তাফসীরে মারেফুল কুরআন সংক্ষিপ্ত
/ ১৪৯৩
📝 লেখা 📖 পিডিএফ

Contents MBER LL LESINLADLLE LSE in Hae BLD GIA TT SABE i ot nbs at সুপারিশ করে, তাই এ বিষয়টিও স্পষ্ট করে দেয়া হয়েছে যে, এ ক্ষমতাও কারো নেই। তবে আল্লাহ্‌র কিছু খাস বান্দা আছেন, যারা তার অনুমতি সাপেক্ষে তা করতে পারবেন, অন্যথায় নয়। হাদীসে এরশাদ হয়েছে, ! রসূল (সাঃ) বলেছেন £ হাশরের ময়দানে সর্বপ্রথম আমি সমস্ত উম্মতের ' জ্ৰন্য সুপারিশ করবো। একে ‘মাকামে-মাহমুদ’ বলা হয়, যা হুযুর (সাঃ)-এর জন্য খাস। অন্যের জন্য নয়। {ষষ্ঠ বাক্য 855294410045 অৰ্থাৎ, আল্লাহ্‌ ! তাআলা অগ্রপশ্চাত যাবতীয় অবস্থা ও ঘটনা সম্পর্কে অবগত । ৷ অগ্পশ্চাত বলতে এ অর্থও হতে পারে যে, তাদের জন্মের পূর্বে ও জন্মের : পরের যাবতীয় অবস্থা ও ঘটনাবলী আল্লাহ্র জ্ঞানা রয়েছে। আর এ অর্থও " হতে পারে যে, অগ্র বলতে সে অবস্থা বোঝানো হয়েছে য৷ মানুষের জন্য প্রকাশ্য, আর পশ্চাত বলতে বোঝানো হয়েছে যা অদৃশ্য। তাতে অর্থ হবে : এই যে, কোন কোন বিষয় মানুষের জ্ঞানের আগতায় রয়েছে কিন্তু কোন কোন বিষয়ে তাদের জ্ঞান নেই। কিছু তাদের সামনে প্রকাশ্য আর কিছু গোপন। কিন্তু আল্লাহ্‌র ক্ষেত্রে সবই প্রকাশ্য । তার জ্ঞান সে সমস্ত বিষয়ের উপরই পরিব্যাপ্ত। সুতরাং এ দুটিতে কোন বিরোধ নেই! আয়াতের ব্যাপকতায় উভয় দিকই বোঝানো হয়। সপ্তম বাক্য 800 544630403%%97 অর্থাৎ, মানুষ ও সমগ্র সৃষ্টির জ্ঞান আল্লাহ্র জ্ঞানের কোন একটি অংশ্বিশেষকেও পরিবেষ্টিত করতে পারে না। কিন্তু আল্লাহ্‌ তাআলা যাকে যে পরিমাণ জ্ঞান দান করেন শুধু ততটুকুই সে পেতে পারে। এতে বলা হয়েছে যে, সমগ্র সৃষ্টির অণু_পরমাণুর ব্যাপক জ্ঞান আল্লাহ্‌র জ্ঞানের আওতাভুক্ত, এটা তার বৈশিষ্ট্য । মানুষ অথবা অন্য কোন সৃষ্টি এতে অংশীদার নয়। অষ্টম বাক্য 5815১443443 অর্থাৎ, তীর কুরসী এত বড়, যার মধ্যে সাত আকাশ ও যমিন পরিবেষ্টিত রয়েছে। আল্লাহ্‌ উঠা-বসা আর স্থানকাল থেকে মুক্ত। এ ধরনের আয়াতকে মানুষের কার্যকলাপ ও আচার-আচরণের সাথে তুলনা করা উচিত নয়। এর অবস্থা পরিপূর্ণভাবে অনুধাবন করা মানবজ্ঞানের উধের্ব । তবে হাদীসের বর্ণনা দ্বারা এতটুকু বোঝা যায় যে, আরশ ও কুরসী এত বড় যে, তা সমগ্র আকাশ ও যমিনকে পরিবেষ্টিত করে রেখেছে। ইবনে কাসীর হযরত আবু যর গিফারী (রাঃ)-এর উদ্ধৃতিতে বর্ণনা করেছেন যে, তিনি হুযুর (সাঃ)-কে জিজ্ঞেস করেছিলেন যে, কুরসী কি এবং কেমন? তিনি বলেছেন, যার এখতিয়ারে আমার প্রাণ তার কসম, কুরসীর সাথে সাত আকাশ ও সাত যমিনের তুলনা একটি বিরাট ময়দানে ফেলে দেয়া একটি আৎটির মত। অন্য এক বৰ্ণনাতে আছে যে, আরশের তুলনায় কুরসীও অনুরূপ। নবম বাক্য ৪% 32535 অর্থাৎ, আল্লাহ্‌ তাআলার পক্ষে এদু’টি বৃহৎ সৃষ্টি, আসমান ও যমিনের হেফাযত করা কোন কঠিন কাজ বলে মনে হয় না। কারণ, এই অসাধারণ ও একক পরিপূর্ণ সত্তার পক্ষে এ কাজটি একাস্তুই সহজ ও অনায়াসসাধ্য। দশম বাক্য 5410%1%3 তিনি অতি উচ্চ ও অতি মহান। পূর্বের নয়টি বাক্যে আল্লাহ্‌র সত্তা ও গুণের পূর্ণতা বর্ণনা করা হয়েছে। তা । দেখার এবং বোঝার পর প্রত্যেক বুদ্ধিমান ব্যক্তি বলতে বাধ্য হবে যে, । সকল শান_-শওকত, বড়স্ব ও মহত্ব এবং শক্তির একমাত্র মালিক