কুর'আনের সহজ সরল বাংলা অনুবাদ অনুবাদ : হাফেজ মুনির উদ্দীন আহমদ আমরা যদি আজ কুরানের ইতিহাস পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পাবো যে, কুরান অনুবাদের এই মোবারক কাজটি স্বয়ং তাঁর হাতেই শুরু হয়েছে যার ওপর এই কুরান নাযিল হয়েছে। আমরা জানি, আল্লাহর রসূল তাঁর আন্দোলনের এক পর্যায়ে ত ৎকালীন বিশ্ব নেতৃবৃন্দের কাছে ইসলামের দাওয়াত নিয়ে দূত পাঠাতেন। তাঁর পাঠানো এসব চিঠিতে অবশ্যই একাধিক কুরানের আয়াত লেখা থাকতো। যেসব দেশের রাজা বাদশাহরা আরবী বুঝতেন না রসূলের দূত তাদের কাছে গোটা চিঠির সাথে সেসব আয়াতের তরজমাও পেশ করতেন। একারণেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র নায়ক প্রিয় নবী যে দূতকে যে দেশে পাঠাতেন তাকে আগেই সে দেশের ভাষা শিখতে বলতেন। অধিকাংশ নতুন এলাকায় তিনি পারদর্শী দোভাষীও পাঠাতেন। বিখ্যাত এতিহাসিক ইবনে সাদ বলেছেন, আল্লাহর নবী সাধারণত সংশ্লিষ্ট দেশের ভাষায় অভিজ্ঞ লোকদেরই দূত করে পাঠাতেন। ইবনে সাদ আরো বলেছেন যে, প্রিয়নবী তার ব্যক্তিগত সহকারী ওহী লেখক হযরত যায়েদ বিন সাবেতকে সিরিয়ান ও হিব্রু ভাষা শেখার আদেশ দিয়েছিলেন। তাছাড়া আমির বিন উমাইয়া যে আবিসিনিয়ার সম্রাট নাজ্জাসীর কাছে লেখা রসূলুল্লাহর আরবী চিঠিকে আমহারিক ভাষায় অনুবাদ করেছেন তারও একাধিক প্রমাণ ইতিহাস গ্রন্থে মজুদ রয়েছে। রসূলুল্লাহর সময়ের কুরানের এসব আংশিক অনুবাদ ছিলো অনেকটা মুখে মুখে। কোথায়ও লিখিত আকারে এগুলোকে কুরানের আয়াতের অনুবাদ হিসেবে কেউ সংর ক্ষণ করেনি। পরবর্তী সময়ে যখন কুরানের বাণী নিয়ে আল্লাহর রসূলের জাঁবায সাথীরা দেশে দেশে ছড়িয়ে পড়লেন তখন এর প্রয়োজনীয়তা তীব্র হয়ে দেখো দিলো। কুরানের বিষয়বস্তু ও ভাষাশৈলীর স্পর্শকাতরতার কারণে কুরানের গবেষকরা প্রথম দিকে নানান রকম আপত্তি উত্থাপন করলেও শেষ পর্যন্ত বিভিন্ন ভাষায় কুরান অনুদিত হতে শুরু করলো। এভাবেই কুরানের আবেদন মূল সর্বপ্রথম কুরান অনুদিত হয়েছে। প্রিয় নবীর ইনতিকালের প্রায় ৩৫০ বছর পর ইরানের সাসানী বাদশাহ আবু সালেহ মানসুর বিন নুহ কুরানের পূর্ণাংগ ফার্সী অনুবাদ করেন। কোরআনে ফার্সী অনুবাদের এই বিরল কাজের পাশাপাশি তিনি মুসলিম ইতিহাসের প্রথম পূর্ণাংগ তাফসীর গ্রন্থ ইমাম মোহাম্মদ বিন জারীর আত তাবারীর ৪০ খন্ডে সমাপ্ত বিশাল আরবী 'তাফসীর জামেউল বয়ান আত তাওয়ীলূল কুরান'-এর ফার্সী অনুবাদ করেন। আমাদের এই উপমহাদেশে শাহ ওয়ালী উল্লাহ মোহাদ্দেসে দেহলভী কুরানের যে ফার্সী অনুবাদ করেছেন তা ছিলো আরো ৮০০ বছর পরের ঘটনা। প্রায় একই সময়ে অর্থাৎ ১৭৭৬ সালে শাহ রফিউদ্দীান ও ১৭৮০ সালে শাহ আবদুল কাদের কুরানের উর্দু অনুবাদ করেন। বাংলা ভাষায় কুরান অনুবাদের কাজটি আসলেই অনেক দেরীতে শুরু হয়েছে। এর পেছনে কারণও ছিলো অনেক। প্রথমত আমাদের এই ভূখন্ডে যারা কুরানের ইলমের সাথে সুপরিচিত ছিলেন সেসব কুরান সাধকদের অনেকেরই কুরান শিক্ষার প্রাণকেন্দ্র ছিলো ভারতের উর্দু প্রধান এলাকার এতিহ্যবাহী দ্বীনী প্রতিষ্ঠান দেওবন্দ, সাহারানপুর, নদওয়া, জামেয়াতুল এসলাহ্, জামেয়াতুল ফালাহসহ উর্দু ভাষ৷ভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠান। এর সবকয়টির ভাষাই ছিলো উর্দু কিংবা ফাসী, তাই স্বাভাবিকভাবেই এসব দ্বীনি প্রতিষ্ঠান থেকে যারা উচ্চতর সনদ নিয়ে বের হন তাদের কুরান গবেষণার পরিমন্ডলও সে ভাষার বাইরে ছড়াতে পারেনি। দ্বিতীয়ত পলাশীর ট্রাজেডীর ফলে আমাদের এ অঞ্চলে কুরান গবেষণার কাজটি নানারাকম পংগুত্বের কারণে একরকম দেউলিয়া হয়ে পড়েছিলো। ফলে বাংলা আসামে কুরানের আশানুরূপ কোনো অনুবাদই হয়নি। তৃতীয় কারণ হিসেবে বাংলা মুদ্রণ যন্ত্রের কথা উল্লেখ করতে হয়। ১৭৭৭ সালে মুদ্রণ যন্ত্র আবিস্কার হলেও এ অঞ্চলের মুসলমানরা ১৮১৫ সালের আগে বাংলা মুদ্রণযন্ত্রের সাথে পরিচিত হবার কোনো সুযোগই পায়নি। কে প্রথম কুরানের বাংলা অনুবাদের সৌভাগ্যজনক এ কাজটি শুরু করেন, তা নিয়ে আমাদের মাঝে বিভ্রান্তির অন্ত নাই। কে বা কারা আমাদের সমাজে একথাটা চালু করে দিয়েছে যে, ব্রাহ্মণ ধর্মের নব বিধান মন্ডলীর নিষ্ঠাবান ধর্মপ্রচারক গিরিশ চন্দ্র সেন সর্ব প্রথম কুরানের বাংলা অনুবাদ করেছেন। আসলে আমাদের সাহিত্য সংস্কৃতিতে QuranerAlo.com পৃষ্ঠাঃ 9
— পৃষ্ঠা ৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।