Contents ৮ তফসীর মাআরেফুল ক্বোর আন A _ Mth 62 এজ ক কল অ 5 2 ক রা ক 3 রো 5 অ 2 ও ক পচ না চল (6+ 2 = 2 =} ১ = মল = হা পে ত ক 3; কর, যাতে মানুষের সকল মকসুদ তার অন্তর্ভুক্ত থাকে। যথা, সরল পথ লাভ করা এবং দুনিয়ার যাবতীয় কাজে সরল-সঠিক পথ পাওয়া, যাতে কোথাও কোন ক্ষতি বা পদস্থলনের আশংকা না থাকে। মোটকথা, এখানে আল্লাহ তা’আলার পক্ষ থেকে তার তা’রীফ- প্রশংসা করার প্রকৃত উদ্দেশ্যই হল মানবকুলকে শিক্ষা দেয়া। আন্নাহুর তা’ রীফ-প্রশংসা করা মানুষের মৌলিক দায়িত্ব £এ সূরার প্রথম বাক্যে আল্লাহ্র তা’রীফ বা প্রশংসা শিক্ষা দেয়া হয়েছে। তা’রীফ বা প্রশংসা সাধারণতঃ কোন গুণের বা প্রতিদানের পরিপ্রেক্ষিতে উল্লেখ হয়ে থাকে। কিন্তু এখানে কোন গুণের বা প্রতিদানের উল্লেখ নেই। এতে ইঙ্গিত করা হয়েছে যে, আল্লাহ্র নেয়ামত অগলিত। কোন মানুষ এর পরিমাপ করতে পারে না। কোরআনে এরশাদ হয়েছে £ & 559405555 অৰ্থাৎ, যদি তোমরা আল্লাহ্র নেয়াযতের গণনা করতে চাও, তবে তা পারবে না। মানুষ যদি সারা বিশু হতে মুখ ফিরিয়ে শুধুমাত্র নিজের অস্তিত্বের প্রতিই দৃষ্টি নিবন্ধ করে, তবে বুঝতে পারবে যে, তার দেহই এমন একটি ক্ষুদ্র জগত যাতে বৃহৎ জগতের সকল নিদর্শন বিদ্যমান। তার দেহ যমীন তুল্য। কেশরাজি উদ্ভিদ তুল্য। তার হাড়গুলো পাহাড়ের মত এবং শিরা-উপশিরা যাতে রক্ত চলাচল করে, সেগুলো নদী-নালা বা সমুদ্রের নমুনা । দু’টি বস্তুর সংমিশ্রণে মানুষের অস্তিত্ব । একটি দেহ ও অপরটি আত্মা। এ কথাও খ্বীকৃত যে, অনুগত এবং অপেক্ষাক্ত নিকৃষ্ট মানের অধিকারী! এ নিকৃষ্ট অংশের পরীক্ষা-নিরীক্ষাকারী চিকিৎসকগণ বলেছেন যে, মানবদেহে আল্লাহ্ তা’আলা পাচ হাজ্বার প্রকার উপাদান রেখেছেন। এতে তিন শতেরও অধিক জোড়া রয়েছে। প্রত্যেকটি জ্বোড়া আল্লাহ্র কুদরতে এমন সুন্দর ও মজবুতভাবে দেয়া হয়েছে যে, সর্বদা নড়া-চড়া করা সত্বেও তার মধ্যে কোন পরিবর্তন হয় না এবং কোন প্রকার মেরামতেরও প্রয়োজন হয় না। সাধারণতঃ মানুষের বয়স যাট-সত্তর বছর হয়ে থাকে। এ দীর্ঘ সময় তার অঙ্গ প্রত্যঙ্গগুলো সর্বদা নড়াচড়া করছে, অথচ এর মধ্যে কোন পরিবর্তন দেখা যায় না। আল্লাহ্ তা’ আলা এরশাদ করেছেন_ করেছি এবং আমিই তাদের জোড়াগুলোকে মজ্জবুত করেছি!” এ কুদরতী মজবুতির পরিণাম হয়েছে এই যে, সাধারণভাবে তা অত্যন্ত নরম ও নড়বড়ে অথচ এ নড়বড়ে জোড়া সত্ুর বছর বা এর চাইতে অধিক সময় পর্যন্ত কর্মরত থাকে। মানুষের অঙ্গগুলোর মর্ধ্য শুধু চক্ষুর কথাই চিন্তা করলে দেখা যাবে, এতে আল্লাহ্ তা’ আলার অসাধারণ হেকমত প্রকাশিত হয়েছে; সারা জীবন সাধনা করেও এ রহস্যটুকু উদ্ধার করা সম্ভব নয়। এ চোখের এক পলকের কার্যক্রম লক্ষ্য করলে বুঝতে পারা যাবে যে, এর এক মিনিটের কার্যক্রমে আল্লাহ্ তা’ আলার কত নেয়ামত যে কাজ করছে, তা ভেবে অবাক হতে হয়। কেননা চক্ষু খুলে এ দ্বারা কত বত্যকে সে দেখছে। এতে যেভাবে চচক্ষুর ভেতরের শক্তি কাজ্ব করছে, অনুরূপভাবে বহির্জগতের সৃষ্টিরাজিও এতে বিশেষ অংশ নিচ্ছে। সূর্যের কিরণ না থাকলে চোখের দৃষ্টিশক্তি কোন কাজ্ব করতে পারে না। সূর্যের জ্বন্য আকাশের প্রয়োজন হয়। মানুষের দেখার জন্য এবং চক্ষু দ্বারা কাজ করার জন্য আহার্য ও বায়ুর প্রয়োজন হয়। এতে