আল কোরআন — কোরআনের সহজ সরল বাংলা অনুবাদ
/ ৬৫৬
📝 লেখা 📖 পিডিএফ

কুর'আনের সহজ সরল বাংলা অনুবাদ সূরা আল ফাতেহা মক্কায় অবতীর্ণ, আয়াত ৭, রুকু ১ ১. সমস্ত প্রশংসা আল্লাহ তায়ালার জন্যে- তিনি সৃষ্টিকুলের মালিক, ২. তিনি পরম দয়ালু, অতি মেহেরবান, ৩. তিনি বিচার দিনের মালিক। 8. (হে প্রভূ) আমরা তোমারই বন্দেগী করি এবং তোমারই সাহায্য চাই। ৫. তুমি আমাদের (সরল ও) অবিচল পথটি দেখিয়ে দাও- ৬. তাদের পথ- যাদের ওপর তুমি অনুগ্রহ করেছো, ৭. তাদের (পথ) নয়, যাদের ওপর অভিশাপ দেয়া হয়েছে এবং (তাদের পথও QuranerAlo.com অনুবাদ : হাফেজ মুনির উদ্দীন আহমদ নয়) যারা পথভ্রষ্ট হয়ে গেছে।

— পৃষ্ঠা ৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।