তাফসীরে মারেফুল কুরআন সংক্ষিপ্ত
/ ১৪৯৩
📝 লেখা 📖 পিডিএফ

Contents ১০ তফসীর মাআরেফুল কোরআন \. প্রকৃত শক্তি ও ইচ্ছার মালিক তো আল্লাহ্‌ তা’আলাই, তবে তিনি তাঁর | ভাঁরাবলেছেনঃ কুদরতে সে ক্ষমতা ও ইচ্ছাশক্তির কিছু অংশ অমুককে দিয়েছেন এবং এ ব্যাপারে তাকে ক্ষমতা দান করেছেন এবং সে ক্ষমতা প্রয়োগের ব্যাপারে সংশ্লিষ্ট ব্যক্তি সম্পূর্ণ স্বাধীন। কোরআনের ৫525] দ্বারা বুঝানো হয়েছে যে, এরূপ সাহায্য আমরা আল্লাহ্‌ তা’আলা ব্যতীত অন্য কারো নিকট চাইতে পারি না। সাহায্য-সহতায়তা সম্পর্কিত এ ধারণা মুমিন ও কাফের এবং ইসলাম ও কুফরীর মধ্যে পার্থক্য নির্ণয় করে। কোরআন একে হারাম ও শিরক ঘোষণা করেছে এবং কাফেরগণ একে সমর্থন করে এ অনুযায়ী আমল করছে। এ ব্যাপারে যেখানে সংশয়ের উদ্ভব হয় তা হচ্ছে এই যে, আল্লাহ্‌ তার কোন কোন ফেরেশতার উপর পার্থিব ব্যবস্থা পরিচালনার অনেক দায়িত্ব অর্পণ করেছেন বলে বর্ণনা রয়েছে। এরূপ ধারণা সৃষ্টি হওয়া বিচিত্র নয় যে, ফেরেশতাগণকে স্ব-স্ব দায়িত্ব পালনে আল্লাহ্‌ নিজেই তো ক্ষমতা দিয়েছেন, তদনুরূপ নবীগণকেও এমন কিছু কাজ করার ক্ষমতা দিয়েছেন যা অন্য মানুষের ক্ষমতার উর্ধ্ব; যথা, মু’ জেযা। অনুরূপ আওলিয়াগণকেও এমন কিছু কাজের ক্ষমতা দেয়া হয়েছে, যা সাধারণ মানুষ করতে পারে না! যেমন, কারামত । সুতরাং স্বল্পবুদ্ধিসম্পন্ন ব্যক্তির পক্ষে এরূপ ধারণায় পতিত হওয়া বিচিত্র নয় যে, আল্লাহ্‌ তা’আলা শ্বীয় ক্ষমতার কিয়দংশ যদি তাদের মধ্যে না-ই দিতেন, তবে তাদের দ্বারা এমন সব কাজ কি করে হয়ে থাকে? এতে নবী ও ওলীগণের প্রতি কর্মে স্বাধীন হওয়ার বিশ্বাস জন্মে। কিন্তু বাস্তবে তা নয়। বরং মু’জ্্যো এবং কারামত একমাত্র আন্নাহ্রই কাজ। এর প্রকাশ নবী ও ওলীগণের মাধ্যমে করে থাকেন শুধু তার হেকমত ও রহস্য বুঝাবার জন্য। নবী ও ওলীগণের পক্ষে সরাসরি এসব কাজ করার ক্ষমতা নেই। এ সম্পর্কে অসংখ্য আয়াত রয়েছে। যথা,_ এরশাদ হয়েছে BREIL বদরের যুদ্ধে রসুল (সাঃ) শক্রসৈন্যদের প্রতি একমুষ্টি কঙ্কর নিক্ষেপ করেছিলেন এবং সে কঙ্কর সকল শক্ৰ, শ্তসৈন্যের চোখে গিয়ে পড়েছিল। সে মু’জেযা সম্পর্কে এ আয়াতে বলা হয়েছে যে, ‘হে মুহাম্মদ (সাঃ) ! এ কঙ্কর আপনি নিক্ষেপ করেননি, বরং আল্লাহ তা’ আলাই নিক্ষেপ করেছেন।’ এতে বুঝা যায় যে, নবীগণের মাধ্যমে মু’জেযারূপে যেসব অস্বাভাবিক কাজ বাস্তবায়িত হয়েছে, প্রকৃতপক্ষে সেগুলো ছিল আল্লাহরই কাজ। অনুরূপ, হযরত নৃহ (আঃ)-কে তার জাতি বলেছিল যে, আপনি যদি সত্য নবী হয়ে থাকেন, তবে যে শাস্তি সম্পর্কে আমাদিগকে ভীতি প্রদর্শন করছেন, তা এনে দেখান। তখন তিনি বলেছিলেন ঃ 24% 3595) মু’জেযারূপে আসমানী বালা নিয়ে আসা আমার ক্ষমতার উর্ধ্বে। যদি আল্লাহ্‌ ইচ্ছা করেন, তবে আসবে। তখন