তাফসীরে মারেফুল কুরআন সংক্ষিপ্ত
/ ১৪৯৩
📝 লেখা 📖 পিডিএফ

Contents ial TEE EE) aE MELEE a জালাল $০ লা আলাল জা তা তব সেগুলোর উত্তর রসূল (সাঃ)-এর মাধ্যমে সরাসরি আরশে মোয়াল্লা থেকে আল্লাহ তাআলাই দিয়েছেন। সেমতে এসব ফতোয়া বা প্রশ্লের উত্তর স্বয়ং আল্লাহ্‌ তাআলাই দিয়েছেন বলেও যদি মনে করা হয়, তাও ভূল হবে না! কোরআন শরীফে রয়েছে ঃ 5446581015 _ এতে পরিষ্কারভাবে আল্লাহ্‌ তাআলা ফতোয়া দেয়ার কাজটিকে নিজেরই সাথে সম্পৃক্ত করেছেন। কাজেই এতে কোন প্রকার রূপক বিশ্রেষণ চলে ন!। তাছাড়া বলা যেতে পারে যে, এ ফতোয়া রসূল (সাঃ) দিয়েছেন, যা তাকে ওহীর মাধ্যমে শেখানো হয়েছে। এ রুকুতে শরীয়তের যেসব হুকুম-আহকাম সাহাবীগণের প্রশ্নের উত্তরে বর্ণনা করা হয়েছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমগ্র কোরআনে এমনিভাবে প্রশ্রোত্তরের আকারে বিশেষ বিধানের বর্ণনা প্রায় সতেরটি জায়গায় রয়েছে। তন্মধ্যে সাতটি সূরা বাক্বারায়, একটি সুরা মায়েদায়, একটি সূরা আনফালে। এ নয়টি স্থানে প্রশ্ন করা হয়েছে সাহাবায়ে কেরামের পক্ষ থেকে। এছাড়া সুরা আ’রাফে দু’টি এবং সূরা বনী ইসরাঈল, সূরা কাহাফ, সূরা তা-হা ও সূরা নাযেআতে একটি করে ছয়টি স্থানে কাফেরদের পক্ষ থেকে প্রশ্ন ছিল_যার উত্তর কোরআনে করীমে উত্তরের আকারেই দেয়া হয়েছে। মুফাসসের হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেছেন, মুহাম্মদ (সাঃ)-এর সাহাবীগণের চাইতে কোন উত্তম দল আমি আকরাম (সাঃ)-এর প্রতি তাদের এহেন ভালবাসা ও সম্পর্ক সত্বেও তারা প্রশ্ন করতেন খুব অল্প। তারা সর্বমোট তেরটি বিষয়ের ওপর প্রশ্ন করেছিলেন। সেগুলোর উত্তর কোরআন করীমে দেয়া হয়েছে। তবে তারা প্রয়োজন ছাড়া কোন প্রশ্ন করতেন ন! -- (কুরতুবী) নিম্বলিখিতভাবে উদ্ধৃত হয়েছে 63515, 53%:9অর্থাৎ, মানুষ কি ব্যয় করবে এ সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করবে। এ প্রশ্নই দু'টি আয়াতের পর পুনরায় একই বাক্যের মাধ্যমে করা হয়েছে। 63422150,553%:59 কিন্তু প্রথমবার এই প্রশ্লের যে উত্তর উল্লেখিত আয়াতে দেয়া হয়েছে, দু’ আয়াতের পর এর উত্তর অন্যভাবে দেয়া হয়েছে। এজন্য বোঝতে হবে যে, একই রকম প্রশ্রের দু'টি উত্তরের একটি তাৎপর্য অবশ্যই রয়েছে। আর সে তাৎপর্যটি সে সমস্ত অবস্থা ও ঘটনার বিষয়ে চিন্তা করলেই বোঝা যায়, যেগুলোর প্রেক্ষিতে আয়াতগুলো অবতীর্ণ হয়েছিল। যেমন, আলোচ্য আয়াতের শানে__নুযুল হচ্ছে এই যে, আমর ইবনে নৃহ রসূল (সাঃ)-কে প্রশ্ন করেছিলেন, যে = UU ১ 545 ৬ অৰ্থাৎ, আমাদের সম্পদ হতে কি পরিমাণ ব্যয় করব এবং কোথায় ব্যয় করব? ইবনে জ্ররীরের বর্ণনামতে এ ধপুটির দু'টি অংশ রয়েছে। একটি হচ্ছে অর্থ-সম্পদের মধ্য থেকে কি বস্তু এবং কত পরিমাণ খরচ করা হবে? দ্বিতীয়টি হচ্ছে, এই দানের পাত্র