তাফসীরে মারেফুল কুরআন সংক্ষিপ্ত
/ ১৪৯৩
📝 লেখা 📖 পিডিএফ

ন্রক্ীব্র ব্রশ্রব্য্র্& ও £৪ এতভ্রগ্ঞ -_ঠস্ব্ৰত্ত মন এজডনলনমতভ্ক একে ল'ম Contents ১৭ সূরা আল বাক্নারা Av [me tat Ss I dsc Bg tH ET tet be tn A eh wn Ba GIR Bh CTBT ELE Ne oie pT SE a Hie i আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় GIs I AS iANABESSS EEE HE SOA Hs SS NESS B34 CS LMSE 2 AS BST GHGs SANG 1 RMN B BRIO ORLS [° 1 ES IMSS SLES PEELS IEE L SSB ISI MISE SAE [- 3 os AEBS ISIS eG [- | eG EI SEEIS SBN [ (১৮৮) তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ ভোগ করো না এবং জনগণের সম্পদের কিয়দংশ জেনে শুনে পাপ পঞ্থায় আতৃসাৎ করার উদ্দেশে শাসন কতৃপক্ষের হাতেও তুলে দিও না। (১৮৯) তোমার নিকট ভারা জিন্রেস করে নতুন চাদের বিষয়ে । বলে দাও যে, এটি মানুযের জন্য সময় নিধার্রণ এবং হন্বের সময় ঠিক করার মাধ্যম! আর পেছনের দিক দিয়ে ঘরে প্রবেশ করার মধ্যে কোন নেকী বা কল্যাণ নেই । অবশ্য নেকী হল আল্লাহ্‌কে ভয় করার মধ্যে । আর তোমরা ঘরে প্রবেশ কর দরজা দিয়ে এবং আল্লাহকে ভয় করতে থাক যাতে তোমরা নিজেদের বাসনায় কৃতকার্য হতে পার। (১৯০) আর লড়াই কর আল্লাহ্র ওয়াতে তাদের সাথে, যারা লড়াই করে তোমাদের সাঘে। অবশ্য কারো প্রতি বাড়াবাড়ি করো না। নিশ্চয়ই আল্লাহ সীমালজ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। (১৯১) আর তাদেরকে হত্যা কর যেখানে পাও সেখানেই এবং তাদেরকে বের করে দাও সেখান থেকে যেখান থেকে তারা বের করেছে তোমাদেরকে। বস্তৃতঃ ফেতনা- ফাসাদ বা দাঙ্গা-হাঙ্গাষা সৃষ্টি করা হত্যার চেয়েও কঠিন অপরাধ। আর তাদের সাথে লড়াই করো না মসজিদুল হারামের নিকটে যতক্ষণ না তারা তোমাদের সাঘে সেখানে লড়াই করে। অবশ্য যদি তারা নিজেরাই তোমাদের . সাথে লড়াই করে, তাহলে তাদেরকে হত্যা কর । এই হল কাফেরদের শাত্ি । Pel (১৯২) আর তারা যদি বিরত থাকে, তাহলে আল্লাহ্‌ অত্যন্ত দয়ালু ৷ (১৯৩) আর তোমরা তাদের সাথে লড়াই কর যে পর্ড না ফেতনার অবসান হয় এবং আল্লাহ্র ধ্রীন প্রতিষ্ঠিত হয়। অতপর যদি তারা নিবৃত হয়ে যায়, তাহলে কারো প্রতি কোন জবরদত্তি নেই, কিন্তু যারা যালেম (তাদের ব্যাপার আলাদা) । আলোচ্য আয়াতে হারাম পন্থায় সম্পদ অর্জন এবং ভোগ করার নিষিদ্ধতা বর্ণিত হয়েছে। যেমন, ইতিপূর্বে সুরা বাক্ারারই ১৬৮-তম আয়াতে হালাল পন্থায় সম্পদ অর্জন এবং ভোগ করার নির্দেশ দেয়া হয়েছিল। পূর্ববর্তী সে আয়াতে বলা হয়েছিল “হে মানবমণ্ডলী ! জমিনের মধ্যে যা কিছু রয়েছে, তা থেকে তোমরা হালাল ও পবিত্র বস্তুসমূহ খাও, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না! কেননা, সে তোমাদের প্রকাশ্য দুশমন” অনুরূপ সুরা-নাহলে এরশাদ হয়েছে - “তোমাদেরকে আল্লাহ্‌ তাআলা যে পবিত্র ও হালাল রুষী দান করেছেন, তা থেকে