আল্লাহ্‌ 1 ১৩৯ সূরা আল বাক্বারাহ ১৮৭ : EE Bets IASSESENAE EUS LE Shin Ee EEDA SN Lt UE LUABALL of 3 Patiala state তাআলা। এ দশটি বাক্যে আল্লাহ্‌র ‘যাত’ ও সিফাতের পূর্ণ বর্ণনা দেয়া হয়েছে। ইসলামকে যারা সুদৃঢ়ভাবে ধারণ করে তারা যেহেতু ধ্বংস ও প্রবঞ্চনা থেকে নিরাপদ হয়ে যায়, সেজন্য তাদেরকে এমন লোকের সাথে তুলনা করা হয়েছে যে, কোন শক্ত দড়ির বেষ্টনকে সুদৃঢ়ভাবে ধরে পতন থেকে মুক্তি পায়। আর এমন দড়ি ছিড়ে পড়ার যেমন ভয় থাকে না, তেমনিভাবে ইসলামেও কোন রকম ধ্বংস কিংবা ক্ষতি নেই। তবে দড়িটি যদি কেউ ছিড়ে দেয় তা যেমন স্বতস্ত্র কথা, তেমনিভাবে কেউ যদি ইসলামকে বর্জন করে, তবে তাও স্বতন্ত্র ব্যাপার - (বয়ানুল-কোরআন) এ আয়াত দেখে কোন কোন লোক প্রশ্ব করে যে, আয়াতের দ্বারা বোঝা যায়, ধর্মে কোন বল প্রয়োগ নেই। অথচ ইসলাম ধর্মে জেহাদ ও যুদ্ধের শিক্ষা দেয়া হয়েছে? একটু গভীরভাবে লক্ষ্য করলেই বোঝা যাবে যে, এমন প্রশ্ন যথার্থ নয়। কারণ, ইসলামে জ্রেহাদ ও কেতালের শিক্ষা মানুষকে ঈমান আনয়নের ব্যাপারে বাধ্য করার জন্য দেয়া হয়নি। যদি তাই হতো, তবে প্রয়োজন ছিল না। ইসলামের জেহাদ ও কেতাল ফেৎনা-ফাসাদ বন্ধ করার লক্ষ্যে করা হয়। কেননা, ফাসাদ আল্লাহ্‌র পছন্দনীয় নয়, অথচ কাফেররা ফাসাদের চিন্তাতেই ব্যস্ত থাকে। তাই আল্লাহ্‌ এরশাদ করেছেনঃ GEL SBE BIL ORSS “তারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে বেড়ায়, কিন্তু আল্লাহ তাআলা ফাসাদকারীদেরকে পছন্দ করেন না” এজন্য আল্লাহ তাআলা জ্জেহাদ এবং কেতালের মাধ্যমে এসব লোকের সৃষ্ট যাবতীয় অনাচার দূর করতে নির্দেশ দিয়েছেন। সেমতে জেহাদের মাধ্যমে অনাচারী জ্ঞালেমদের হত্যা করা সাপ-_বিচ্ছু ও অন্যান্য কষ্টদায়ক জীবজস্ত হত্যা করারই সমত্ল্য। ইসলাম জেহাদের ময়দানে স্ত্রীলোক, শিশু, বৃদ্ধ এবং অচল ব্যক্তিদের হত্যা করতে বিশেষভাবে নিষেধ করেছে। আর এমনিভাবে সে সমস্ত মানুষকেও হত্যা করা থেকে বিরত করেছে, যারা জিযিয়া কর দিয়ে আইন মান্য করতে আরম্ভ করেছে। ইসলামের এ কার্য-পদ্ধতিতে বোঝা যায় যে, সে জেহাদ ও কেতালের দ্বারা মানুষকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করে না, বরং এর দ্বারা দুনিয়া থেকে অন্যায়-অত্যাচার দূর করে ন্যায় ও শাস্তি প্রতিষ্ঠার জন্য আদেশ দিয়েছে। হযরত ওমর (রাঃ) একজন বৃদ্ধা নাসারা স্ত্রীলোককে ইসলাম গ্রহণের দাওয়াত দিয়েছিলেন, তখন সে স্ত্রীলোক উত্তর দিল আমি মৃত্যুর দুয়ারে দাড়ানো এক বৃদ্ধা। শেষ জীবনে নিজের ধর্ম কেন ত্যাগ করবো? হযরত ওমর (রাঃ) একথা শুনেও তাকে ইসলাম গ্রহণে বাধ্য করেননি বরং এ আয়াত পাঠ করলেন ঢ3৩859 অর্থাৎ, ধর্মে কোন বল প্রয়োগের নিয়ম নেই। বাস্তব পক্ষে ঈমান গ্রহণে বল প্রয়োগ সম্ভবও নয়। কারণ ঈমানের সম্পর্ক বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে নয়। আর জেহাদ ও কেতাল দ্বারা শুধু বাহ্যিক অঙ্গ-প্রত্যঙ্গই প্রভাবিত হয়। সুতরাং এর দ্বারা ঈমান গ্রহণে বাধ্য করা সম্ভবই নয়। এতে প্রমাণিত হয় যে, জেহাদ কেতালের নির্দেশ ডা) ৪59] আয়াতের পরিপন্থী নয়।-- (মাযহারী) wwwi.islamfind.wordpress.com www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।