আল কোরআন — কোরআনের সহজ সরল বাংলা অনুবাদ
/ ৬৫৬
📝 লেখা 📖 পিডিএফ

কুর'আনের সহজ সরল বাংলা অনুবাদ অনুবাদ : হাফেজ মুনির উদ্দীন আহমদ ১২১. (হে নবী, স্মরণ করো,) যখন তুমি (খুব) ভোরবেলায় তোমার আপনজনের কাছ থেকে বিদায় নিয়ে মোমেনদের যুদ্ধের ঘাটিসমূহে মোতায়েন করছিলে (তখন তুমি জানতে), আল্লাহ্‌ তায়ালা সব কিছু শোনেন এবং (তাঁর বান্দাদের) তিনি ভালো করেই জানেন ১২২. (বিশেষ করে সেই নাযুক পরিস্থিতিতে) যখন তোমাদের দু'টো দল মনোবল হারিয়ে ফেলার উপক্রম করে ফেলেছিলো, (তখন) আল্লাহ্‌ তায়ালাই তাদের উভয় দলের (সেই ভগ্ন মনোবল জোড়া লাগাবার কাজে) অভিভাবক হিসেবে মজুদ ছিলেন, আর আল্লাহ্র ওপর যারা ঈমান আনে তাদের তো (সর্বাবস্থায়) তাঁর ওপরই ভরসা করা উচিত | ১২৩. (এই ভরসা করার কারণেই) বদরের (যুদ্ধে) আল্লাহ্‌ তায়ালা তোমাদের বিজয় ও সাহায্য দান করেছিলেন, অথচ (তোমরা জানো) তোমরা কতো দুর্বল ছিলে; অতএব আল্লাহ্‌কে ভয় করো, আশা করা যায় তোমরা (আল্লাহ্র) কৃতজ্ঞতা আদায় করতে সক্ষম হবে| ১২৪. (সে মুহূর্তের কথাও স্মরণ করো,) যখন তুমি মোমেনদের বলছিলে, (যুদ্ধে বিজয় লাভ করার জন্যে) (বিজয়ের জন্যে তা কি) যথষ্টে হবে না? ১২৫. অবশ্যই তোমরা যদি ধৈর্য ধারণ করো এবং (শয়তানের চক্রান্ত থেকে) বেঁচে থাকতে পারো, এ অবস্থায় তারা শশেত্রবাহিনী) যদি তোমাদের ওপর দ্রুত গতিতে আক্রমণ করে বসে তাহলে তোমাদের মালিক (প্রয়োজনে) পঁ:গ্রেচ হাজার চিহ্নিত ফেরেশতা দিয়েও তোমাদের সাহায্য করবেন | ১২৬. (আসলে) এ সংখ্যাটা (বলে) আল্লাহ্‌ তায়ালা তোমাদের জন্যে একটি সুসংবাদ দিয়েছেন, (নতুবা বিজয়ের জন্যে তো তিনি একাই যথষ্টে, আল্লাহ্‌ তায়ালা চেয়েছেন) যেন এর ফলে তোমাদের মন (কিছুটা) প্রশান্ত (ও আশ্বসত্ম) হতে পারে, আর সাহায্য ও বিজয়! তা তো পরাক্রান্ত প্রজ্ঞাময় আল্লাহ্‌ তায়ালার পক্ষ থেকেই আসে, তিনিই সর্বজ্ঞ | ১২৭. আল্লাহ্‌ তায়ালা এর দ্বারা কাফেরদের এক দলকে নিশ্চিহ্ন করে দিতে চান, অথবা তাদের একাংশকে তিনি এর মাধ্যমে লাঞ্ছিত করে দিতে চান, যেন তারা ব্যর্থ হয়ে (যুদ্ধের ময়দান থেকে) ফিরে যায়| ১২৮. (হে নবী), এ ব্যাপারে তোমার কিছুই করার নেই, আল্লাহ্‌ তায়ালা চাইলে তাদের ওপর দয়াপরবশ হবেন কিংবা তিনি চাইলে তাদের কঠোর শাস্তি দেবেন, কেননা এরা ছিলো (স্পষ্টত) যালেম| ১২৯. আসমানসমুহ ও যমীনে যা কিছু আছে তার সব হচ্ছে আল্লাহ্‌ তায়ালার, তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে দেবেন, যাকে ইচ্ছা শাস্তি দেবেন; আল্লাহ্‌ তায়ালা অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু | ১৩০. হে মানুষ, তোমরা যারা (ইসলামকে একটি পুর্ণাংগ বিধান হিসেবে) বিশ্বাস করেছো, চক্রবৃদ্ধি হারে সুদ খেয়ো না এবং তোমরা আল্লাহ্‌ তায়ালাকে ভয় করো, আশা করা যায় তোমরা সফল হতে পারবে। ১৩১. (জাহান্নামের) আগুনকে তোমরা ভয় করো, যা তৈরী করে রাখা হয়েছে তাদের জন্যে] যারা (একে) QuranerAlo.com পৃষ্ঠাঃ HV

— পৃষ্ঠা ৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।