কুর'আনের সহজ সরল বাংলা অনুবাদ অনুবাদ : হাফেজ মুনির উদ্দীন আহমদ 88. (হে নবী,) তুমি কি সত্যিই মনে করো, তাদের অধিকাংশ লোক (তোমার কথা) শুনে কিংবা (এর মর্ম) বুঝে; (আসলে) ওরা হচ্ছে পশুর মতো, বরং (কোনো কোনো ক্ষেত্রে) তারা (আরো) বেশী বিভ্রান্ত | 8৪৫. (হে নবী,) তুমি কি তোমার মালিকের (কুদরতের) দিকে তাকিয়ে দেখো না? কি ভাবে তিনি ছায়াকে (সর্বত্র) বিস্তার করে রেখেছেন, তিনি ইচ্ছা করলে তা তো (একই স্থানে) স্থায়ী করে রাখতে পারতেন, অতপর আমি (কিন্তু) সুর্যকে তার ওপর একটি স্থায়ী নির্ঘন্ট বানিয়ে রেখেছি, ৪৬. পরে আমি ধীরে ধীরে তাকে আমার দিকে গুটিয়ে আনবো | 8৪৭. আল্লাহ তায়ালাই তোমাদের জন্যে রাতকে আবরণ, ঘুমকে আরাম ও দিনকে জেগে ওঠার সময় করে দিয়েছেন ৪৮. তিনি তাঁর (বৃষ্টিরূপী) রহমতের আগে সুসংবাদবাহী বায়ু প্রেরণ করেন, অতপর আসমান থেকে (তার মাধ্যমে) বিশুদ্ধ পানি বর্ষণ করেন, ৪৯. যেন তা দিয়ে তিনি মৃত ভূখন্ডে জীবনের সঞ্চার করতে পারেন এবং তা দিয়ে তাঁর সৃষ্ট অসংখ্য জীবজন্তু ও মানুষের পিপাসা নিবারণ করতে পারেন| ৫০. আমি বার বার এ (ঘটনা)টি তাদের মাঝে সংঘটিত করি, যাতে করে তারা (এ বিষয়টি থেকে) শিক্ষা গ্রহণ করতে পারে, কিন্তু অধিকাংশ মানুষই আমার অক্তজ্ঞতা ছাড়া অন্য কিছু করতে অস্বীকার করলো | ৫১. আমি ইচ্ছা করলে প্রতিটি জনপদে এক একজন সতর্ককারী (নবী) পাঠাতে পারতাম, ৫২. অতএব, তুমি কাফেরদের (এ অভিযোগের) পেছনে পড়ো না, তুমি (বরং) এ (কোরআন) দিয়ে তাদের প্রচন্ড মোকাবেলা করো | ৫৩. তিনি (একই জায়গায়) দুটো সাগর এক সাথে প্রবাহিত করে রেখেছেন, একটি হচ্ছে মষ্টি ও সুপেয়, আরেকটি লোনা ও হক্ষারবিশষ্টি, উভয়ের মাঝখানে তিনি একটি সীমারেখা বানিয়ে রেখেছেন, (সত্যিই) এটি একটি অনত্ক্রিম্য ব্যবধান | ৫৪. তিনিই সেই মহান সত্তা, যিনি মানুষকে (এক বিন্দু) পানি থেকে পয়দা করেছেন, অতপর তিনি তাকে (রক্ত সম্পর্ক দ্বারা) পরিবার (বন্ধন) ও (বৈবাহিক বন্ধন দ্বারা) জামাইয়ে (শ্বশুরে) পরিণত করেছেন; তোমার মালিক প্রভূত ক্ষমতাবান, ৫৫. (এসব কিছু সত্ত্বেও) তারা আল্লাহর বদলে এমন সবকিছুর এবাদাত করে যা না তাদের কোনো উপকার করতে পারে, না তাদের কোনো ক্ষতি করতে পারে; (আসলে প্রতিটি) কাফের ব্যক্তি নিজের মালিকের মোকাবেলায় (বিদ্রোহীরই বেশী) সাহায্যকারী (হয়) ৫৬. (হে নবী,) আমি তো তোমাকে কেবল (জান্নাতের) সুসংবাদদাতা ও (জাহান্নামের) সতর্ককারীরূপেই পাঠিয়েছি | ৫৭. তুমি (এদের) বলো, আমি তো তোমাদের কাছ থেকে এ জন্যে কোনো পারিশ্রমিক দাবী করছি না, (হ্যা, আমি চাই তোমাদের) প্রতিটি ব্যক্তিই যেন তার মালিক পর্যন্ত পৌঁছার (সঠিক) রাস্তাটি অবলম্বন করে| QuranerAlo.com পৃষ্ঠাঃ 5
— পৃষ্ঠা ৩৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।