Contents ae সূরা আল বাক্বারাহ vee Fencintl পূর্ণ আয়াতের সারমর্ম এই যে, সদ্কা ও খয়রাত আল্লাহর কাছে ধ্হণীয় হওয়ার একটি প্রধান শর্ত হচ্ছে এখলাস। অর্থাৎ, খাটি নিয়তে ও অন্তরে আল্লাহ্র সত্তষ্টির জন্যেই ব্যয় করতে হবে; নাম-যশের উদ্দেশে নয়। এখন সমগ্র রুকুর সবগুলো আয়াতের প্রতি লক্ষ্য করলে আল্লাহ্র পথে ব্যয় ও সদকা খয়রাত গ্রহণীয় হওয়ার জন্য ছয়টি শর্ত জানা যাবে। প্রথমত £ যে ধন-সম্পদ আল্লাহ্র পথে ব্যয় করা হয়, তা হালাল হতে হবে। দ্বিতীয়তঃ সুন্নাহ অনুযায়ী ব্যয় করতে হবে। তৃতীয়তঃ বিশুদ্ধ খাতে ব্যয় করতে হবে। চতুর্থতঃ খয়রাত দিয়ে অনুগ্রহ প্রকাশ করা যাবে না। পঞ্চমতঃ যাকে দান করা হবে, তার সাথে এমন ব্যবহার করা যাবে না, যাতে তাকে হেয় প্রতিপন্ন করা হয়। ষষ্ঠতঃ যা কিছু ব্যয় করা হবে, খাটি নিয়তের সাথে এবং আল্লাহ্র সত্তষ্টির জন্যই করতে হবে__ নামূযশের ভন্যে নয়। দ্বিতীয় শর্ত, অর্থাৎ, সুন্নাহ অনুযায়ী ব্যয় করার অর্থ এই যে, আল্লাহর পথে ব্যয় করার সময় কোন হকদারের হক যাতে নষ্ট না হয়, তার প্রতি লক্ষ্য রাখতে হবে। স্বীয় পোষ্যদের প্রয়োজনীয় খরচাদি তাদের অনুমতি ঘাড়া বন্ধ অথবা হাস করে দান-খয়রাত করা কোন সওয়াবের কাজ নয়। অভাবগ্রস্ত ওয়ারিশদেরকে বঞ্চিত করে সব ধন-সম্পদ খয়রাত করা কিংবা ওয়াকফ করে দেয়া সুন্নাহর শিক্ষার পরিপন্থী। এ ছাড়া আল্লাহ্র পথে ব্যয় করার হাজ্বারো পন্থা রয়েছে। সুন্নত দান এই যে, গুরুত্ব ও প্রয়োজনের তীব্ৃতার দিকে লক্ষ্য রেখে ধাত নির্বাচন করতে হবে। ব্যয়কারীরা সাধারণতঃ এ দিকে লক্ষ্য রাখে না। তৃতীয় শর্তের সারমর্ম এই যে, নিজ ধারণা মতে কোন কাজকে সংকাজ মনে করে সেই খাতে ব্যয় করাই সওয়াব হওয়ার জন্যে যথেষ্ট নয় বরং খাতটি শরীয়তের বিচারে বৈধ ও পছন্দনীয় কিনা, তা দেখাও ছরুরী। যদি কেউ অবৈধ খেলাধূলার জন্যে স্বীয় সহায় সম্পত্তি ওয়াকফ বরে দেয়, তবে সে সওয়াবের পরিবর্তে আযাবের যোগ্য হবে। শরীয়তের দৃষ্টিতে পছন্দনীয় নয়_ এমন সব কাজ্দের বেলায় এ কথাই প্রযোজ্য । পূর্ববর্তী রুকুতে আল্লাহ্র পথে ব্যয় করার বর্ণনা ছিল। এখন এর সাথেই সংশিষ্ট বিষয়াদি আলোচ্য রুকুর সাতটি আয়াতে বর্ণিত হয়েছে, ধর বিবরণ নিযুরূপ £ 4&8... EBLE পানে-নুযুল দৃষ্টে == শব্দের অর্থ করা হয়েছে ‘উৎকৃষ্ট’ । কেউ কেউ দান করার জন্যে নিকৃষ্ট বস্তু নিয়ে আসত। এর পরিপ্রে্ষিতেই এ আয়াত অবতীর্ণ হয়। কোন কোন তফসীরকার শব্দের ব্যাপকতা দৃষ্টে এর অর্থ ফরেছেন ‘হালাল’ । কেননা, মাল পূর্ণরূপে উৎকৃষ্ট তখনই হয়, যখন তা ঘলালও হয়। এ তফসীর অনুযায়ী আয়াতে হালালেরও তাকীদ হবে। তবে ধথমোক্ত তফসীর অনুযায়ী অন্যান্য প্রমাণ দ্বারা এও প্রমাণিত হয় যে, ঘয়রাতের মাল হালাল এবং উৎকৃষ্ট দু'টোই হওয়া শর্ত। মনে রাখা দরকার যে, আয়াতে উৎকৃষ্ট মাল দেয়ার নির্দেশ এ ব্যক্তির জন্যে, যার কাছে টংকৃষ্ট বস্তু থাকা সত্বেও মন্দ ও নিকৃষ্ট বস্তু আল্লাহ্র পথে ব্যয় করে। 2% এবং 3537 শব্দ, দ্বারা বোঝা যায় যে, উৎকৃষ্ট বস্তু বিদ্যমান যয়েছে। আর 311345595 বাক্য দ্বারা বোঝা যায় যে, সে ইচ্ছাকৃতভাবে অকেজো জিনিষ ব্যয় করে। পক্ষান্তরে যার কাছে মুলতঃই ইংৃষ্ট বস্তু নেই, সে এ নিষেধাজ্ঞার আওতাভুক্ত নয়। সে নিকৃষ্ট বস্তু ব্যয় ' করলেও গ্রহণীয় হবে। 