Contents ৩ সূরা আল বাক্কারাহ্ \or বিধান নাযিল হওয়ার সাথে সাথেই ভারা রিবার যাবতীয় লেন-দেনও বন্ধ করে দিয়েছিলেন। আরবরা যাকে রিবা বলতো এবং যার লেন-দেন ক্লতো, কোরআন তাকেই হারাম করেছিল। রসূলুল্লাহ (সাঃ)এ বিধানকে শুধু নৈতিক দৃষ্টিভঙ্গিতেই নয়, দেশের আইন হিসেবেও জারি করেন। তবে এমন কতকগুলো প্রকারকেও তিনি রিবার অন্তর্ভুক্ত করে দেন যেগুলোকে ‘গ্ধারণভাবে রিবা মনে করা হতো না। এসব প্রকার নির্ধারণের ব্যাপারেই _ব্যরত ফারকে আযমের (রাঃ) মনে খটকা দেখা দিয়েছিল এবং এগুলোর ্তাপারেই মুজতাহিদ ইমামগণ মতভেদ পোষণ করেছেন; প্রচলিত রিবা দপপর্কে কারও কোন সন্দেহ ছিল না এবং কেউ এ নিয়ে কোন মতভেদও ফরেননি। তফসীরবিদ ইবনে-জরীর মুজাহিদ থেকে বর্ণনা করেনঃ “‘জাহেলিয়াত ড্রামলে প্রচলিত ও কোরআনে নিষিদ্ধ ‘রিবা’ হল কাউকে নিদ্দিষ্ট মেয়াদের জন্যে খণ দিয়ে মূলধনের অতিরিক্ত নিদিষ্ট পরিমাণ অর্থ গ্রহণ করা।” আরবরা তাই করতো এবং নির্দিষ্ট মেয়াদে খণ পরিশোধ করতে না পারলে গুদ বাড়িয়ে দেয়ার শর্তে মেয়াদ বাড়িয়ে দেয়া হতো।-- (তফসীরে ইবনে-জরীর, ৩য় খণ্ড, ৬২ পৃঃ!) 'তফসীরে-বাহ্রেমুইীতে’ ও জাহেলিয়াত আমলে প্রচলিত রিবার সংজ্ঞা ও প্রকৃতি এ রূপই বর্ণিত হয়েছে। অর্থাৎ, তারা অর্থ লগ্ন করে মুনাফা! গ্রহণ করতো এবং খ্ণের মেয়াদ যতই বেড়ে যেতো, ততই চক্রবৃদ্ধিহারে সুদ বাড়িয়ে দেয়া হতো। এরাই বলতো যে, ক্রয়-বিক্রয়ের মধ্যে মুনাফা নেয়া যেঘন জ্ঞায়েয, তেমনি অর্থ খুণ দিয়ে মুনাফা নেয়াও তদ্রপ জায়েয হওয়া ট্টচিত। কোরআন পাক একে হারাম করেছে এবং ক্রয়-বিক্রয় ও রিবার ঘধ্যে পার্থক্য বর্ণনা করেছে। রসূলুল্লাহ (সাঃ) বলেনঃ ৮ +৮১ ১১ > ০/৮ 45 অর্থাৎ, যে ধণ কোন মুনাফাটানে, তা’ই রিবা (জামে’-সগীর) তবে নবী করীম (সাঃ) কয়েক রকম ক্রয়-বিক্রয়কেও রিবার অন্তর্ভুক্ত ফরেছেন। আরবরা এগুলোকে রিবা মনে করতো না। উদাহরণতঃ তিনি চয়টি বস্তু সম্পর্কে নির্দেশ দিয়েছেন যে, এগুলো অদল-বদল করতে হলে সমান সমান এবং নগদে হওয়া দরকার। কমবেশী কিংবা বাকী হলে তাও দিবা হবে। এ ছয়টি বস্তু হচ্ছে সোনা, রূপা, গম, যব, খেজুর ও আঙ্গুর! আরবে “মুযাবানা’ ও ‘মুহাকালা’ নামে কাজ-কারবারের কয়েকটি ধুকার প্রচলিত ছিল। বৃক্ষস্থিত ফলকে বৃক্ষ থেকে আহরিত ফলের বিনিময়ে অনুমান করে বিক্রয় করাকে “‘মুযাবানা‘ বলা হয় এবং ক্ষেতে অকর্তিত ধাদ্যশস্য যথাঁ- গম, বুট ইত্যাদিকে শুকনা পরিষ্কার করা খাদ্য যথা - গম, বুট ইত্যাদির বিনিময়ে অনুমান করে বিক্রয় করাকে ‘মুহাকালা’ বলা হ্য়। সুদের আয়াত অবতীর্ণ হওয়ার পর 'রসুলুল্লাহ্ (সাঃ) এগুলোকেও সুদের অন্তর্ভুক্ত করে দেন ।-- (ইবনে-কাসীর) এতে প্ৰণিধানযোগ্য বিষয় ছিল এই যে, বিশেষ করে উপরোক্ত ছয়টি বত্তুর মধ্যেই সুদ সীমাবদ্ধ, না এগুলো ছাড়া আরও কিছু বস্তু এ নির্দেশের অন্তর্ভুক্ত হবে? হযরত ফারকে-আযম (রাঃ) এ সব প্রশ্নের সম্মুখীন ইয়েই নিম্নোক্ত উক্তি করেছিলেন যে, “সুদের আয়াত হচ্ছে কোরআন পাকের সর্বশেষ আয়াতসমূহের ₹মন্যতম। এর পূর্ণ বিবরণ দান করার পূর্বেই রসূলুল্লাহ্ (সাঃ) দুনিয়া থেকে { বিদায় নিয়েছেন। তাই এখন সতর্ক পদক্ষেপ জরুরী। সুদ তো অবশ্যই বর্জন করতে হবে, তদুপরি যেসব ব্যাপারে সুদের সন্দেহও হয়, সেগুলোও পরিহার করা উচিত ।