তাফসীরে মারেফুল কুরআন সংক্ষিপ্ত
/ ১৪৯৩
📝 লেখা 📖 পিডিএফ

Contents > A সুরা আল ফাতিহা | a দ্বিতীয় শব্দ 4! এর সাথে ॥? বর্ণটি যুক্ত! যাকে আরবী ভাষার নিয়ম অনুযায়ী খাস ॥'3 বলা হয়। যা কোন আদেশ বা গুণের বিশেষত্ব বুকঝায়। এখানে অর্থ হচ্ছে যে, শুধু তারীফ- প্রশংসাই মানবের কর্তব্য। ব্রং এ তারীফ- প্রশংসা তার অস্তিত্বের সাথে সংযুক্ত। বাস্তব পক্ষে তিনি ব্যতীত এ জগতে অন্য কেউ তারীফ প্রশংসা পাওয়ার যোগ্য নয়। এর বিস্তারিত বর্ণনা পূর্বে করা হয়েছে। এতদসঙ্গে এও তাঁর নেয়ামত যে, মানুষকে চরিত্র গঠন শিক্ষাদানের জন্য এ আদেশ দেয়া হয়েছে যে, আমার নেয়ামতসমূহ যে সকল মাধ্যম অতিক্রম করে আসে, সেগুলোরও শুকরিয়া আদায় করতে হবে। আর যে ব্যক্তি এহ্‌সানকারীর শুকরিয়া আদায় করে না সে বাস্তবপক্ষে আল্লাহ্‌ তা’ আলারও শুকরিয়া করে না। 2 - এর অর্থ মুফাসসিরকুল_ শিরোমণি হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা) বলেছেন, আমরা তোমারই এবাদত করি, তুমি ব্যতীত অন্য কারো এবাদত করি না। আর তোমারই সাহায্য চাই, তূমি ব্যতীত অন্য কারো সাহায্য চাই না-- (ইবনে জরীর, ইবনে আবি হাতেম) সলফে-সালেহীনদের কেউ কেউ বলেছেন যে, সুরা আল-ফাতেহ্য কোরআনের সারমর্ম এবং রন 59452% সূরা আল-ফাতেহার সারমর্ম । কেননা, এর প্রথম বাক্যে রয়েছে শিরক থেকে মুক্তির ঘোষণা এবং দ্বিতীয় বাক্যে তার পরিপূর্ণ শক্তি ও কুদরতের স্বীকৃতি মানুষ দুৰ্বল, আল্লাহ্‌র সাহায্য ব্যতীত কোন কিছুই সে করতে পারে না। তাই সকল ব্যাপারে আল্লাহ্র উপর একান্তভাবে নির্ভর করা ব্যতীত তার গত্যস্তর নেই। এ উপদেশ কোরআনের বিভিন স্থানে দেয়া হয়েছে। (এক) আল্লাহ ব্যতীত অন্য কারো এবাদত জায়েষ নয় £ ইতিপূর্বে এবাদতের পরিচয় দেয়া হয়েছে। বলা হয়েছে যে, কোন সত্তার অসীমতা, মহত্ব এবং তার প্রতি ভালবাসার ভিত্তিতে, তার সামনে অশেষ কাকুতি-মিনতি পেশ করার নামই এবাদত। আল্লাহ্‌ ব্যতীত অন্য কারো সাথে অনুরূপ আচরণ করাই শিরক। এতে বুঝা যাচ্ছে যে, মূর্তিপূজ্জার মত প্রতীকপূজ্জা বা পাথরের মূর্তিকে খোদায়ী শক্তির আধার মনে করা বা কারো প্রতি সম্ভ্রম বা ভালবাসা এ পর্যায়ে পৌছে দেয়া, যা আল্লাহ্র জন্য করা হয়, তাও শিরকের অনস্তর্ভুক্ত। কোন বস্তুকে হালাল বা হারাম ঘোষণা করা একমাত্র আল্লাহ্রই কাজ । যে ব্যক্তি এ কাজে অন্যকে অংশীদার করে, হালাল ও হারাম জবানা থাকা সত্বেও আল্লাহ্‌ ব্যতীত অন্য কারো কথাকে অবশ্য করণীয় মনে করে, তবে প্রকারাস্তরে সে তার এবাদতই করে এবং শিরকে পতিত হয়। সাধারণ মুসলমান যারা কোরআন-হাদীস সরাসরি বুঝতে পারে না, শরীয়তের হুকুম আহকাম নির্ধারণের যোগ্যতাও রাখে ন এ জন্য কোন ইমাম, মুজতাহিদ, আলেম বা মুফতীর কথার উপর বিশ্বাস রেখে কাজ করে; তাদের সাথে এ আয়াতের মর্মের কোন সম্পর্ক নেই। কেননা, প্রকৃত পক্ষে তারা কোরআন ও সুন্নাহ্‌ মোতাবেক আমল করে; আল্লাহ্র নিয়ম-বিধানেরই অনুকরণ করে। আলেমগণের নিকট থেকে তারা আল্লাহ্‌র কিতাব ও রসূলের সুন্নাহর ব্যাখ্যা গ্রহণ করে মাত্র। কোরআনই তাদেরকে নির্দেশ দিয়েছে? ৰ ENCE ) 5) SAEES অর্থাৎ, ‘যদি আল্লাহ্র আদেশ তোমাদের জ্বানা না থাকে, তবে আলেমদের নিকট জেনে নাও!’ হালাল-হারাম নির্ধারণের ব্যাপারে আল্লাহ্‌ ব্যতীত অন্য যে কাউকেই অংশীদার করা শিরক! অনুরূপভাবে আল্লাহ্‌ ব্যতীত অন্য কারো নামে মানত করাও শিরক। প্রয়োজ্জন মিটানো বা বিপদ মুক্তির জন্য আল্লাহ্‌ ব্যতীত অন্য কারো নিকট দোয়া করাও শিরক। কেননা, হাদীসে দোয়াকে এবাদতরূপে গণ্য করা হয়েছে। কাজেই যেসব কার্যকলাপে শিরকের নিদর্শন রয়েছে, সেসব কাজ করাও শিরকের অন্তর্ভুক্ত । হযরত আদী ইবনে হাতেম বলেন,_- ইসলাম কবুল করার পর আমি আমার গলায় ক্রস পরিহিত অবস্থায় রসূল (সাঃ)-এর দরবারে উপস্থিত হয়েছিলাম। এটা দেখে হুযুর আদেশ করলেন, এ মূর্তিটা গলা থেকে ফেলে দাও। আদী ইবনে হাতেম যদিও ক্রস সম্পর্কে তখন নাসারাদের ধারণা পোষণ করতেন না, এতদসত্বেও প্রকাশ্যভাবে শিরকের নিদর্শন থেকে বেঁচে থাকা অত্যাবশ্যকীয় বলে রসূল (সাঃ) তাকে এ নির্দেশ দিয়েছিলেন। এমনিভাবে কারো প্রতি রুকু বা সেজদা করা, বাইভুন্লাহ্‌ ব্যতীত অন্য কোন কিছুব্র তওয়াফ করা শিরকের অন্তর্ভুক্ত । এসব থেকে বেঁচে থাকার স্বীকারোক্তি এবং আনুগত্যের অঙ্গীকারই 6৩ তে করা হয়েছে। কারো সাহায্য চাওয়ার বিষয়টি কিছুটা বিস্তারিত আলোচনা সাপেক্ষ! কেননা, বৈষয়িক সাহায্য তো একজন অপরজনের কাছ থেকে সব সময়ই নিয়ে থাকে। এ ছাড়া দুনিয়ার কাজ্জ-কারবার চলতেই পারে না। যথা প্রস্তকারক, দিন-মজুর, নির্মাতা, কর্মকার, কৃস্তকার প্রভৃতি সৰ্বদা ব্যস্ত এবং প্রত্যেকেই তাদের সাহায্যপ্রার্থী ও সাহায্য গ্রহণে ব্যাধ্য। একরসপ সাহায্য নেয়া কোন ধর্মমতে বা কোন শরীয়তেই নিষেধ নয়। কারণ, এ সাহায্যের সাথে আল্লাহ্‌ তা’আলার নিকট প্রার্থিত সাহায্য কোন অবস্থাতেই সম্পৃক্ত নয়। অনুরূপভাবে কোন নবী বা ওলীর বরাত দিয়েও আল্লাহ্‌ তা’ আলার সাহায্য প্রার্থনা করা কোরআনের নির্দেশ ও হাদীসের বর্ণনায় বৈধ প্রমাণিত হয়েছে। এরূপ সাহায্য প্রার্থনাও আল্লাহ্র সম্পর্কযুক্ত সাহায্য প্রার্থনার অন্তর্ভুক্ত নয়, যা কোরআন ও হাদীসে শিরকের অন্তর্ভুক্ত করা হয়েছে। আল্লাহ্র নিকট বিশেষভাবে প্রার্থিত সাহায্য দু’প্রকার । এক আল্লাহ্‌ ব্যতীত কোন ফেরেশতা, কোন নবী, কোন ওলী বা কোন মানুষকে একক ক্ষমতাশালী বা একক ইচ্ছাশক্তির অধিকারী মনে করে তাদের নিকট কিছু চাওয়া, _ এটি প্রকাশ্য কুফরী। একে কাফের-মুশরিকরাও কুফরী বলে মনে করে। তারা নিজেদের দেবীদেরকেও আল্লাহ্র ন্যায় সর্বশক্তিমান একক ইচ্ছাশক্তির অধিকারী মনে করে না। দুই -- সাহায্য প্রার্থনার যে পন্থা কাফেরগণ গ্রহণ করে থাকে, কোরআন তাকে বাতিল ও শিরক বলে ঘোষণা করেছে। তা হচ্ছে কোন ফেরেশতা, নবী, ওলী বা দেবদেবী সম্পর্কে এমন ধারণা পোষণ করা যে, wwwi.islamfind.wordpress.com www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।