আল কোরআন — কোরআনের সহজ সরল বাংলা অনুবাদ
/ ৬৫৬
📝 লেখা 📖 পিডিএফ

কুর'আনের সহজ সরল বাংলা অনুবাদ অনুবাদ : হাফেজ মুনির উদ্দীন আহমদ ১০. (হে নবী, তুমি এদের বলো,) আল্লাহ তায়ালা (এমন) এক মহান সত্তা, যিনি ইচ্ছা করলে তোমাদের (এ একটি বাগান কেন) এর চাইতে উৎকৃষ্ট বাগানসমূহও দান করতে পারেন, যার নিন্নদেশে (অমীয়) ঝর্ণধারা, প্রবাহিত হবে, (এ ছাড়াও) তিনি (তোমাদের) দিতে পারেন (সুরম্য) প্রাসাদসমূহ! ১১. বরং এরা কেয়ামতের দিনকে অস্বীকার করে, আর যারাই কেয়ামত অস্বীকার করে তাদের জন্যে আমি (জাহান্নামের) জবলন্ত আগুন প্রস্তুত করে রেখেছি। ১২. তারা যখন দূর থেকে তাদের (মতো অন্যান্য জাহান্নামীদের) দেখবে, তখন তারা (স্পষ্টত) তার গর্জন ও চীৎকার শুনতে পাবে। ১৩. অতপর হস্তপদ শৃংখলিত অবস্থায় যখন তাদের জাহান্নামের কোনো সংকীর্ণ স্থানে ফেলে দেয়া হবে, তখন সেখানে তারা শুধু (মৃত্যুর) ধ্বংসকেই ডাকতে থাকবে, ১৪. (তাদের তখন বলা হবে,) আজ তোমরা ধ্বংস হওয়াকে একবারই শুধু ডেকো না, বরং বহুবার ধ্বংসকে ডাকো (কোনো কিছুই আজ তোমাদের কাজে আসবে না)। ১৫. (হে নবী, এদের) তুমি বলো, এটা (জাহান্নামের) এ (কঠোর আযাব) শ্রেয় না সেই স্থায়ী জান্নাত, যার ওয়াদা পরহেষগার লোকদের (আগেই) দিয়ে রাখা হয়েছে, এ (জান্নাতই) হচ্ছে তাদের যথাযথ পুরস্কার ও (চুড়ান্ত) প্রত্যাবর্তনের স্থান! ১৬. সেখানে তারা যা কিছু পেতে চাইবে তাই তাদের জন্যে (মজুদ) থাকবে, (তাও আবার) থাকবে স্থায়ীভাবে, এ প্রতিশ্রুতির যথাযথ পালন তোমার মালিকেরই দায়িত্ব | ১৭. যেদিন তিনি এ (মোশরেক) ব্যক্তিদের এবং তাদের ও তাদের (মাবুদদের), যাদের এরা আল্লাহর বদলে ইবাদত করতো, (সবাইকে) একত্রিত করবেন অতপর তিনি (সে মাবুদদের) জিজ্ঞেস করবেন, তোমরাই কি আমার এ বান্দাদের গোমরাহ করেছো, না তারা নিজেরাই (সত্য থেকে) বিচ্যুত হয়ে গেছে, ১৮. ওরা (জবাবে) বলবে (হে আল্লাহ তায়ালা), তুমি পবিত্র, তুমি মহান, আমরা (তো ছিলাম তোমারই বান্দা,) তোমার বদলে অন্যকে অভিভাবকরূপে গ্রহণ করা আমাদের শোভনীয় ছিলো না, তুমি তো এদের এবং এদের পিতৃপুরুষদের (যথষ্টে) ভোগের সামগ্রী দিয়েছিলে, (এগুলো পেয়ে) তারা এমনকি তোমার কথাই ভুলে বসেছে এবং (এভাবেই) তারা একটি ধ্বংসপ্রাপ্ত জাতিতে পরিণত হয়ে গেছে। ১৯. (আল্লাহ তায়ালা বলবেন,) তোমাদের এ মাবুদরা তো তোমরা যা বলছো তাকে মিথ্যা প্রতিপন্ন করলো, অতএব (এখন) তোমরা (আর আমার আযাব) সরাতে পারবে না, না (তোমরা আজ) কারো সাহায্য পাবে। তোমাদের মধ্যে কেউ যদি (আমার আনুগত্যের) সীমালংঘন করে তাহলে তাকে আমি কঠোর আযাব আস্বাদন করাবো | ২০. (হে নবী,) তোমার আগে আমি আরো যতো রসুল পাঠিয়েছি, তারা (মানুষের মতোই) আহার করতো, (অন্য মানুষদের মতোই) তারা হাটে বাজারে যেতো | (আসল কথা হচ্ছে) মানুষদের মধ্য থেকে রসূল পাঠিয়ে আমি QuranerAlo.com পৃষ্ঠাঃ 2

— পৃষ্ঠা ৩৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।