কুর'আনের সহজ সরল বাংলা অনুবাদ অনুবাদ : হাফেজ মুনির উদ্দীন আহমদ ৭৯. তিনিই আমাকে আহাৰ্য দেন, তিনিই (আমার) পানীয় যোগান, ৮০. আর আমি যখন রোগাক্রান্ত হই তখন তিনিই আমাকে রোগমুক্ত করেন, ৮১. তিনিই আমার মৃত্যু ঘটাবেন, তিনিই আমাকে আবার (নতুন) জীবন দেবেন, ৮২. শেষ বিচারের দিন তাঁর কাছ থেকে আমি এ আশা করবো, তিনি আমার গুনাহসমুহ মাফ করে দেবেন; ৮৩. (অতপর ইবরাহীম দোয়া করলো,) হে আমার মালিক, তুমি আমাকে জ্ঞান দান করো এবং আমাকে নেককার মানুষদের সাথে মিলিয়ে রেখো। ৮৪. এবং পরবর্তীদের মাঝে তুমি আমার স্মরণ অব্যাহত রেখো, ৮৫. আমাকে তুমি (তোমার) নেয়ামতে ভরা জান্নাতের অধিকারীদের মধ্যে শামিল করে নিয়ো, ৮৬. আমার পিতাকে (হেদায়াতের তাওফীক দিয়ে) তুমি মাফ করে দাও, কেননা সে গোমরাহদের একজন, ৮৭. আমাকে তুমি সেদিন অপমানিত করো না (যেদিন সব মানুষদের) পুনরায় জীবন দেয়া হবে| ৮৮. সেদিন তো (কারো) ধন সম্পদ কাজে লাগবে না না সন্তান সন্ততি (কারো কাজে আসবে), ৮৯. অবশ্য যে আল্লাহর কাছে একটি বিশুদ্ধ অন্তর নিয়ে হাযির হবে (তার কথা আলাদ|); ৯০. (সেদিন) জান্নাতকে পরহেযগার লোকদের একান্ত কাছে নিয়ে আসা হবে, ৯১. এবং জাহান্নামকে গুনাহগারদের জন্যে উন্মোচিত করে দেয়া হবে, ৯২. (তখন) তাদের বলা হবে, (বলো) এখন কোথায় তারা, (দুনিয়ার জীবনে) যাদের তোমরা এবাদাত করতে, ৯৩. যাদের তোমরা আল্লাহ তায়ালাকে বাদ দিয়ে (এবাদাতের জন্যে) ডাকতে, আজ তারা তোমাদের কোনো রকম সাহায্য করতে পারবে কি? না তারা নিজেদের (আল্লাহর আযাব থেকে) বাঁচাতে পারবে? ৯৪. অতপর (যাদের তারা মাবুদ বানাতো) তারা এবং গোমরাহ মানুষ (যারা তাদের এবাদাত করতো), সবাইকে সেখানে অধোমুখী করে নিক্ষেপ করা হবে, ৯৫. (নিক্ষেপ করা হবে) ইবলীসের সমুদয় বাহিনীকেওঃ; ৯৬. সেখানে (গিয়ে) তারা নিজেরা এক (মহা) বিতর্কে লপ্তি হবে এবং (প্রত্যেকেই নিজ নিজ মাবুদদের) বলবে, ৯৭. আল্লাহ তায়ালার কসম, আমরা (দুনিয়াতে) সুস্পষ্ট গোমরাহীতে নিমজ্জিত ছিলাম, QuranerAlo.com পৃষ্ঠাঃ 6
— পৃষ্ঠা ৩৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।