কারা? দু’আয়াত পরে যে একই প্রশ্ব করা হয়েছে, তার শানে-নুযুল ইবনে হাতেমের বর্ণনা অনুযায়ী এই যে, মুসলমানগণকে যখন বলা হলো যে, তোমরা স্বীয় সম্পদ আল্লাহ্র পথে ব্যয় কর, তখন কয়েকজন সাহাবী রসুল (সাঃ)-এর দরবারে উপস্থিত হয়ে বললেন, আল্লাহ্র পথে ব্যয় করার যে আদেশ আমাদেরকে দেয়া হয়েছে, আমরা এর বিস্তারিত আলোচনা শোনতে চাই, কি বস্তু কি পরিমাণে আল্লাহ্র পথে ব্যয় করব? এখানে এ প্রশ্রের একটি মাত্র অংশ বিদ্যমান। অর্থাৎ, কি ব্যয় করা হবে। এভাবে এ দু’টি প্রশ্নের ধারা ও রূপের কিছুটা বিভিন্নতা দেখা দিয়েছে। প্রথম প্রশ্নে কি ব্যয় করবে এবং কোথায় ব্যয় করবে বলা হয়েছে। দ্বিতীয়টিতে বলা হয়েছে কি ব্যয় করব। প্রথম প্রশ্নের উত্তরে কোরআন মজীদ যা বলেছে, তাতে বোঝা যায় যে, প্রশ্নের দ্বিতীয় অংশ অর্থাৎ, ‘কোথায় ব্যয় করবে’ একে অধিক গুরুত্ব দিয়ে পরিষ্কারভাবে এর উত্তর দেয়া হয়েছে এবং প্রথম অংশ ‘কি খরচ করব’_এর উত্তর দ্বিতীয় উত্তরের আওতায় বর্ণনা করা যথেষ্ট বলে মনে করা হয়েছে। এখন কোরআন মজ্জীদে বর্ণিত দু’টি অংশের প্রতি লক্ষ্য করা যাক। প্রথম অংশে অর্থাৎ, কোথায় ব্যয় করবে সে সম্পর্কে এরশাদ হচ্ছে £ ‘আল্লাহ্র রাস্তায় তোমরা যা-ই ব্যয় কর তার এতীম্মিসকীন ও মুসাফিরগণ।’ আর দ্বিতীয় অংশের জবাব অর্থাৎ, কি ব্যয় করবে? এ প্রশ্নের উত্তর প্রাসঙ্গিকভাবে অন্তর্ভুক্ত করে এরশাদ করা হয়েছে’ তোমরা যেসব কাজ করবে তা আল্লাহ্‌ তাআলা জানেন!’ বাক্যটিতে ইঙ্গিত করা হয়েছে যে, আল্লাহ্র পক্ষ থেকে তোমাদের জন্যে কোন পরিমাণ নির্ধারণ করে দেয়া হয়নি যে, এতটুকু বাধ্যতামূলকভাবেই তোমাদের ব্যয় করতে হবে এবং স্বীয় সামর্থ্যানুযায়ী যাকিছু তোমরা ব্যয় কর, আল্লাহ্র নিকট এর প্রতিদান পাবে। মোটকথা, প্রথম আয়াতে হয় তো প্রশ্বকারীদের প্রতি লক্ষ্য রেখেই এই প্রশ্নের উপর বেশী গুরুত্ব আরোপ করা হয়েছে যে, আমরা যা ব্যয় করবো তা কাকে দেব? কাজেই উত্তর দিতে গিয়ে দানের ‘মাসরাফ’ বা পাত্র সম্পর্কে অধিকতর গুরুত্ব আরোপ করা হয়েছে। এছাড়া দানের বস্তু ও পরিমাণ নির্ণয়ের ব্যাপারটিকে প্রাসঙ্গিক বলে ধরে নেয়া হয়েছে। পরবর্তী প্রশ্নে শুধু জিজ্ঞাসা ছিল যে, কি খরচ করবো? এর উত্তরে বলা হয়েছে 931% ‘আপনি বলে দিন যে, যা অবশিষ্ট থাকে অর্থাৎ, প্রয়োজনের অতিরিক্ত যা থাকে তাই খরচ কর।’ এতে বোঝা গেল যে, নফল সদকার বেলায় নিজের প্রয়োজনের অতিরিক্ত যা থাকে তাই ব্যয় করতে হবে। নিজের সম্তানাদিকে কষ্টে ফেলে, তাদেরকে অধিকার হতে বঞ্চিত করে সদকা করার কোন বিধান নেই। এতে সওয়াব পাওয়া যাবে না। অনুরূপভাবে যে ব্যক্তি খণগ্রস্ত, ধণ পরিশোধ না করে তার পক্ষে নফল সদকা করাও আল্লাহ্‌র পছন্দ নয়। wwwi.islamfind.wordpress.com www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।