কুর'আনের সহজ সরল বাংলা অনুবাদ অনুবাদ : হাফেজ মুনির উদ্দীন আহমদ ১৮৩. মানুষদের পাওনা কখনো কম দেবে না এবং দুনিয়ায় (খামাখা) ফেতনা ফাসাদ সৃষ্টি করো না, ১৮৪. ভয় করবে তাঁকে যিনি তোমাদের এবং তোমাদের আগে যারা গত হয়ে গেছে তাদের সবাইকে সৃষ্টি করেছেন; ১৮৫. তারা বললো (হে শোয়ায়ব), তুমি (তো) দেখছি যাদুগ্রস্ত ব্যক্তিদেরই অন্তর্ভুক্ত, তুমি ১৮৬. (তুমি কিভাবে নবী হলে?) তুমি তো আমাদেরই মতো মানুষ, আমরা মনে করি তুমি মিথ্যাবাদীদেরই ্ভুক্ত, ১৮৭. (হ্যাঁ) তুমি যদি সত্যবাদী হও তাহলে যাও, আসমান (ভেংগে) এর একটি টুকরো আমাদের ওপর ফেলে দাও | ১৮৮. সে বললো, যা কিছু (উদ্ভট দাবী) তোমরা করছো আমার মালিক তা ভালো করেই জানেন, ১৮৯. অতপর তারা তাকে মিথ্যা সাব্যস্ত করলো, পরিণামে মেঘাচ্ছন্ন দিনের এক ভীষণ আযাব তাদের পাকড়াও করলো, এ ছিলো সত্যিই এক কঠিন দিনের আযাব | ১৯০. এ (ঘটনা)-র মাঝেও (শিক্ষার) নিদর্শন আছে; (কিন্তু) তাদের অনেকেই (এর ওপর) ঈমান আনে না| ১৯১. নিসন্দেহে তোমার মালিক মহাপরাক্রমশালী ও পরম দয়ালু | ১৯২. (হে নবী,) অবশ্যই এ (কোরআন)-টি রবকুুল আলামীনের নাযিল করা (একটি গ্রন্থ); ১৯৩. একজন বিশ্বস্ত ফেরেশতা (আমারই আদেশে) এটা নাযিল করেছে, ১৯৪. (নাযিল করেছে) তোমারই মনের ওপর যাতে করে তুমিও সতর্ককারী (নবী)-দের একজন হতে পারো, ১৯৫. (একে নাযিল করা হয়েছে) সুস্পষ্ট আরবী ভাষায়; ১৯৬. আগের (উন্মতদের কাছে) নাযিল করা কেতাবসমুহে অবশ্যই এটি (উল্লিখিত) আছে| ১৯৭. এটা কি এদের জন্যে দলিল নয় যে, বনী ইসরাঈলের আলেমরাও এর সম্পর্কে পুর্ণ অবগত আছে; ১৯৮. যদি আমি এ (কোরআন)কে (আরবীর বদলে অন্য) কোনো অনারবের ওপর (তার ভাষায়) নাযিল করতাম, ১৯৯. তারপর সে (অনারব) ব্যক্তি তাদের কাছে এসে এটা (কেতাব) পাঠ করতো, অতপর (ভাষার অজুহাত তুলে) এর ওপর তারা (মোটেই) ঈমান আনতো না; ২০০. এভাবেই আমি এ বিষয়টি নাফরমান অপরাধীদের অন্তরে প্রবেশ করিয়ে দিয়েছি; QuranerAlo.com পৃষ্ঠাঃ | 4
— পৃষ্ঠা ৩৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।