বুঝা যায়, চোখের এক পলকের দৃষ্টির জন্য বিশ্বের সকল শক্তি ব্যবহৃত হয়। এ তো একবারের দৃষ্টি এখন দিনে কতবার দেখে এবং জীবনে কতবার দেখে তা হিসাব করা মানুষের শক্তির উর্ধ্বে । এমনিভাবে কান, জিহ্বা, হাত ও পায়ের যত কাজ এতে সমগ্র জগতের শক্তি যুক্ত হয়ে কার্য সমাধা হয়। এতো সে মহা দান যা প্রতিটি জ্বীবিত মানুষ ভোগ করে। এতে রাজা-প্রজা, ধনী-দরিদ্রের কোন পার্থক্য নেই। তাছাড়া আল্লাহ্ তা’'আলার অসংখ্য নেয়ামত এমন ব্যাপকভাবে ছড়িয়ে রয়েছে যা প্রতিটি প্রাণী ভোগ করেও উপকৃত হয়। আকাশ-জমিন এবং এ দু’টির মধ্যে সৃষ্ট সকল বস্ত চন্দ্র-সূৰ্য, গ্রহ-নক্ষত্র, বায়ু প্রভৃতি প্রতিটি প্রাণীই উপভোগ করে। এরপর আল্লাহ্র বিশেষ দান যা মানুষকে হেকমতের তাকিদে কম-বেশী দেয়া হয়েছে, ধন-সম্পদ, মান-সম্মান, আরামআয়েশ সবই এর অন্তর্ভুক্ত। যদিও একথা অত্যন্ত মৌলিক যে, সাধারণ নেয়ামত যা সকল স্তরের মানুষের মধ্যে সমভাবে উপভোগ্য; যথা -- আকাশ, বাতাস, জমিন এবং বিরাট এ প্রকৃতি, এ সমস্ত নেয়ামত বিশেষ নেয়ামতের (যথা ধন-সম্পদ) তুলনায় অধিক গুরুত্বপূর্ণ ও উত্তম! অথচ এসব নেয়ামত সকল মানুষের মধ্যে সমভাবে পরিব্যাপ্ত বলে, এত বড় নেয়ামতের প্রতি মানুষ দৃষ্টিপাত করে না। ভাবে, কি নেয়ামত! বরং আশপাশের সামান্য বস্তু যথা, আহাৰ্য, পানীয়, বসবাসের নির্ধারিত স্থান, বাড়ী-ঘর প্রভৃতির প্রতিই তাদের দৃষ্টি সাধারণতঃ সীমাবদ্ধ থাকে। মোটকথা, সৃষ্টিকর্তা মানবজাতির জীবন-ধারণ এবং দুনিয়ার জীবনে ধেঁচে থাকার সুবিধার্থে যে অফুরস্ত নেয়ামত দান করেছেন, তার অতি অল্পই এ প্রসঙ্গে বর্ণিত হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে মানুষের পক্ষে দুনিয়ার জ্বীবনে চোখ মেলেই মুখ থেকে স্বতঃস্ফূর্তভাবে সেই মহান দাতার প্রশংসায় পঞ্চমুখ থাকা ছিল স্বাভাবিক । বলাবাহুল্য যে, মানবজীবনের সে চাহিদার প্রেক্ষিতে কোরআনের সর্ব প্রথম সূরার সর্বপ্রথম বাক্যে $৯ ব্যবহার করা হয়েছে এবং সেই মহান সত্তার তা’রীফ ও প্রশংসাকে এবাদতের শীর্ষস্থানে রাখা হয়েছে। রসূল (সাঃ) এরশাদ করেছেন যে, আল্লাহ তা'আলা তার কোন নেয়ামত কোন বান্দাকে দান করার পর যখন সে 4৯% বলে , তখন বুঝতে হবে, যা সে পেয়েছে, এ শব্দ তা অপেক্ষা অনেক উত্তম। অন্য এক হাদীসে বলা হয়েছে যে, কোন ব্যক্তি যদি বিশ্বচরাচা্রের সকল নেয়ামত লাভ করে এবং সেজন্য সে ‘আলহামদুলিল্লাহ্’ বলে, তবে Ed বুঝতে হবে যে, সারা বিশ্বের নেয়ামতসমূহ অপেক্ষা তার ১০ বলা অপেক্ষা অতি উত্তম ।- (কুরতুবী) কোন কোন আলেমের মস্তব্য উদ্ধৃত করে কুরতুবী লিখেছেন যে, মুখে 334% বলা একটি নেয়ামত এবং এ নেয়ামত সারা বিশ্বের সকল নেয়ামত অপেক্ষা উত্তম। সহীহ্ হাদীসে আছে যে, ০% পরকালের তৌলদণ্ডের অর্ধেক পরিপূর্ণ করবে। 23270% হ্যরত শফীক ইবনে ইবরাহীম ৬4৯০| -এর ফযীলত বর্ণনা প্রসঙ্গে বলেছেন যে, যখন আল্লাহ তা’আলা তোমাদিগকে কোন নেয়ামত দান করেন, তখন প্রথমে দাতাকে জানো এবং পরে তিনি যা দান করেছেন তাতে সন্তষ্ট থাক। আর তার দেয়া শক্তি ও ক্ষমতা তোমাদের দেহে যতক্ষণ থাকে, ততক্ষণ পর্যন্ত তার অবাধ্যতার নিকটেও যেও না। wwwi.islamfind.wordpress.com www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।