আল কোরআন — কোরআনের সহজ সরল বাংলা অনুবাদ
/ ৬৫৬
📝 লেখা 📖 পিডিএফ

কুর'আনের সহজ সরল বাংলা অনুবাদ অনুবাদ : হাফেজ মুনির উদ্দীন আহমদ সুরা আল আনকাবুত মক্কায় অবতীর্ণ- আয়াত ৬৯, রুকু ৭ ১. আলিফ-লা-ম-মী-ম, ২. মানুষরা কি (এটা) মনে করে নিয়েছে, তাদের (শুধু) এটুকু বলার কারণেই ছেড়ে দেয়া হবে যে, আমরা ঈমান এনেছি এবং তাদের (কোনো রকম) পরীক্ষা করা হবে না| ৩. আমি তো সেসব লোকদেরও পরীক্ষা করেছি যারা এদের আগে (এভাবেই ঈমানের দাবী করে) ছিলো, অতপর আল্লাহ তায়ালা নিশ্চয়ই তাদের ভালো করে জেনে নেবেন যারা (ঈমানের দাবীতে) সত্যবাদী, (আবার ঈমানের) মিথ্যা দাবীদারদেরও তিনি অবশ্যই জেনে নেবেন।| 8. যারা সব সময় গুনাহের কাজ করে বেড়ায় তারা এটা ধরে নিয়েছে, তারা (বৈষয়িক প্রতিযোগিতায়) আমার থেকে আগে চলে যাবে, (এটা তাদের) একটা মন্দ সদ্ধিন্ত, যা (আমার সম্পর্কে) তারা করতে পারলো। ৫. তোমাদের মধ্যে যে ব্যক্তি এ আশা করে, সে আল্লাহ তায়ালার সামনাসামনি হবে (তবে সে যেন জেনে রাখে), আল্লাহ তায়ালার নির্ধারিত (এ) সময়টা অবশ্যই আসবে; আল্লাহ তায়ালা সবকিছু শোনেন, সব কিছু জানেন। ৬. যে ব্যক্তি (আল্লাহ তায়ালার পথে) সংগ্রাম সাধনা করে, সে তো (আসলে) তা করে তার নিজের (কল্যাণের) জন্যেই, অবশ্যই আল্লাহ তায়ালা সৃষ্টিকুল থেকে প্ৰয়োজনমুক্ত | ৭. যারা ঈমান আনে এবং নেক কাজ করে, আমি নিশ্চয়ই তাদের সেসব দোষক্রটিগুলো দুর করে দেবো এবং তারা যেসব নেক আমল করে আমি তাদের সেসব কর্মের উত্তম ফল দেবো।| ৮. আমি মানুষকে তাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করার আদেশ দিয়েছি; (কিন্তু) যদি কখনো তারা তোমাকে আমার সাথে কাউকে শরীক করার জন্যে জবরদস্তি করে, (যেহেতু এ) ব্যাপারে তোমার কাছে (কোনো রকম) দলীল প্রমাণ নেই, তাই তুমি তাদের কোনো আনুগত্য করো না; কেননা তোমাদের তো ফিরে যাবার জায়গা আমার কাছেই, আর তখন আমি অবশ্যই তোমাদের সবকিছু বলে দেবো, তোমরা (দুনিয়ার জীবনে কে কোথায়) কি করতে। ৯. যারা আল্লাহ তায়ালার ওপর ঈমান এনেছে এবং নেক আমল করেছে, আমি অবশ্যই তাদের নেক বান্দাদের অন্তর্ভুক্ত করে নেবো | ১০. মানুষদের মাঝে কিছু এমনও আছে যারা (মুখে) বলে, আমরা আল্লাহ তায়ালার ওপর ঈমান এনেছি, কিন্তু যখন তাদের আল্লাহর পথে (চলার জন্যে) কষ্ট দেয়া হয় তখন তারা মানুষের এ পীড়নকে আল্লাহ্‌ তায়ালার QuranerAlo.com পৃষ্ঠাঃ Ll

— পৃষ্ঠা ৩৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।