তাফসীরে মারেফুল কুরআন সংক্ষিপ্ত
/ ১৪৯৩
📝 লেখা 📖 পিডিএফ

Contents ১১৭ সূরা আল বাকারা জুয়ার অবৈধতা £ += একটি ধাতু। এর অভিধানিক অর্থ বণ্টন করা! +4৬ বলা হয় বন্টনকারীকে। জাহেলিয়াত আমলে নানা রকম । জুয়ার প্রচলন ছিল। তন্মধ্যে এক প্রকার জুয়া ছিল এই যে, উট জবাই ৷ করে তার অংশ কন্ট করতে গিয়ে জুয়ার আশ্রয় নেয়া হতো। কেউ | একাধিক অংশ পেতা আবার কে বঞ্চিত হতো! বঞ্চিত ব্যক্তিকে উটের ৷ পূৰ্ণ মূল্য দিতে হতো, আর গোশত দরিদ্রদের মধ্যে বন্টন করা হতো; নিজেরা ব্যবহার করতো না। এ বিশেষ ধরনের জুয়ায় যেহেতু দরিদ্রের উপকার ছিল এবং ৷ খেলোয়াড়দের দানশীলতা প্রকাশ পেত, তাই এ খেলাতে গর্ববোধ করা । হতো। আর যারা এ খেলায় অংশগ্রহণ না করতো, তাদেকে কৃপণ ও ' হতভাগ্য বলে মনে করা হতো। বণ্টনের সাথে সম্পর্কের কারণেই এরূপ জুয়াকে ‘মাইসির‘ বলা হতো। সমস্ত সাহাবী ও তাবেয়িগণ এ ব্যাপারে ! একমত যে, সব রকমের জুয়াই ‘মাইসির’ শব্দের অস্তর্ভুক্ত এবং হারাম! : ইবনে কাসীর তার তফসীরে এবং জাস্‌সাস ‘আহকামুল-কোরআনে’ : লিখেছেন যে, মুফাস্সেরে কোরআন হযরত ইবনে-আব্বাস, ইবনে ওমর, কাতাদা, মোআবিয়া ইবনে সালেহ, আতা ও তাউস (রাঃ) বলেছেনঃ ‘সব রকমের জুয়াই ‘মাইসির’ এমনকি কাঠের গুটি এবং আখরোট দ্বারা বাচ্চাদের এ ধরনের খেলাও।' ইবনে আব্বাস বলেছেন $ ৮৮ ১৬০01০ লটারীও জুয়ারই অর্ন্তভুক্ত।' জাস্সাস ও ইবনে - : সিরীন বলেছেন $ ‘যে কাজে লটারীর ব্যবস্থা রয়েছে, তাও মাইসির এর : অন্তৰ্ভুক্ত৷" (রূহুল-বয়ান) {5/৬০ “মুখাতিরা’ বলা হয় এমন লেনদেনকে, যার মাধ্যমে কেউ । কেউ প্রচুর সম্পদ পেয়ে যায় এবং অনেকে কিছুই পায় না। আজকাল “প্রচলিত বিভিন্ন ধরনের লটারীর সাথে এর তুলনা করা যেতে পারে। আজকাল নানা প্রকারের লটারী দেখা যায়। এসবই জুয়ার অন্তর্ভুক্ত ও হারাম। মোটকথা, মাইসির ও কেমারের সঠিক সংজ্ঞা এই যে, যে ব্যাপারে কোন মালের মালিকানায় এমন সব শর্ত আরোপিত হয়, যাতে ঘালিক হওয়া না হওয়া উভয় সম্ভাবনাই সমান থাকে। আর এরই ফলে পূর্ণ লাভ কিংবা পূর্ণ লোকসান উভয় দিকই বজায় থাকবে ।- (শামী পূঃ ৩৫৫, ৫ম খণ্ড) উদাহরণতঃ এতে যায়েদ অথবা ওমরের যে কোন একজ্্রনকে ক্ষতিগ্রস্ত হতে হবে। এ সবের যত প্রকার ও শ্রেণী অতীতে ছিল, বর্তমানে প্রচলিত রয়েছে এবং ভবিষ্যতে সৃষ্টি হতে পারে, তার সবগুলোকে মাইসির, কেমার এবং জুয়া বলা যেতে পারে। বর্তমানে প্রচলিত বিভিন্ন ধরনের শব্দ প্রতিযোগিতা এবং ব্যবসায়িক স্বার্থে লটারীর যতগুলো পদ্ধতি রয়েছে, এ সবই কেমার ও মাইসির-এর অন্তর্ভুক্ত। তবে যদি শুধু একদিক থেকে পুরস্কার নির্ধারণ করা হয়_ যেমন, যে ব্যক্তি অমুক কাজ করবে, তাকে পুরস্কার দেয়া হবে। আর এতে যদি কোন টাদা নেয়া না হয়, তবে তাতে কোন দোষ নেই! কেননা, এটা লাভ ও লোকসানের মাঝে পরিক্রমণশীল নয়, বরং লাভ হওয়া ও লাভ না হওয়ার মধ্যেই সীমিত এ জন্য সহীহ হাদীসে দাবা ও ছক্কা-পাঞ্জা জাতীয় খেলাকে হারাম বলা হয়েছে। কেননা, এসবেও অনেক ক্ষেত্রেই টাকা-পয়সার বাজি ধরা LAL হয়ে থাকে। তাস খেলায় যদি