও আযাব! উপসংহারে কোরআন পাক মুসলমানদেরকে একটি বিশেষ দোয়া শিক্ষা দিয়েছে। এতে ভুল-ভ্রাস্তিবশৃতঃ কোন কাজ হয়ে যাওয়ার জন্য ক্ষমা প্রার্থনা করে বলা হয় £ SEH I LESH SCS ‘হে আমাদের পালনকর্তা ! আমাদেরকে দায়ী করো না যদি আমরা ভূলে যাই কিংবা ভুল করি।’ এরপর বলা হয়েছে £ LI SEIUEUGSIINE অর্থাৎ, ‘হে আমাদের পালনকর্তা! আমাদের উপর ভারী ও কন্গি কাজের বোঝা অপর্ণ করো না, যেমন আমাদের পূর্ববর্তী লোকদের (বনী-ইসরাঈলদের) উপর অর্পণ করেছিলে এবং আমাদের উপর এমন ফরয কাজ আরোপ করো না, যা সম্পাদনের শক্তি আমাদের নেই!’ এর অর্থ সেসব কঠিন কাজকর্ম, যা বনী-ইসরাঈলের উপর আরোপিত ছিল। যেমন, না-পাক বস্ত্র ধৌত করলে পাক হতো না, বরং না-পাক অংশ কেটে ফেলতে হতো কিংবা পুড়িয়ে ফেলতে হতো এবং নিজেকে হত্যা করা ব্যতীত তাদের তওবা কবুল হতো না। কিংবা অর্থ এই যে, দুনিয়াতে আমাদের উপর আযাব নাযিল করো ন ফেদন বনী-ইসরাঈলের কুঁ-কর্মের জন্যে নাযিল করেছে। এসব দোয়া যে আল্লাহ তাআলা কবুল করেছেন, তা রসূলুল্লাহ্‌ (সাঃ)-এর মাধ্যমে প্রকাপও করেছেন। সূরা বাক্বারাহ সমাপ্ত wwwi.islamfind.wordpress.com www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।