Contents এই হলো শরাবের ধর্মীয়, পার্থিব, শারীরিক এবং আধ্যাত্মুক ক্ষতির একটি সংক্ষিপ্ত তালিকা, যা রসূল (সাঃ) একটি বাক্যের মাধ্যমে প্রকাশ করেছেন ৩১৬%৷,!|) ৮1৮41! অর্থাৎ, ‘শরাব সকল মন্দ ও অশ্লীলতার জননী।’ এ প্রসঙ্গে জনৈক জার্মান ডাক্তারের মস্তব্য প্রবাদ বাক্যের মতই প্রসিদ্ধ । তিনি বলেছেন, যদি অর্ধেক শরাবখানা বন্ধ করে দেয়া হয়, তবে আমি নিশ্চয়তা দিতে পারি যে, অর্ধেক হাসপাতাল ও অর্ধেক জেলখানা আপনা থেকেই অপ্রয়োজনীয় হয়ে যাবে।- (তফসীরে আল-মানার £ যুফতী আবদুহু-পৃঃ ২২৬, জিলদ ২) আল্লামা তানতাবী (রাহঃ) আল-জ্বাওহারে এ প্রসঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছেন। তারই কয়েকটি এখানে উদ্ধৃত করা যাচ্ছে _ফ্রান্সের জনৈক বিশিষ্ট পণ্ডিত হেনরী তার গ্রন্থ ‘খাওয়াতির ও সাওয়ানিহ ফিল ইসলাম’-এ লিখেছেন,--“প্রাচ্যবাসীকে সমূলে উৎখাত করার জন্য সবচেয়ে মারাত্মক অস্ত্র এবং মুসলমানদেরকে খতম করার জন্য নির্মিত দু’ধারী তলোয়ার ছিল এই ‘শরাব’। আমরা আলজিরিয়ার বিরুদ্ধে এ অন্ত্র ব্যবহার করেছি। কিন্তু ইসলামী শরীয়ত আমাদের পথে অস্তরায় হয়ে দাড়িয়েছে এবং আমাদের ব্যবহৃত অস্ত্রে মুসলমানরা ব্যাপকভবে প্রভাবিত হয়নি’; ফলে তাদের বংশ বেড়েই চলেছে। এরাও যদি আমাদের সেই উপঢৌকন গ্রহণ করে নিত, যেভাবে তাদের একটি বিশ্বাসঘাতক গোষ্ঠী তা গ্রহণ করে নিয়েছে, তাহলে তারাও আমাদের কাছে পদানত ও অপদস্থ হয়ে পড়ত! আজ্ঞ যাদের ঘরে আমাদের সরবরাহকৃত শরাবের প্রবাহ বইছে, তারা আমাদের কাছে এতই নিকৃষ্ট ও পদদলিত হয়ে গেছে যে, তারা মাথাটি পর্যন্ত তুলতে পারছে না।’ জনৈক বৃটিশ আইনজ্ঞ ব্যান্টাম লেখেন,--“ইসলামী শরীয়তের অসংখ্য বৈশিষ্ট্যের মধ্যে এও একটি বৈশিষ্ট যে, এতে মদ্যপান নিষিদ্ধ! আমরা দেখেছি, আফ্রিকার লোকেরা যখন এর ব্যবহার শুরু করে, তখন থেকেই তাদের বংশে ‘উন্মাদনা’ সংক্রমিত হত শুরু করেছে। আর ইউরোপের যেসব লোক এই পদার্থটিতে চুমুক দিতে শুরু করেছে, তাদের জ্ঞান-বুদ্ধিরও বিবর্তন ঘটতে শুরু করেছে। কাজেই আফ্রার লোকদের জন্যে যেমন এর নিষেধাজ্ঞা প্রয়োজন, তেমনি ইউরোপের লোকদের জন্যও এ কারণে কঠিন শাস্তি বিধান করা দরকার। সারকথা, যে কোন সৎলোক যখনই শীতল মস্তিচ্কে এ ব্যাপারে চিন্তা করেছেন, তখনই স্বতঃস্ফূর্তভাবে চিৎকার করে উঠেছেন যে, ‘এটি অপবিত্র বস্তু, এ যে শয়তানী কাজ, এ যে হলাহল_-ধ্বংসের উপকরণ! এই ‘উল্মুল-খাবায়েস’ বা সকল অকল্যাণের মাতার ধারে-কাছেও যেয়ো না; ফিরে এসো SA মদ্যপানের নিষেধাজ্ঞা সম্পর্কিত কোরঅনের চারটি আয়ত উপরে বর্ণনা করা হয়েছে। সূরা মনাহূলের আরো এক জায়াগয় নেশাকর দ্রব্যাদির আলোচনা অন্য ভঙ্গিতে করা হয়েছে। সে বিষয়টিও এখানেই আলোচনা করে ফেলা বাঞ্ছনীয় হবে বলে মনে হয়। যাতে শরাব ও অন্যান্য যাবতীয় নেশাকর দ্রব্যাদি সম্পর্কে কোরআনী বর্ণনাগুলো মোটামুটিভাবে সামনে এসে যায়। সে আয়াতটি হচ্ছে এই £ SILL FTI SS SEIU OE . Hs. ils: 05s 25s SSS CEMEETRENOR ১১১ SAEAN TOO EAS AG ERENTTDNIENIMINE SAAS অর্থাৎ, আর খেজুর ও আঙ্গুর দ্বারা