আল কোরআন — কোরআনের সহজ সরল বাংলা অনুবাদ
/ ৬৫৬
📝 লেখা 📖 পিডিএফ

কুর'আনের সহজ সরল বাংলা অনুবাদ অনুবাদ : হাফেজ মুনির উদ্দীন আহমদ ১৬৬. অথচ তোমাদের মালিক তোমাদের (এ প্রয়োজনের) জন্যে তোমাদের স্ত্রী সাথীদের পয়দা করে রেখেছেন, তাদের তোমরা পরিহার করে (এ নোংরা কাজে লণ্ডি) থাকো; তোমরা (আসলেই) এক মারাত্মক সীমালংঘনকারী জাতি| ১৬৭. তারা বললো, হে লুত, যদি তুমি তোমার এসব (ওয়ায নসীহত) থেকে নিবৃত্ত না হও, তাহলে তুমি হবে বহিষ্কৃতদের একজন | ১৬৮. সে বললো (দেখো), আমি তোমাদের এ নোংরা কাজকে অত্যন্ত ঘৃণা করি; ১৬৯. (এবার লুত আল্লাহ তায়ালাকে বললো,) হে আমার মালিক, তারা যা কিছু করে তুমি আমাকে এবং আমার পরিবার পরিজনকে সে সব (ঘৃণিত কাজ) থেকে বাঁচাও | ১৭০. অতপর আমি লুত ও তার পরিবার পরিজনদের সকলকে উদ্ধার করলাম | ১৭১. (তার পরিবারের) এক (পাপী) বৃদ্ধাকে বাদ দিয়ে, সে (উদ্ধারের সময়) পেছনেই থেকে গেলো (এবং আযাবে নিমজ্জিত হয়ে গেলো), ১৭২. অতপর অবশষ্টি সবাইকেই আমি সমপুর্ণ ধ্বংস করে দিলাম, ১৭৩. তাদের ওপর আমি (আযাবের) বৃষ্টি বর্ষণ করলাম, (যাদের ভীতি প্রদর্শন করা হয়েছিলো) তাদের জন্যে কতো নিকৃষ্ট ছিলো সেই (আযাবের) বৃষ্টি! ১৭৪. এ (ঘটনা)-র মাঝেও (রয়েছে শিক্ষণীয়) নিদর্শন, কিন্তু তাদের অধিকাংশই ঈমান আনে না| ১৭৫. নিসন্দেহে তোমার মালিক মহাপরাক্রমশালী, পরম দয়ালু | ১৭৬. আইকা'র অধিবাসীরাও রসুলদের অস্বীকার করেছিলো, ১৭৭. যখন শোয়ায়ব তাদের বলেছিলো (হে আমার জাতি), তোমরা কি (আল্লাহ্‌ তায়ালাকে) ভয় করবে না? ১৭৮. নিসন্দেহে আমি হচ্ছি তোমাদের জন্যে একজন বিশ্বস্ত রসুল, ১৭৯. সুতরাং তোমরা আল্লাহ তায়ালাকে ভয় করো এবং আমার আনুগত্য করো, ১৮০. (আমি যে তোমাদের ডাকছি) এ জন্যে আমি তোমাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক দাবী করছি না, (কারণ) আমার পারিশ্রমিক যা, তা তো সৃষ্টিকুলের মালিক আল্লাহ্‌ তায়ালার কাছেই মজুদ রয়েছে; ১৮১. (হে মানুষ, মাপের সময়) তোমরা পুরোপুরি মেপে দেবে, (মাপে কম দিয়ে) তোমরা ক্ষতিগ্রস্ত লোকদের দলভুক্ত হয়ো না| ১৮২. (ওযন করার সময়) পাল্লা ঠিক রেখে ওযন করবে, QuranerAlo.com পৃষ্ঠাঃ LL

— পৃষ্ঠা ৩৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।