তাফসীরে মারেফুল কুরআন সংক্ষিপ্ত
/ ১৪৯৩
📝 লেখা 📖 পিডিএফ

Contents ১১৪ তফসীর মাআরেফুল ক্বোর আন Ne সমান একত্রিত হতে পারে না!’ তিরমিযীতে হযরত আনাস (রাঃ) হুযুর (সেঃ) থেকে বর্ণনা করেছেন যে, হুযুর (সাঃ) মদের সাথে সম্পর্ক রাখে এমন দশ শ্রেণীর ব্যক্তির উপর লা’নত করেছেন। (১) যে লোক নির্যাস বের করে, (২) প্রস্তুতকারক, (৩) পানকারী, (৪) যে পান করায়, (৫) আমদানীকারক, (৬) যার জন্যে আমদানী করা হয়, (৭) বিক্ৰেতা, (৮) ক্রেতা, (৯) সরবরাহকারী, এবং (১০) এর লভ্যাংশ ভোপকারী। অতঃপর শুধু মৌখিক শিক্ষা ও প্রচারের উপরই ক্ষান্ত হননি, বরং যথাযথ আইনের মাধ্যমেও ঘোষণা করা হয়েছে যে, যার নিকট কোন প্রকার মদ থেকে থাকে, তা অমুক স্থানে উপস্থিত কর। সাহাবিগ্ণের মধ্যে আদেশ পালনের অনুপম আগ্রহ £ আদেশ পাওয়া মাত্র অনুগত সাহাবিগণ নিজম নিজ ঘরে ব্যবহারের জন্যে রক্ষিত মদ অৎক্ষণাৎ ফেলে দিলেন। হযরত আবদুল্লাহ্‌ ইবনে ওমর (রাঃ) বর্ণনা করেছেন যে, যখন রসূলে-করীম (সঃ)-এর প্রেরিত এক ব্যক্তি মদীনার অলি-গলিতে প্রচার করতে লাগলেন যে, মদ্য পান হারাম ঘোষণা করা হয়েছে, তখন যার হাতে শরাবের যে পাত্র ছিল, তা তিনি সেখানেই ফেলে দিয়েছিলেন। যার কাছে মদের কলস বা মটকা ছিল, তা ঘর থেকে তৎক্ষণাৎ বের করে ভেঙ্গে ফেলেছেন। হযরত আনাস (রাঃ) তখন এক মন্দলিসে মদ্যপানে সাকীর কাজ সম্পাদন করছিলেন। আবু তালহা, আবু ওবায়দা ইবনুল জাররাহ, উবাই ইবনে কা’ব, সোহাইল (রাঃ) প্রমুখ নেতৃস্থানীয় সাহাবিগণ সে মজলিসে উপস্থিত ছিলেন। প্রচারকের ঘোষণা কানে পৌছার সঙ্গে সঙ্গে সবাই সমস্বরে বলে উঠলেন _এবার সমস্ত শরাব ফেলে দাও। এর পেয়ালা, মটকা, হাঁড়ি ভেঙ্গে ফেল! অন্য বর্ণনায় আছে_ হারাম ঘোষণার সময় যার হাতে শরাবের পেয়ালা ছিল এবং তা ঠোট স্পর্শ করছিল, তাও তৎক্ষণাৎ সে অবস্থাতেই দূরে নিক্ষিপ্ত হয়েছে। সেদিন মদীনায় এ পরিমাণ শরাব নিক্ষিপ্ত হয়েছিল যে, বৃষ্টির পানির মত শরাব প্রবাহিত হয়ে যাচ্ছিল এবং দীর্ঘদিন পর্যন্ত মদীনার অলি-গলির অবস্থা এমন ছিল যে, যখনই বৃষ্টি হৃতো তখন শরাবের গন্ধ ও রং মাটির উপর ফুটে উঠত। যখন আদেশ হল যে, যার কাছে যে রকম মদ রয়েছে, তা অমুক স্থানে একত্রিত কর। তখন মাত্র সেসব মদই বাজারে ছিল যা ব্যবসার জন্যে