তোমরা তা থেকে পালাতে পারবে না! সূরা ইবরাহীমে নবী ও রসূলগণের এক দলের কথা উল্লেখিত হয়েছে। BL I ELSITHIY অর্থাৎ, ‘কোন মুজ্েযা দেখানো আমাদের ইচ্ছার উপর নির্ভর করে না। আল্লাহর ইচ্ছা ব্যতীত কিছুই হতে পারে না।” তাই কোন নবী বা ওলী কোন মু’জেযা বা কারামত যখন ইচ্ছা বা যা ইচ্ছা দেখাবেন, এরূপ ক্ষমতা কাউকেই দেয়া হয়নি। রসূল ও অন্যান্য নবিপণকে মুশরিরুরা কত রকমের মু’জ্ধেযা দেখাতে বলেছে, কিন্ত যেগুলোতে আল্লাহ্র ইচ্ছা হয়েছে সেগুলোই প্রকাশ পেয়েছে। আর যেগুলোতে আল্লাহ্র ইচ্ছা হয়নি, সেগুলো প্রকাশ পায়নি। কোরআনের সর্বত্র এ সম্পর্কিত তথ্য বিদ্যমান। তাই এ বিশ্বাস রাখতে হবে যে, সব কিছুই একমাত্র আল্লাহ্‌ তা’ আলার ইচ্ছাতেই হয়ে থাকে এবং এতদসঙ্গে নবী-রসূল ও ওলী-আওলিয়াগণের গুরুত্বের বিশেষভাবে স্বীকৃতি প্রদান করতে হবে। এ বিশ্বাস এবং স্বীকৃতি ব্যতীত আল্লাহ্র সস্তস্থি এবং তার বিধানের অনুসরণ থেকে বঞ্চিত হতে হবে। যেভাবে কোন ব্যক্তি বালব ও পাখার গুরুত্ব অনুধাবন না করে একে নষ্ট করে দিয়ে আলো-বাতাস পাওয়ার আশা করতে পাৱে না, তেমনি নবী-রসূল ও ওলী-আওলিয়াপণের গুরুত্ব ও বৈশিষ্ট্যের স্বীকৃতি ব্যতীত আল্লাহ্র সন্তষ্টি আশা করা যায় না। সাহায্য প্রার্থনা ও ওসীলা তালাশ করা এবং তা গ্রহন করার প্রশ্রে নানা প্রকার প্রশ্ন ও সংশয়ের উৎপত্তি হতে দেখা যায়। আশা করা যায় যে, উপরোক্ত আলোচনা দ্বারা সে সংশয় ও সন্দেহের নিরসন হবে। সিরাতে-মুস্তাকীমের হেদায়েতই দ্বীন-দুনিয়ার সাফল্যের চাবিকাঠি £ আলোচ্য তফসীরে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে, আল্লাহ্‌ তা’ আলা যে দোয়াকে সর্বক্ষণ সকল লোকের সকল কাজের জন্য নির্ধারিত করেছেন তা হচ্ছে সিরাতুল-মুস্তাকীমের হেদায়েতপ্রাপ্তির দোয়া। এমনিভাবে আখেরাতের মুক্তি যেমন সে সরল পথে রয়েছে যা মানুষকে জানাতে নিয়ে যাবে, অনুর্লপভাবে দুনিয়ার যাবতীয় কাজের উন্নৃতি-অগ্ৰগতিও সিরাতুল_মুস্তাকীম বা সরল পথের মধ্যেই নিহিত। যে সমস্ত পন্থা অবলম্বন করলে উদ্দেশ্য সফল হয়, তাতে পূর্ণ সফলতাও অনিবার্যভাবেই হয়ে থাকে। যে সব কান্দে মানুষ সফলতা লাভ করতে পারে না, তাতে পভীৱভাবে চিন্তা করলে বুঝা যায় যে, সে কাজের ব্যবস্থাপনা ও পদ্ধতিতে নিশ্চয়ই কোন ভুল হয়েছে। সারকথা, সরল পথের হেদায়েত কেবল পরকাল বা দ্বীনী জ্বীবনের সাফল্যের জন্যই নির্দিষ্ট নয়, বরং দুনিয়ার সকল কাজের সফলতাও এরই উপর নির্ভরশীল এজন্যই প্রত্যেক মুমিনের এ দোয়া তসবীহৃস্বরূপ সর্বদা স্মরণ রাখা কর্তব্য। তবে মনোযোগ সহকারে স্মরণ রাখতে ও দোয়া করতে হকে; শুধু শব্দের উচ্চারণ যথেষ্ট নয়। সুরা আল ফাতেহা সমাপ্ত wwwi.islamfind.wordpress.com www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।