Contents ১০৩ সূরা আল বাক্বারা ১). ntl আলোচ্য ছ’টি বিষয়ের মধ্যে স্ত্রী-সহবাস যদিও “ফুসুক’ শব্দের অন্তর্ভুক্ত, তথাপি একে ‘রাফাস’ শব্দের দ্বারা স্বতস্ত্রভাবে এজন্যে ব্যক্ত করা হয়েছে যে, এহ্রাম অবস্থায় এ কাজ হতে বিরত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা, এর কোন ক্ষতিপূরণ বা বদলা দেয়ার ব্যবস্থা নেই। কোন কোন অবস্থায় এটা এত মারাত্মক যে, এতে হজ্বৃই বাতিল হয়ে যায়। অবশ্য অন্যান্য কাজগুলোর কাফ্ফারা বা ক্ষতিপূরণ দেয়ার ব্যবস্থা রয়েছে। আরাফাতে অবস্থান শেষ হওয়ার পূর্বে স্রী-সহবাস করলে হজ্ব ফাসেদ হয়ে যাবে। গাভী বা উট দ্বারা এর কাফফারা দিয়েও পর বছর পুনরায় হজ্ব করতেই হবে। এজনেই €১3 শব্দ ব্যবহার করে একে স্বতস্ত্রভাবে বর্ণনা করা হয়েছে। 0$> শব্দের অর্থ একে অপরকে পরাস্ত করার চেষ্টা করা। এজন্যেই বড় রকমের বিবাদকে 0৩৮ বলা হয়। এ শব্দটিও অতি ব্যাপক। কোন কোন মুফাসসের এ শব্দের ব্যাপক অর্থই গ্রহণ করেছেন। আবার অনেকে হজ্ব ও এহ্রামের সম্পর্ক হেতু এখানে ‘জিদাল’_এর অর্থ করেছেন যে, জাহেলিয়াতের যুগে আরবরা অবস্থানের স্থান নিয়ে মতানৈক্য করতো; কেউ কেউ আরাফাতে অবস্থান করাকে অত্যাবশ্যকীয় মনে করতো, আবার কেউ কেউ মুযদালে ফাতে অবস্থানকে অত্যাবশ্যকীয় মনে করতো! তারা আরাফাতে যাওয়ার প্রয়োজন মনে করতো না। পথিমধ্যে অবস্থিত একটি স্থানকেই ইবরাহীম (আঃ)-এর নির্ধারিত অবস্থানস্থল বলে মনে করতো। এমনিভাবে হজ্বের সময় সম্পর্কেও তারা ভিন্ন ভিন্ন মত পোষণ করতো। কেউ কেউ যিলহজ্ব মাসে হজ করতো, আবার কেউ কেউ যিলকদ মাসে। এসব ব্যাপারে তাদের মধ্যে ঝগড়া-বিবাদ হতে থাকতো এবং এ জন্যে একে অপরকে পথভ্রষ্ট বলে অভিহিত করতো। তাই কোরআনে করীম৬১);বলে এসব বিবাদের মূলোৎপাটন করেছে। আ্রার আরাফাতে অবস্থানকে ফরয এবং মুযদালিফাতে অবস্থানকে ওয়াজিব করা হয়েছে। এটাই হক ও সঠিক। উপরস্ত যিলহজ্ব মাসের নির্ধারিত দিনগুলোতেই হজ্ব আদায় করতে হবে, এ ঘোষণা করে এর বিরুদ্ধে ঝগড়া করাকে নিষিদ্ধ করে দিয়েছে। আবার কেউ কেউ এ স্থলে ‘ফুসুক ও জ্িদাল’ শব্দদবয়কে সাধারণ অর্থে ব্যবহার করে এ অর্থ নিয়েছেন যে, ‘ফুসুক’ ও ‘জিদাল’ সৰ্বক্ষেত্রেই পাপ ও নিষিদ্ধ, কিন্তু এহরামের অবস্থায় এর পাপ গুরুতর পবিত্র দিনসমূহে এবং পবিত্র স্থানে, যেখানে কেবল আল্লাহ্র এবাদতের জন্যে আগমন করা হয়েছে এবং “লাব্বাইকা লাববাইকা’ বলা হচ্ছে, এহ্রামের পোশাক তাদেরকে সব সময় একথা স্বরণ করিয়ে দিচ্ছে যে, তোমরা এখন এবাদতে ব্যস্ত, এমতাবস্থায় ঝগড়া-বিবাদ ইত্যাদি অত্যন্ত অন্যায় ও চরমতম নাফরমানীর কাজ । ৰ পান EAS HRCA কোরআনের ভাষালক্কার $ 015251963435€93$ আয়াতের শব্দগুলো নেতিবাচক। হদ্তবের মধ্যে এসব বিষয় নেই, অথচ উদ্দেশ্য হচ্ছে এ সকল বিষয়ের প্রতি নিষেধাজ্ঞা জারী করা; যার জন্যে ১৮ ২ [১৮০১১ |/ ১০১7১১ শব্দ ব্যবহার করার কথা ছিল। কিন্তু এখানে নেতিবাচক শব্দ ব্যবহার করে ইঙ্গিত করা হয়েছে যে, হম্তবের মধ্যে এসব বিষয়ের কোন অবকাশ নাই। এমননকি এ সবের কল্পনাও হতে পারে না। ৩3১95৮; _এহ্রামকালে নিষিদ্ধ বিষয়াদি বর্ণনা করার পর উল্লেখিত বাব্যে হেদায়েত করা হচ্ছে যে, হজ্বের পবিত্র সময়ে ও পুতঃ স্থানগুলোতে শুধু নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকাই যথেষ্ট নয়; বরং সুবর্ণ সুযোগ মনে করে আল্লাহ্র যিকির ও এবাদত এবং সৎকাজে সদা আত্মুনিয়োগ কর। তুমি যে কাজই কর না কেন, তা আল্লাহ্ তাআলা জানেন; আর এতে তোমাদেরকে অতি উত্তম বখশিশও দেয়া হবে। AIRSET - এ আয়াতে খঁ সমস্ত ব্যক্তির সংশোধনী পেশ করা হয়েছে যারা হজ্ব ও ওমরা করার জন্য নিঃস্ব অবস্থায় বেরিয়ে পড়ে । অথচ দাবী করে যে, আমরা আল্লাহর উপর ভরসা করছি। পক্ষান্তরে পথে ভিক্ষাবৃত্তিতে লিপ্ত হয়। নিজেও কষ্ট করে এবং অন্যকেও পেরেশান করে। তাদেরই উদ্দেশে নির্দেশ দেয়া হয়েছে যে, হদ্ধের উদ্দেশে সফর করার আগে প্রয়োজনীয় পাথেয় সাথে নেয়া বাঞ্চনীয়, এটা তাওয়াক্ধুলের অস্তরায় নয়। বরং আল্লাহ্র উপর ভরসা করার প্রকৃত অর্থই হচ্ছে আল্লাহ্ প্রদত্ত আসবাবপত্র নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সংগ্রহ ও জমা করে নিয়ে আল্লাহ্র উপর ভরসা করা। হুযুর (সাঃ) থেকে তাওয়াকুলের এই ব্যাখ্যাই বৰ্ণিত হয়েছে। নিঃস্বতার নাম তাওয়াকুল বলা মূর্ঘতারই নামান্তর । wwwi.islamfind.wordpress.com www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।