কুর'আনের সহজ সরল বাংলা অনুবাদ অনুবাদ : হাফেজ মুনির উদ্দীন আহমদ ৩২. যারা (কোরআন) অস্বীকার করে তারা বলে, (আচ্ছা এই) পুরো কোরআনটা তার ওপর একবারে নাযিল হলো না কেন? (আসলে কোরআন তো) এভাবেই (নাযিল) হওয়া উচিত ছিলো, যাতে করে এ (ওহী) দ্বারা আমি তোমার অন্তরকে মযবুত করে দিতে পারি, (এ কারণেই) আমি একে থেমে থেমে নাযিল করেছি| ৩৩. (তা ছাড়া) ওরা তোমার কাছে যে কোনো ধরনের বিষয় (ও সমস্যা) নিয়েই আসুক না কেন, আমি (সাথে সাথেই) তোমার কাছে (এর একটা) যথার্থ সত্য (সমাধান) এনে হাযির করতে পারি এবং (প্রয়োজনে তার) একটা সুন্দর ব্যাখ্যাও বলে দিতে পারি; ৩৪. এরা হচ্ছে সে সব লোক যাদের (কেয়ামতের দিন) মুখের ওপর ভর দিয়ে জাহান্নামের সামনে জড়ো করা হবে, ওদের সে স্থানটি হবে অতি নিকৃষ্ট, আর ওরা নিজেরাও হবে অতিশয় পথভ্রষ্ট | ৩৫. অবশ্যই আমি মুসাকে (তাওরাত) গ্রন্থ দান করেছিলাম এবং তার ভাই হারনকে তার সাথে তার সাহায্যকারী করেছিলাম, ৩৬. অতপর আমি তাদের বলেছিলাম, তোমরা উভয়েই (আমার হেদায়াত নিয়ে) এমন এক জাতির কাছে যাও, যারা আমার আয়াতকে অস্বীকার করেছে; অতপর (আমাকে অস্বীকার করায়) আমি তাদের সম্পূর্ণরূপে বিনাশ করে দিয়েছি; ৩৭. (একইভাবে) যখন নুহের সম্প্রদায়ও আমার রসুলদের মিথ্যা সাব্যস্ত করলো, তখন আমি তাদের সবাইকে (প্রাবনের পানিতে) ডুবিয়ে দিয়েছি এবং আমি ওদের (পরবর্তী) মানুষদের জন্যে শিক্ষণীয় বিষয় করে রেখেছি; ৩৮. (একই নিয়মে) আমি ধ্বংস করে দিয়েছি আদ, সামুদ ও ‘রাস'এর অধিবাসীদের এবং তাদের অন্তর্বতীকালীন আরো বন্ধ সম্প্রদায়কেও, ৩৯. (তাদের) প্রত্যেকের কাছেই আমি (আগের ধ্বংসপ্রাপ্ত জাতিসমুহের) নিদর্শনসমুহ উপস্থাপন করেছি, (কিন্তু কেউই যখন সতর্কবাণী শোনলো না তখন) আমি তাদের সবাইকে চুড়ান্তভাবে নির্মুল করে দিয়েছি | ৪০. এরা তো সে জনপদ দিয়ে প্রতি নিয়ত আসা যাওয়া করে, যার ওপর আযাবের বৃষ্টি বর্ষণ করা হয়েছিলো; ওরা কি তা দেখছে না? (আসল কথা হচ্ছে,) এরা (পুনরায়) জীবিত হওয়ার কোনো আশাই পোষণ করে না| ৪১. (হে নবী,) এরা যখন তোমাকে দেখে তখন তোমাকে কেবল ঠাষ্টা বিদ্রপের পাত্ররূপেই গণ্য করে (বলে); একি সে লোক, যাকে আল্লাহ্ তায়ালা রসুল করে পাঠিয়েছেন! ৪২. এ ব্যক্তিই তো আমাদের দেবতাদের (এবাদাত) থেকে আমাদের সম্পূর্ণ বিচ্যুতই করে দিতো যদি আমরা তাদের ওপর দৃঢ় প্রতিষ্ঠিত না থাকতাম; (হ্যাঁ,) তারা যখন (আল্লাহ তায়ালার) আযাব (স্বচক্ষে) দেখতে পাবে তখন ভালো করেই জানতে পারবে, কে তোমাদের মাঝে বেশী পথভ্রষ্ট ছিলো। ৪৩. (হে নবী,) তুমি কি সে ব্যক্তির (অবস্থা) দেখোনি যে তার কামনা বাসনাকে নিজের মাবুদ বানিয়ে নিয়েছে; তুমি কি তার (মতে ব্যক্তির) ওপর (অভিভাবক হতে পারো? QuranerAlo.com পৃষ্ঠাঃ 4
— পৃষ্ঠা ৩৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।