কুর'আনের সহজ সরল বাংলা অনুবাদ অনুবাদ : হাফেজ মুনির উদ্দীন আহমদ ২৩৭. যদি (এমন হয়,) তোমরা তাদের (শারীরিকভাবে) স্পর্শ করোনি, কিন্তু মোহরের অংক নির্ধারিত করে নিয়েছো, এমতাবস্থায় যদি তোমরা তাদের তালাক দাও, তাহলে তাদের জন্যে (থাকবে) নির্ধারিত মোহরের অর্ধেক পরিমাণ, (যা) আদায় করে দিতে হবে, (হ:গ্ে) তালাকপ্রাপ্তা স্ত্রী নিজের থেকে যদি তোমাদের তা মাফ করে দেয় কিংবা যে (স্বামীর) হাতে বিয়ের বন্ধন রয়েছে সে যদি (স্ত্রীকে নির্দষ্টি পরিমাণের বেশী দিয়ে) অনুগ্রহ দেখাতে চায় (সেটা ভিন্ন কথা)| (তবে) তোমরা যদি অনুগ্রহ করো (তাহলে) তা হবে আল্লাহভীতির একান্ত কাছাকাছি; কখনো একে অপরের প্রতি দয়া ও সহৃদয়তা দেখাতে ভুলো না; কারণ তোমরা (কে) কি কাজ করো, তার সব কিছুই আল্লাহ তায়ালা পর্যবেক্ষণ করছেন। ২৩৮. তোমরা নামাযসমুহের ওপর (গভীরভাবে) যত্নবান হও, (বিশেষ করে) মধ্যবতী নামায এবং তোমরা আল্লাহর জন্যে বিনীতভাবে দাঁড়িয়ে যেও | ২৩৯. অতপর যদি তোমরা ভীতিপ্রদ কোনো অবস্থার সম্মুখীন হও (তখন প্রয়োজনে তোমরা নামায পড়বে) পায়ের ওপর দাঁড়িয়ে কিংবা সওয়ারীর ওপর থাকা অবস্থায়, তারপর তোমরা যখন নিরাপদ হয়ে যাবে (স্বাভাবিক অবস্থা ফিরে আসবে), তখন আল্লাহ তায়ালাকে স্মরণ করো, যেভাবে আল্লাহ তায়ালা তাঁকে স্মরণ করার (নিয়ম) শিখিয়েছেন, যার কিছুই তোমরা ইতি পুর্বে জানতে না| ২৪০. তোমাদের মধ্য থেকে যদি কেউ মৃত্যুমুখে পতিত হয় এবং সে বিধবা স্ত্রীদের রেখে যায়, (তার উত্তরসুরিদের জন্যে তার) ওসিয়ত থাকবে যেন তারা এক বছর পর্যন্ত তাদের স্ত্রীদের ব্যয়ভার বহন করে, (কোনো অবস্থায় যেন তার ভিটেমাটি থেকে) তাকে বের করে না দেয়, (এ সময় পুরণ হবার আগে) যদি তারা নিজেরাই বের হয়ে যায় এবং তারা নিজেদের ব্যাপারে কোনো ভিন্ন সিদ্ধান্ত করে কোনো সম্মানজনক ব্যবস্থা করে নেয়; তাহলে এ জন্যে তোমাদের ওপর কোনো দোষ পড়বে না; আল্লাহ তায়ালা (সবার ওপর) পরাক্রমশালী, তিনি বিজ্ঞ কুশলীও! ২৪১. (স্বামীদের ওপর) তালাকপ্রাপ্তা মহিলাদের জন্যে ন্যায়সংগত ভরণ পোষণ পাবার অধিকার থাকবে; আল্লাহ তায়ালাকে যারা ভয় করে এটা তাদের ওপর (আরোপিত) (মহিলাদের) অধিকার ২৪২. এভাবেই আল্লাহ তায়ালা তাঁর আয়াতগুলো তোমাদের জন্যে সুস্পষ্ট করে বলে দিয়েছেন, যাতে করে তোমরা বুঝতে পারো | ২৪৩. তুমি কি (তাদের পরিণতি) দেখোনি যারা মৃত্যুর ভয়ে নিজেদের ভিটেমাটি ছেড়ে বেরিয়ে এসেছিলো, অথচ তারা (সংখ্যায়) ছিলো হাজার হাজার, তাদের (এ কাপুরুষোচিত আচরণে রুষ্ট হয়ে) আল্লাহ তায়ালা তাদের বললেন, তোমরা নিপাত হয়ে যাও, (এক সময় তাদের বংশধররা সাহসিকতার সাথে যালেমের মোকাবেলা করলো)| আল্লাহ তায়ালাও এর পর তাদের (সামাজিক ও রাজনৈতিক) জীবন দান করলেন; আল্লাহ তায়ালা (এ ধরনের সাহসী) মানুষদের ওপর (সর্বদাই) অনুগ্রহশীল; কিন্তু মানুষদের অধিকাংশই (এ জন্যে) আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে না| ২৪৪. (অতএব হে মুসলমানরা, কাপুরুষতা না দেখিয়ে) তোমরা আল্লাহর পথে লড়াই করো এবং (এ কথা) ভালো করে জেনে রাখো, আল্লাহ তায়ালা (যেমন সব) শোনেন, (তেমনি) তিনি সব কিছু জানেনও | ২৪৫. (তোমাদের মধ্য থেকে) কে (এমন) হবে যে আল্লাহকে উত্তম খণ দেবে, (যে কেউই আল্লাহকে খণ দেবে সে যেন জেনে রাখে), আল্লাহ তায়ালা (খণের সে অংক) তার জন্যে বহুগুণ বাড়িয়ে দেবেন; আল্লাহ তায়ালা কাউকে QuranerAlo.com পৃষ্ঠাঃ 28
— পৃষ্ঠা ৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।