রাখা হয়েছিল। এ আদেশ পালনকল্লে সাহাবিগণ বিনা দ্বিধায় নির্ধারিত স্থানে সব মদ একত্রিত করেছিলেন। ন্থযূর (সট) স্বয়ং সেখানে উপস্থিত হয়ে স্বহস্তে শরাবের অনেক পাত্র ভেঙ্গে ফেললেন এবং অবশিষ্টগুলো সাহাবিগণের দ্বারা ভাঙ্গিয়ে দিলেন। জনৈক সাহাবী মদের ব্যবসা করতেন এবং সিরিয়া থেকে মদ আমদানী করতেন। ঘটনাচক্রে তখন তিনি মদ আনার উদ্দেশে সিরিয়া গিয়েছিলেন। যখন তিনি ব্যবসায়ের এ পণ্য নিয়ে প্রত্যাবর্তন করলেন এবং মদীনায় প্রবেশ করার পূর্বেই মদ হারাম হওয়ার সংবাদ তার কানে পৌছল, তখন সে সাহাবীও তার সমুদয় মাল- যা অনেক মুনাফার আশায় আনা হয়েছিল, এক পাহাড়ের পাদদেশে রেখে এসে হুযুরে আকরাম (সাঃ)-এর দরবারে উপস্থিত হয়ে এসব সম্পদের ব্যাপারে কি করতে হবে তৎসম্পর্কে নির্দেশ প্রার্থনা করলেন। মহানবী (সাঃ) হুকুম করলেন--মটকাগুলো ভেঙ্গে সমস্ত শ্রাব ভাসিয়ে দাও। অতঃপর বিনা আপত্তিতে তিনি তার সমস্ত পুঁজির বিনিময়ে সংগৃহীত এ পণ্য স্বহস্তে মাটিতে ঢেলে দিলেন! এটাও ইসলামের মৃু’জেযা এবং সাহাবিগণের বিস্ময়কর আনুগত্যের নিদর্শন, যা এ ঘটনায় প্রাণ হল। যে জিনিসের অভ্যাস হয়ে যায়, সবাই জ্ঞানে যে, তা ত্যাগ করা বড় কঠিন হয়ে পড়ে। মদ্যপানে তারা এমন অভ্যস্ত ছিলেন যে, অল্পদিন তা থেকে বিরত থাকাও স্বাভাবিক ব্যাপার ছিল না। কিন্তু নবী করীমের (সাঃ) একটিমাত্র নির্দেশই তাদের অভ্যাসে এমন অপূর্ব বিপ্লব সৃষ্টি করল যে, তারপর থেকে তাঁরা শরাবের প্রতি তেমনি ঘৃণা পোষণ করতে লাগলেন, যেমন পুর্বে তারা এর প্রতি আসক্ত ছিলেন। ইসলামী রাজ্রনীতি এবং সাধারণ রাজনীতির পার্থক্য £ আলোচ্য আয়াতে ও ঘটনাসমূহে শরাব হারাম হওয়ার আদেশের প্রতি যুসলমানদের আনুগত্যের একটা নমুনা দেখা গেল। একে ইসলামের মু’জেযা বা নবী করীম (সাঃ)-এর শিক্ষার বৈশিষ্ট্য অথবা ইসলামী রাজনীতির অপরিহার্য ফলশ্রুতিও বলা যেতে পারে! বস্তুতঃ নেশার অভ্যাস ত্যাগ করা যে অত্যস্ত কঠিন তা বলার অপেক্ষা রাখে না। তদুপরি আরবদেশের কথা তো স্বতন্ত্র, সেখানে এর প্রচলন এত বেশী ছিল যে, মদ ছাড়া কয়েক ঘণ্টা কাটনোও তাদের পক্ষে প্রায় অসম্ভব ছিল। এমতাবস্থায় তা কি পরশপাথর ছিল যে, মাত্র একটি ঘোষণার শব্দ কানে পৌছামাত্র তাদের স্বতাবে এ আমুল পরিবর্তন