কুর'আনের সহজ সরল বাংলা অনুবাদ অনুবাদ : হাফেজ মুনির উদ্দীন আহমদ 'আল কুরান একাডেমী লন্ডন' বাংলাদেশ কার্যালয়ের কম্পোজ, ডিজাইন, প্রচ্ফ, প্রেস ও বাইন্ডিং বিভাগে নিয়োজিত আমার সহকর্মীরা দিবারাত্রি পরিশ্রম করে এই পুস্তকের প্রকাশনাকে ত্বরান্বিত করেছেন, আমি তাদের সবার প্রতি কৃতজ্ঞ। এ ছাড়াও অন্যান্য ব্যক্তি বা প্রতিষ্ঠান যারা আমাকে এই মহান কাজে বিভিন্নভাবে সাহায্য করেছেন ও প্রেরণা দিয়েছেন, আল্লাহ তা’আলা তাদের সবার সাথে আমাদেরও জান্নাতের ফুল বাগিচায় একই সামিয়ানার নীচে সমবেত করুন। আমীন! হাফেজ মুনির উদ্দীন আহমদ লন্ডন ১ মোহাররম ১৪২৩ হিজরী ১৫ মাৰ্চ ২০০২ মূ কুরান শরীফ অনুবাদের সক্ষিপ্ত ইতিহাস অনুবাদ বা ভাষান্তর এমনি তেই একটি জটিল বিষয়। কুরানের মতো একটি আসমানী গ্রন্থের ব্যাপারে জটিলতার সাথে স্পর্শকাতরতার বিষয়টিও জড়িত। মানুষের তৈরী গ্রন্থের বেলায় বক্তার কথার হুবহু ভাষান্তর না হলে তেমন কি-ই বা আসে যায়। বড়োজোর বলা যায় অনুবাদক মূল লেখকের কথাটার সাথে যথাযথ ইনসাফ করতে পারেননি, কিন্তু কুরানের ক্ষেত্রে বিষয়টি এতোই গুরুত্বপূর্ণ যে অনুবাদের একটু হেরফের হলে স্বয়ং আল্লাহ তা’আলার কথাই বিতর্কিত হয়ে পড়ার আশংকা দেখা দেয়। এসব কারণেই মুসলমানদের মাঝে কেউই এক দীর্ঘ সময় পর্যন্ত কুরানের অনুবাদের ঝুঁকি নিতে চায়নি। এমনকি বিগত শতকের মাঝামাঝি সময় পর্যন্ত মধ্য এশিয়ার আলেমরা ফতোয়ার মাধ্যমে তাতারী ভাষায় কুরানের যাবতীয় অনুবাদ প্রচেষ্টাকে বন্ধ করে রাখেন। আফ্রিকা মহাদেশে বিশেষ করে নাইজেরিয়া ও নাইজারে হাউসা হচ্ছে আরবীর পর সর্বাধিক সমৃদ্ধ ভাষা। এই ভাষার আলেমরা দীর্ঘদিন পর্যন্ত তাদের ভাষায় কুরানের অনুবাদকে এই বলে বন্ধ করে রাখেন যে, এতে কুরানের মর্যাদা ক্ষুণ্ন হবে। এই মহাদেশের ক্যামেরুন রাজ্যের সূলতান সাঈদ নিজেও আলেমদের প্রবল বিরোধিতার কারণে বামুম ফতোয়া বোর্ডও তো এই সেদিন পর্যন্ত কুরানের যাবতীয় অনুবাদকর্মের বিরোধিতা করে আসছিলো। ১৯২৬ সালে তুরস্কে ওসমানী খেলাফত বিলুপ্তির পর তৃকী ভাষায় কুরান অনুবাদ প্রচেষ্টার তারা বিরোধিতা করেন। কুরানের ইংরেজী অনুবাদক নও মুসলিম মার্মাডিউক পিকথল যখন কুরানের অনুবাদ করার উদ্যোগ গ্রহণ করেন তখন হায়দারাবাদের শাসক নিযাম তাকে সর্বাত্মক সহযোগিতা দিলেও আল আযহার ক তর্পক্ষ এ উদ্যোগের তীব্র বিরোধিতা করেন। অবশ্য দীর্ঘদিন পর হলেও মক্কাভিত্তিক মুসলিম সংস্থা রাবেতা আল আলামে ইসলামী আয়োজিত বিশ্বের সর্বমতের ওলামা কুরান অনুবাদের একটি ঘোষণাপত্রে সই করে এ পথের যাবতীয় বাধা অপসারণ করেন, কিন্তু এটা তো ১৯৮১ সালের কথা, মাত্র সেদিনের ঘটনা। অবশ্য এরও বহু আগে ইংরেজ লেখক জৰ্জ সেল কুরানের ইংরেজী অনুবাদ প্রকাশ করেছেন। ১৭৩৪ সালে এই অনুবাদ কর্মটির প্রথম খণ্ড প্রকাশিত হয়। ১৭৬৪ সালে তার পূর্ণাংগ অনুবাদ মুদ্রিত হয়। ১৮২৫ সালে এটি পুনর্মুদ্রিত হয়। QuranerAlo.com পৃষ্ঠাঃ 8
— পৃষ্ঠা ৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।