-- (আহ্কামুল-কোরআন-জাস্সাস, ইবনে-কাসীর) ফারকে-আযম (রাঃ)-এর উদ্দেশ্য ক্রয়-বিক্রয়ে এসব প্রকারকেও রিবার অন্তর্ভুক্তিকরণ ছিল, যেগুলোকে জাহেলিয়াত যুগের আরবে সুদ মনে করা হতো না। রসূলুল্লাহ (সাঃ) এগুলোকে সুদের অন্তর্ভুক্ত করে হারাম করেছিলেন। আসল ‘রিবা’ বা সুদ যা সমগ্র আরবে সুবিদিত ছিল, সাহাবায়ে কেরাম যা ত্যাগ করেছিলেন এবং রসুলুল্লাহ্ (সাঃ) যে সম্পর্কে আইন জারি করে বিদায় হজ্বের ভাষণে ঘোষণা করেছিলেন, সে সুদ সম্পর্কে ফারুক আযমের মনে কোনরূপ খটকা বা সন্দেহ দেখা দেয়ার সম্ভাবনা থাকতে পারে এরূপ চিন্তাও করা যায় না। কিন্তু সুদের যেসব প্রকার সম্পর্কে তিনি সন্দিগু ছিলেন, সেগুলোর ব্যাপারে তিনি সমাধান প্রদান করেন যে, যেসব ব্যপারে সুদের সন্দেহ হয়, সেগুলোকেও পরিত্যাগ করতে হবে। কিন্ত আশ্চর্যের বিষয়, আজকাল কিছু সংখ্যক লোক, যারা পাশ্চাত্যের বাহ্যিক জাঁকজমক, ধনাঢ্যতা এবং বর্তমান বাণিজ্ঞযনীতি ইত্যাদিতে সুদের প্রধান্য বিস্তারের মোহে মোহগ্রস্ত, তারা ফারকে_আযমের উপরোক্ত উক্তির ব্যাখ্যা এই বের করেছে যে, ‘রিবা’র অর্থই অস্পষ্ট ও অব্যক্ত ছিল। কাজেই এতে গবেষণার অবকাশ রয়েছে। তাদের এ অভিমত যে ভ্রান্ত, তার যথেষ্ট প্রমাণাদি বর্ণিত হয়েছে। ‘আহ্কামুল কোরআনে ইবনে আরাবী এ শ্রেণীর লোকের কঠোর সমালোচনা করেছেন, যারা ফারকের-আযমের উপরোক্ত উক্তির ভিত্তিতে সুদের আয়াতকে অস্পষ্ট বলে অভিহিত করতে চেয়েছে। তিনি বলেন $ বিষয়সমূহ বোঝতে সক্ষম হয়নি। কেননা, আল্লাহ্ তাআলা স্বীয় রসূলকে একটি মানবগোষ্ঠীর নিকট প্রেরণ করেছেন এবং তাদেরই ভাষায় প্রেরণ করেছেন! স্বীয় গ্রন্থ সহজ করার জন্যে তাদেরই ভাষায় তা অবতীর্ণ করেছেন। তাদের ভাষায় ‘রিবা’ শব্দের অর্থ অতিরিক্ত। আয়াতে এ অতিরিক্তটুকুকে বোঝানো হয়েছে, যার বিপরীতে কোন সম্পদ নেই বরং মেয়াদ আছে। ইমাম রাযী তফসীর-কবীরে বলেন £ রিবা দু’'রকম £ (এক) বাকী বিক্রয়ের রিবা এবং (দুই) নগদ ক্রয়-বিক্রয়ে বেশী নেয়ার রিবা। প্রথম প্রকার জাহেলিয়াত যুগে প্রসিদ্ধ ও সুবিদিত ছিল। সে যুগের লোকেরা এরূপ লেন-দেন করতো। দ্বিতীয় প্রকার রিবা সম্পর্কে হাদীসে বর্ণিত হয়েছে যে, অমুক অমুক বস্তুর ক্রয়-বিক্রয়ে কমবেশী করা রিবার অন্তর্ভুক্ত জাসসাসের আহকামুল-কোরআনে বলা হয়েছেঃ রিবা দু'রকমঃ একটি ক্রয়-বিক্রয়ের মধ্যে এবং অপরটি ক্রয়-বিক্রয় ছাড়া দ্বিতীয় প্রকারই ছিল জাহেলিয়াত যুগের রিবা। এর সংজ্ঞা এই যে, যে খণে মেয়াদের হিসাবে কোন মুনাফা নেয়া হয়, তা-ই রিবা। ইবনে-রুশদ ‘ বেদায়াতুল-মুজ্ঞতাহিদ’ গ্রন্থে তা-ই লিখেছেন। তিনি এ রিবার অবৈধতা কোরআন, সুন্নাহ ও ইজমার দ্বারা প্রমাণ করেছেন। ইমাম তোয়াহাবী ‘শরহে মা’ আনিউল-আসার’ গ্রন্থে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তিনি বলেন £ কোরআনে উল্লিখিত ‘রিবা’ দ্বারা পরিষ্কার ও সুষ্পষ্টভাবে সে রিবাকেই বোঝান হয়েছে, যা খণের উপর নেয়া হতো। জাহেলিয়াত যুগেও একেই রিবা বলা হতো। এরপর রসুল (সাঃ)-এর বর্ণনা ও তার সুন্নত থেকে অন্য প্রকার রিবার বিষয় জ্ঞানা wwwi.islamfind.wordpress.com www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।