টাকা-পয়সার হার-জিত শর্ত থাকে, তবে তাওহারাম। মুসলিম শরীফে বারীদা (রাঃ)-এর উদ্ধৃতিতে বর্ণিত হয়েছে যে, রসূলে-আকরাম (সাঃ) এরশাদ করেছেন, যে ব্যক্তি ছক্কা-পাঞ্জা খেলে সে যেন শৃকরের গোশত ও রক্তে শ্বীয় হস্ত রঞ্জিত করে। হযরত আলী (রাঃ) বলেছেন, ছক্কা-পাঞ্জাও জুয়ার অন্তর্ভুক্ত । হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রাঃ) বলেছেন যে,_ দাবা ছক্কা-পাঞ্জা খেলা অপেক্ষাও খারাপ (ইবনে-কাসীর) ইসলামের প্রাথমিক যুগে শরাবের ন্যায় জুয়াও হালাল ছিল। মন্ধায় যখন সূরা রমের £3%))5%3% আয়াতটি অবতীর্ণ হয় এবং কোরআন ঘোষণা করে যে, এখন রোম যদিও তাদের প্রতিপক্ষ কেসরার কাছে পরাজিত হয়েছে, কিন্তু তারা কয়েক বছরের মধ্যেই জয়লাভ করবে। তখন মন্ধার মুশরিকরা তা অবিশ্বাস করে। সে সময় হযরত আবু বকর (রাঃ) মুশরিকদের সাথে বাজি ধরলেন যে, যদি কয়েক বছরের মধ্যে রোমবাসীরা জয়লাভ করে, তবে তোমাদেরকে এ পরিমাণ মাল পরিশোধ করতে হবে। এ বাজ্ধি মুশরিকরা গ্রহণ করল। ঠিক কয়েক বছরের মধ্যে রোমবাসীরা জয়লাভ করল। শর্তানুযায়ী হযত আবু বকর (রাঃ) তাদের নিকট থেকে মাল আদায় করে রসূল (রাঃ)-এর দরবারে উপস্থিত হলেন। হুযুর (সাঃ) ঘটনা শুনে খুশী হলেন, কিন্তু মালগুলো সদকা করে দিতে আদেশ দিলেন। কেননা, যে বস্তু আগত দিনে হারাম হবে, আল্লাহ্‌ তাআলা সেগুলো হালাল থাকাকালেও স্বীয় রসূল (সাঃ)-কে তা থেকে রক্ষা করেছেন। এজন্যই তিনি শরাব ও জুয়া থেকে সর্বদা বেঁচে রয়েছেন এবং কিছুসংখ্যক বিশিষ্ট সাহাবীও তা থেকে সর্বদা নিরাপদে রয়েছেন। এক রেওয়ায়েতে আছে যে, হয়রত জিবরাঈল (আঃ) রসূল (সাঃ)-কে সংবাদ দিয়েছিলেন যে, হযরত জাফর (রাঃ)-এর চারটি অভ্যাস আল্লাহ্র নিকট অতি প্রিয়। হুযুর (সাঃ) জাফর (রাঃ)-কে জিজ্ঞেস করলেন,__তোমার চারটি অভ্যাস কি কি? তিনি উত্তর দিলেন, আজ পর্যন্ত আমার এ চারটি অভ্যাস কাউকেই বলিনি। আল্লাহ্‌ যখন আপনাকে জানিয়েই দিলেন তখন বলতে হয়। তা হচ্ছে এই, আমি দেখেছি যে, শরাব মানুষের বুদ্ধি বিলুপ্ত করে দেয়, তাই আমি কোন দিনও শরাব পান করিনি। মুর্তির মধ্যে যানুষের ভাল-মন্দ কোনটাই করার ক্ষমতা নেই বলে জাহেলিয়াত আমলেও আমি কোন দিন মুর্তিপুজা করিনি। আমার স্ত্রী ও মেয়েদের ব্যাপারে আমার মধ্যে সম্ভ্রমবোধ অত্যন্ত সক্রিয় রয়েছে, তাই আমি কোন দিনও যেনা করিনি। আমি দেখেছি যে, মিথ্যা বলা অত্যন্ত মন্দ কাজ, তাই আমি কোন দিনও মিথ্যা কথা বলিনি।- (রহুল-বয়ান) জুয়ার সামাজিক ও সামগ্রিক ক্ষতি £ জুয়া সম্পর্কে কোরআন মজীদ শরাব বিষয়ে প্রদত্ত আদেশেরই অনুরূপ বিধান প্রদান করেছে যে, এতে কিছুটা উপকারও রয়েছে, কিন্ত ক্ষতি অনেক বেশী! এর লাভ সম্পর্কে সকলেই অবগত আছেন। যদি খেলায় জয়লাভ করে, তবে একজ্ঞন দরিদ্র লোক একদিনেই ধনী হয়ে যেতে পারে। কিন্তু এর আর্থিক, সামাজিক এবং আত্তমুক ক্ষতি সম্পর্কে অনেক কম লোকই অবগত। এর সংক্ষিপ্ত বর্ণনা এখানে দেয়া হচ্ছে। জুয়া খেলা একজনের লাভ এবং wwwi.islamfind.wordpress.com www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।