সাধিত হল! সে একটি মাত্র থোষণাই তাদের অভ্যাসে এমন পরিবর্তন সৃষ্টি করেছিল যে, কয়েক মিনিট পূর্বে যে জিনিস এত প্রিয় এবং এত লোভনীয় ছিল, অল্প কয়েক মিনিট পরে তাই অত্যস্ত ঘৃণ্য ও পরিত্যাজ্য পরিগণিত হয়ে গেল। অপরদিকে বর্তমান যুগের তথাকথিত উন্নত মানের রাজনীতির একটি উদাহরণ সামনে রেখে দেখা যাক। আজ থেকে কয়েক বৎসর পূর্বে আমেরিকার বিশেষজ্ঞ ডাক্তার এবং সমাজসংস্কারকগণ মদ্যপানের মারাত্মক ক্ষতিকর দিকগুলো অনুধাবন করে দেশে মদ্যপানকে আইন করে বন্ধ করতে চেয়েছিলেন। আর এজন্যে জনমত গঠনের সর্বাপেক্ষা নির্ভরযোগ্য মাধ্যম হিসাবে অভিহিত প্রচারের আধুনিকতম যত্তরগুলোও ব্যবহার করা হয়েছিল। সবগুলো প্রচার-মাধ্যমই মদ্যপানের বিরুদ্ধে প্রচারে সোচ্চার হয়ে উঠেছিল। শত শত সংবাদপত্রে নিবন্ধ প্রকাশিত হলো, পুস্তক-পুস্তিকা রচিত হল, লক্ষ লক্ষ পুস্তক ছেপে প্রচার ও বিতরণ করা হল। তাছাড়া আমেরিকার সংসদেও এজ্ঞন্য আইন পাশ করা হল। কিন্ত এতদসত্বেও আমেরিকার যে অবস্থা মানুষের সামনে এবং সেখানকার সরকারী প্রতিবেদনের মাধ্যমে পৃথিবীর সামনে এসেছে, তা হল এই যে, এই আধুনিক উন্নত ও শিক্ষিত জাতি সেই আইনগত নিষেধাজ্ঞার সময়টিতে সাধারণ সময়ের চাইতেও অধিক মাত্রায় মদ্যপান করেছে। এমনকি অবশেষে সরকার এ আইন বাতিল করে দিতে বাধ্য হয়। তদানীন্তন আরবের মুসলমান এবং আধুনিক আমেরিকার উন্নত জাতির মধ্যকার পার্থক্য অত্যন্ত স্পষ্ট, যা কেউ অস্বীকার করতে পারবে না। তবে এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এই বিরাট পার্থক্যের প্রকৃত কারণ ও রহস্যকি? একটু লক্ষ্য করলেই বোঝা যাবে যে, ইসলামী শরীয়ত মানুষের সংশোধনের জন্য শুধু আইনকেই পর্যাপ্ত মনে করেনি। বরং আইনের পূর্ব তাদের মন-মস্তিচ্ককে প্রশিক্ষণের মাধ্যমে, এবাদত-আরাধনা এবং সাধন করা হয়েছে। যার ফলে রসূল (সাঃ)-এর একটিমাত্র আহ্বানেই তারা স্বীয় জান-মাল, শান-শওকত সবকিছু বিসর্জন দিতে প্রস্তুত হয়েছিল। মন্ধী জীবনে এই মানুষ তৈরীর কাজই বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে চলতে থাকে। এভাবে আত্মত্যাগীদের একটা বিরাট দল তৈরী হয়ে গেন। wwwi.islamfind.wordpress.com www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।