কুর'আনের সহজ সরল বাংলা অনুবাদ অনুবাদ : হাফেজ মুনির উদ্দীন আহমদ ১১৫. আমি তো একজন সতর্ককারী ছাড়া আর কিছুই নই; ১১৬. তারা বললো, হে নুহ, যদি তুমি (এ কাজ থেকে) ফিরে না আসো, তাহলে তোমাকে পাথর মেরে হত্যা করা হবে। ১১৭. সে বললো, হে আমার মালিক, (তুমি দেখতে পাচ্ছো কিভাবে) আমার জাতি আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করলো! ১১৮. তুমি আমার এবং তাদের মাঝে একটা ফয়সালা করে দাও, তুমি আমাকে এবং আমার সাথে যেসব ঈমানদার মানুষরা আছে তাদের (সবাইকে) এদের (ফেতনা) থেকে উদ্ধার করে৷ | ১১৯. (আমি তার এ দোয়া কবুল করলাম,) তাকে এবং তার সংগী সাথী যারা ভরা নৌকায় (তার সাথে) আরোহী ছিলো, তাদের (মহাপ্নাবন থেকে) বাঁচিয়ে দিলাম, ১২০. অতপর অবশষ্টি লোকদের আমি ডুবিয়ে দিলাম; ১২১. এ ঘটনার মাঝেও (শিক্ষণীয়) নিদর্শন আছে; কিন্তু এদের মধ্যে অধিকাংশ লোক তো ঈমানই আনে না| ১২২. অবশ্যই তোমার মালিক, মহাপরাক্রমশালী এবং পরম দয়ালু ১২৩. আ'দ সম্প্রদায়ের লোকেরাও (তাদের) রসুলদের মিথ্যা প্রতিপন্ন করেছিলো। ১২৪. যখন তাদেরই এক (-জন শুভাকাংখী) ভাই (এসে) তাদের বললো (হে আমার জাতির লোকেরা), এ কি হলো তোমাদের, তোমরা কি (আল্লাহ্ তায়ালাকে) ভয় করবে না? ১২৫. আমি হচ্ছি তোমাদের জন্যে একজন বিশ্বস্ত রসুল, ১২৬. অতএব তোমরা আল্লাহ তায়ালাকে ভয় করো এবং আমার আনুগত্য করো, ১২৭. আমি তো এ (কাজের) জন্যে তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, আমার প্রতিদান তো রব্বুল আলামীন আল্লাহ তায়ালার কাছেই (মজুদ) রয়েছে; ১২৮. তোমরা প্রতিটি উচুস্থানে স্মৃতি (-সৌধ হিসেবে বড়ো বড়ো ঘর) বানিয়ে নিচ্ছো, যা তোমরা (একান্ত) অপচয় (হিসেবেই) করছো, ১২৯. এমন (নিপুণ শিল্পকর্ম দিয়ে) প্রাসাদ বানাচ্ছো, (যা দেখে) মনে হয় তোমরা বুঝি এ পৃথিবীতে চিরদিন থাকবে, ১৩০. (অপরদিকে) তোমরা যখন কারও ওপর আঘাত হানো, সে আঘাত হানো অত্যন্ত নিষ্গুর স্বেচ্ছাচারী হিসেবে, ১৩১. অতএব তোমরা আল্লাহ তায়ালাকে ভয় করো এবং আমার আনুগত্য করো, QuranerAlo.com পৃষ্ঠাঃ 8
— পৃষ্ঠা ৩৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।