তোমরা নেশাকর দ্রব্য এবং উত্তম আহাৰ্য প্রস্তুত করে থাক; নিশ্চয়ই এতে বুদ্ধিমান ব্যক্তিদের জন্য বড় প্রমাণ রয়েছে। তফসীর ও ব্যাখ্যা $ পূর্ববর্তী আয়াতসমূহে আল্লাহ্ তাআলার সমস্ত নেয়ামতের উল্লেখ করা হয়েছে, যা মানুষের খাদ্যরূপে দান করে আল্লাহ্ তাআলা ভার অত্যাশ্চর্য সৃষ্টি মহিমার পরিচয় দিয়েছেন। এতে প্রথমে দুধের কথা বলা হয়েছে। যাকে আল্লাহ্ তাআলা জস্তর পেটের মধ্যে রক্ত ও মলমৃত্রের সংমিশ্রণ থেকে পৃথক করে মানুষের জন্য পরিচ্ছন্ন খাদ্য হিসাবে দান করেছেন। ফলে মানুষকে কোন কিছুই করতে হয় না। এজন্য এখানে 83১ শব্দ ব্যবহার করা হয়েছে যে, আমি তোমাদিগকে দুধ পান করিয়ে থাকি। অতঃপর বলা হয়েছে যে, খেজুর ও আঙ্গুরের দ্বারাও মানুষ কিছু খাদ্যবস্তু তৈরী করে থাকে, যাতে তাদের উপকার হয়। এতে ইঙ্গিত করা হয়েছে যে, খেজুর ও আঙ্গুর দ্বারা নিজেদের জন্য লাভজনক খাদ্য প্রস্তুতে মানুষের শিল্পজ্ঞানের কিছুটা হাত রয়েছে। আর এই দক্ষতার ফলে দুরকমের খাদ্য তৈরী হয়েছে। একটি হল নেশাজাত দ্রব্য, যাকে মদ বা শরাব বলা হয়। দ্বিতীয়টি হলো উৎকৃষ্ট খাদ্য। অর্থাৎ, খেজুর ও আঙ্গুরকে তাজ্বা অবস্থায় আহার করা অথবা শুকিয়ে ব্যবহার করা। উদ্দেশ্য হচ্ছে যে, আল্লাহ্ তাআলা তার পূর্ণ কুদরতের মাধ্যমে মানুষকে খেজুর ও আঙ্গুর দান করেছেন এবং তার দ্বারা নিজেদের খাদ্যদ্রব্য তৈরীর কিছুটা অধিকারও তিনি মানুষকে প্রদান করেছেন। এখন তাদের অভিপ্রায় ও ইচ্ছা, তারা কি প্রস্তুত করবে। নেশাজাত দ্রব্য তৈরী করে নিজেদের বুদ্ধিকে বিকল করবে, না উৎকৃষ্ট খাদ্য প্রস্তুত করে শক্তি অৰ্জ্জন করবে? এ তফসীরের পরিপ্রেক্ষিতে এ আয়াত দ্বারা নেশাজ্ঞাত দ্রব্যকে হালাল বলার দলীল দেয়া যাবে না। এখানে উদ্দেশ্য হলো আল্লাহ্ তাআলার দানসমূহ এবং তার ব্যবহারের বিভিন্ন দিক ও পদ্ধতি নিয়ে আলোচনা করা, যা যে কোন অবস্থাতেই আল্লাহ্র নেয়ামত। যথা, সমস্ত আহার্য এবং মানুষের জ্রন্য উপকারী বস্তুকে অনেকে না-জায়েয পথে ব্যবহার করে। কিন্তু কারো ভুলের জন্য আল্লাহ্র নেয়ামত তার বৈশিষ্ট্য হারিয়ে ফেলতে পারে না। অতঃপর এখানে এ বিষয়টির বিস্তারিত আলোচনা নিপ্রয়োজন,__কোন্ পথে ব্যবহার হালাল এবং কোন্ পথে ব্যবহার হারাম। তবু আল্লাহ্ তাআলা এভাবে সামান্য ইঙ্গিত প্রদান করেছেন যে, নেশার বিপরীতে ‘উৎকৃষ্ট খাদ্য” বলা হয়েছে, যাতে বোঝা যায় যে, নেশা ভাল বিষয় নয়। অধিকাংশ মুফাসসের নেশাযুক্ত বস্তুকেও ‘সুকর’ ($4) বলেছেন।-- (রুহুল মা’ আনী, কুরতুবী, জাস্সাস) গোটা মুসলিম উম্মতের মতে এ আয়াতটি মক্কায় অবতীর্ণ । মদ্যপান হারাম হওয়ার নির্দেশ সম্বলিত আয়াত পরবর্তী সময়ে মদীনায় অবতীর্ণ হয়েছে। এ আয়াতটি অবতীর্ণ হওয়ার সময় যদিও শরাব হালাল ছিল এবং মুসলমানগণ স্বাভাবিকভাবেই তা পান করতেন, কিন্তু তখনও এ আয়াতে এদিকে ইশারা করা হয়েছিল যে, এটি পান করা ভাল নয়। তারপর অত্যন্ত কঠোরতার সাথে শরাবকে হারাম ঘোষণা করা হয়েছে।-- (জাস্সসা ও কুরতুবী) wwwi.islamfind.wordpress.com www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।