খাও এবং আল্লাহ্র নেয়ামতসমূহের শুকরিয়া আদায় কর, যদি তোমরা তারই উপাসক হয়ে থাক।” প্রথম আয়াতে সাহাবায়ে-কেরাম (রাঃ)-এর একটি প্রশ্ব এবং আল্লাহ্‌ তাআলার তরফ খেকে তার জওয়াবের কথা উল্লেখ করা হয়েছে। মুফাসসেরকুল শিরোমণি হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) বলেন, সাহাবায়ে-কেরামের একটি প্রধান বৈশিষ্ট্য এই যে, তারা রসুলুল্লাহ (সাঃ)-এর প্রতি সম্ভ্রম ও সমীহ বোধের কারণে খুব কমই প্রশ্ন করতেন। তারা এক্ষেত্রে পূর্ববর্তী যমানার উম্মতদের ব্যতিক্রম ছিলেন। পূর্ববর্তী উম্মতগণ এ আদবের প্রতি সচেতন ছিল না। তারা সব সময় নানা অবাস্তর প্রশ্ন করতো। হযরত আবদুল্লাহ্‌ ইবনে আববাস (রাঃ) বলেন, সাহাবীগণের যেসব প্রশ্নের উল্লেখ কোরআন মজীদে বিদ্যমান রয়েছে, তা সংখ্যায় মাত্র চৌদ্দটি। এ চৌদ্দটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন 3); (যখন আমার বান্দাগণ আমার সম্পর্কে তোমার কাছে প্রশ্ব করে।) দ্বিতীয় প্রশ্নটি আলোচ্য চন্দ্রের হাস_বৃদ্ধি সম্পর্কিত। এই দু’টি প্রশ্ন ছাড়াও সূরা বাক্ারায় আরও ছয়টি প্রশ্নের উল্লেখ রয়েছে। বাকী ছয়টি প্রশ্ন পরবর্তী বিভিন্ন সূরায় বিদ্যমান। উল্লেখিত আয়াতে বর্ণিত হয়েছে যে, সাহাবায়ে-কেরাম (রাঃ) হযরত রসূলুল্লাহ (সাঃ)-কে ‘আহিল্লা’ বা নতুন চাদ সম্পর্কে প্রশ্ন করেছিলেন। কারণ, চাদের আকৃতি প্রকৃতি সূর্য থেকে ভিন্নতর । সেটা এক সময় সরু অবশেষে সম্পূর্ণ গোলকের মত হয়ে যায়। এরপর পুনরায় ক্রমান্বয়ে হাসপ্রাপ্ত হতে থাকে। এই হাস-বৃদ্ধির মূল কারণ অথবা এর অন্তর্নিহিত উদ্দেশ্য, লক্ষ্য ও সুবিধা-অসুবিধা সম্পর্কে তারা প্রশ্ন করেছিলেন। এই দুই প্রকার প্রশ্রেরই সম্ভাবনা ছিল। কিন্তু যে উত্তর প্রদান করা হয়েছে, তাতে এর অন্তর্নিহিত উদ্দেশ্য, লক্ষ্য ও সুবিধা-অসুবিধা সম্পর্কেই বর্ণিত হয়েছে। যদি প্রশ্রই এই হয়ে থাকে যে, চাদের হাস-বৃদ্ধির উদ্দেশ্য ও লক্ষ্য কি? তবে তো প্রশ্ন অনুযায়ী উত্তর হয়েই গেছে। আর যদি প্রশ্নে এই হাস-বৃদ্ধির অস্তর্নিহিত রহস্য জানবার উদ্দেশ্য থেকে থাকে, যা ছিল সাহাবায়ে-কেরামের স্বভাববিরুদ্ধ, তবে চন্দ্রের হাস-বৃদ্ধির মৌল- তত্ব বর্ণনার পরিবর্তে তার উদ্দেশ্য ও লক্ষ্য বর্ণনার দ্বারা এ বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে যে, আকাশের গ্রহ-উপগ্রহ ও নক্ষত্রমগুলীর মৌলিক উপাদান সম্পর্কে জ্ঞান লাভ করা মানুষের ক্ষমতার উধ্বে। আর মানুষের ইহলৌকিক বা পারলৌকিক কোন বিষয়ই এই জ্ঞান লাভের উপর নির্ভরশীল নয়। কাজেই চন্দ্রের হাস-বৃদ্ধির মূল কারণ সম্পর্কে প্রশ্ন করা নিরর্থক । এ প্রসঙ্গে জিজ্ঞাস্য ও জ্ববাব এই যে, চন্দ্রের এরূপ হাস-বৃদ্ধি এবং উদয়াস্তের মধ্যে আমাদের কোন কোন মঙ্গল নিহিত ? সেজন্য আল্লাহ্‌, wwwi.islamfind.wordpress.com www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।