2% শব্দ থেকে কোন কোন আলেম মাসআলা চয়ন করেছেন যে, পিতা পুত্রের উপার্জন ভোগ করতে পারে, এটা জ্বায়েযে। কেননা, মহানবী (সাঃ) বলেন,_- তোমাদের সস্তান-সম্ততি তোমাদের উপার্জনের একটি পূতঃপবিত্র অংশ। অতএব, তোমরা স্বাচ্ছন্দ্যে সম্তান-সম্ততির উপাৰ্জ্জন ভক্ষণ কর।-- (কুরতুবী) শম্য ক্ষেত্রের ওশর-বিধি?ঃ 6583313 বাক্যে £273 শব্দ দ্বারা ইঙ্গিত করা হয়েছে যে, ওশরী জমিতে (যে যমীনের উৎপন্ন শস্যের এক-দশমাংশ ইসলামী বিধান অনুযায়ী সরকারী তহবিলে জমা দিতে হয়) যে ফসল উৎপন্ন হয়, তার এক-দশমাংশ দান করা ওয়াজিব। আয়াতের ব্যাপকতাদৃষ্টে ইমাম আবু হানীফা (রাহঃ) বলেন যে, ওশরী জমীতে ফসল অল্প হোক বা বেশী হোক ওশর দেয়া ওয়াজিব। Le AI (dr nbd সুরা আন’ আমেরর্ব24%-.22445.153আয়াতটি ওশর ওয়াজিব হওয়ার ব্যাপারে সুস্পষ্ট নির্দেশসূচক। ‘ওশর’ ও ‘খেরাজ’ ইসলামী শরীয়তের দু’টি পারিভাষিক শব্দ। এ দু’য়ের মধ্যে একটি বিষয় অভিন্ন। উভয়টিই ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে ভূমির উপর আরোপিত কর। পার্থক্য এই যে, ‘ওশর’ শুধু কর নয়, এতে আর্থিক এবাদতের দিকটিই সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ যেমন_যাকাত। একারণেই ওশরকে ‘যাকাতুল -“আরদ’ বা ভূমির যাকাতও বলা হয়। পক্ষান্তরে খেরাজ শুধু করকে বোঝায়। এতে এবাদতের কোন দিক নেই। মুসলমানরা এবাদতের যোগ্য ও অনুসারী। তাই তাদের কাছ থেকে ভূমির উৎপন্ন ফসলের যে অংশ নেয়া হয়, তাকে ‘ওশর’ বলা হয়। অ-মুসলিমরা এবাদতের যোগ্য নয়। তাই তাদের ভূমির উপর যে কর ধার্য করা হয়, তাকে “খেরাজ্র’ বলা হয়। যাকাত ও ওশরের মধ্যে কার্যতঃ আরও পার্থক্য এই যে, স্বর্ণ, রৌপ্য ও পণ্য সামগ্রির উপর বছরাস্তে যাকাত ওয়াজিব হয়,কিন্তু ওশরী জমিনে উৎপাদনের সাথে সাথেই ওশর ওয়াজিব হয়ে যায়। দ্বিতীয় পার্থক্য এই যে, জমিনে ফসল উৎপন্ন না হলে ওশর দিতে হয় না। কিন্তু পণ্যদ্ৰব্য ও স্বৰ্ণ-রৌপ্যে মুনাফা না হলেও বছরাস্তে যাকাত ফরয হবে। ওশর ও খেরাজের বিস্তারিত ফেকাহ গ্ৰন্থসমূহে দ্রষ্টব্য। SUINAIINEILS --.... HSCS CALS যখন কারও মনে এ ধারণা জন্মে যে, দান-খয়রাত করলে ফকীর হয়ে যাবে, বিশেষতঃ আল্লাহ্ তাআলার তাকীদ শুনেও শ্বীয় ধন-সম্পদ ব্যয় করার সাহস না হয় এবং খোদায়ী ওয়াদা থেকে মুখ ফিরিয়ে শয়তানী ওয়াদার দিকে ঝুঁকে পড়ে, তখন বুঝে নেয়া উচিত যে, এ প্ররোচনা শয়তানের পক্ষ থেকে দেয়া হয়েছে। এখানে এরূপ বলা ঠিক নয় যে, আমরা তো শয়তানের চেহারাও দেখিনি প্ররোচনা ও নির্দেশ নেয়া দূরের কথা। পক্ষান্তরে যদি মনে ধারণা জন্মে যে, সদ্কা-খয়রাত করলে গোনাহ মাফ হবে এবং ধন-সম্পত্তিও বৃদ্ধি পাবে ও বরকত হবে, তখন মনে করতে হবে, এ বিষয়টি আল্লাহ্র পক্ষ থেকে। এমতাবস্থায় আল্লাহ্র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। আল্লাহ্র ভাণ্ডারে কোন কিছুর অভাব নেই। তিনি সবার বাহ্যিক ও অভ্যন্তরীণ অবস্থা এবং নিয়ত ও কর্ম সম্পকে সম্যক পরিজ্ঞাত। wwwi.islamfind.wordpress.com www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।