কুর'আনের সহজ সরল বাংলা অনুবাদ অনুবাদ : হাফেজ মুনির উদ্দীন আহমদ ১০. (ওদিকে) মুসার মায়ের মন অস্থির হয়ে পড়েছিলো, (আমার প্রতি) আস্থাশীল থাকার জন্যে যদি আমি তার মনকে দৃঢ় না করে দিতাম, তাহলে সে তো (দুশমনদের কাছে) তার খবর প্রকাশ করেই দিচ্ছিলো! ১১. সে মুসার বোনকে বললো, তুমি (সাগরের পাড় ধরে) এর পেছনে পেছনে যাও, (কথানুযায়ী) সে তাকে দুর থেকে এমনভাবে পর্যবেক্ষণ করতে থাকলো যে, ফেরাউনের লোকেরা টেরও করতে পারলো না| ১২. (ওদিকে) আগে থেকেই আমি তার ওপর (ধাত্রীদের) সন্তানের দুধ খাওয়ানো নিষদ্ধি করে রেখেছিলাম, (এ অবস্থা দেখে) সে (বোনটি) বললো, আমি কি তোমাদের এমন একটি পরিবারের নাম (ঠিকানা) বলে দেবো, যারা তোমাদের জন্যে একে লালন পালন করবে, সাথে সাথে তারা এর শুভানুধ্যায়ীও হবে| ১৩. আমি তাকে (আবার) তার মায়ের কোলে ফিরিয়ে আনলাম, যাতে করে (নিজের সন্তানকে দেখে) তার চোখ ঠান্ডা হয়ে যায় এবং সে কোনো রকম দুঃখ না পায়, সে (একথাটাও ভালো করে) জেনে নিতে পারে, আল্লাহ তায়ালার ওয়াদা সত্য, যদিও অধিকাংশ লোক এটা জানে না| ১৪. যখন সে (পুর্ণ) যৌবনে উপনীত হলো এবং (শারীরিক শক্তিতে) পুর্ণতা প্রাপ্ত হলো, (তখন আমি তাকে) জ্ঞান ও প্রজ্ঞা দান করলাম; আমি নেককার লোকদের এভাবেই প্রতিফল দান করি ১৫. (একদিন) সে নগরীতে প্রবেশ করলো, যখন (সেখানে) নগরবাসীরা অসতর্ক অবস্থায় (আরাম কর) ছিলো, অতপর সে সেখানে দু'জন মানুষকে মারামারি করতে দেখলো, এদের একজন ছিলো তার নিজ জাতি (বনী ইসরাঈলের) আর দ্বিতীয় ব্যক্তি ছিলো তার শত্রুদলের (লোক), যে ব্যক্তি ছিলো তার দলের, সে তখন দ্বিতীয় ব্যক্তির মোকাবেলায় তার সাহায্য চাইলো, যে ছিলো তার শত্রু দলের, তখন মুসা তাকে একটি ঘুষি মারলো, এভাবে সে তাকে হত্যাই করে ফেললো, (সাথে সাথে অনুতপ্ত হয়ে) সে বললো, এ তো একটা শয়তানী কাজ; অবশ্যই সে (হচ্ছে মানুষের) দুশমন এবং প্রকাশ্য বিভ্রান্তকারী | ১৬. সে (আরো) বললো, হে আমার মালিক, (অনিচ্ছাকৃত এ কাজ করে) আমি তো আমার নিজের ওপর (বড়ো) যুলুম করে ফেলেছি (হে আল্লাহ তায়ালা), তুমি আমাকে ক্ষমা করে দাও, অতপর আল্লাহ তায়ালা তাকে ক্ষমা করে দিলেন, কেননা তিনি হচ্ছেন ক্ষমাশীল ও পরম দয়ালু ১৭. সে (আরো) বললো, হে আমার মালিক, তুমি যেভাবে আমার ওপর মেহেরবানী করেছো, (সে অনুযায়ী) আমিও (তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি) আমি আর কখনো কোনো অপরাধী ব্যক্তির জন্যে সাহায্যকারী হবো না| ১৮. অতপর ভীত শংকিত অবস্থায় সে নগরীতে তার ভোর হলো, হঠাৎ সে দেখতে পেলো, আগের দিন যে ব্যক্তি তার কাছে সাহায্য প্রার্থনা করেছিলো, সে (আবার) তাকে সাহায্যের জন্য চীৎকার করছে; মুসা (এবার) তাকে বললো, তুমি তো দেখছি ভারী ভেজালে লোক! ১৯. (তারপরও) যখন সে (ও ফরিয়াদী ব্যক্তিটি) তাদের উভয়ের শত্র্প ওপর হাত উঠাতে চাইলো (তখন এ ফরিয়াদী ব্যক্তিটি মনে করলো, মুসা বুঝি তাকে মেরেই ফেলবে), তাই সে বললো, তুমি কি আজ আমাকে সেভাবেই হত্যা করতে চাও, যেভাবে কাল তুমি এক ব্যক্তিকে হত্যা করেছো, তুমি তো যমীনে দারুণ স্বেচ্ছাচারী হতে চলেছো, তুমি কি মোটেই শান্তি স্থাপনকারী হতে চাও না! QuranerAlo.com পৃষ্ঠাঃ 2
— পৃষ্ঠা ৩৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।