আল কোরআন — কোরআনের সহজ সরল বাংলা অনুবাদ
/ ৬৫৬
📝 লেখা 📖 পিডিএফ

কুর'আনের সহজ সরল বাংলা অনুবাদ অনুবাদ : হাফেজ মুনির উদ্দীন আহমদ 88. আল্লাহ তায়ালাই রাত ও দিনের পরিবর্তন ঘটান, অবশ্যই অন্তরদৃষ্টিস্মপন্ন মানুষদের জন্যে এর মাঝে (আল্লাহ তায়ালার কুদরতের) অনেক শিক্ষা রয়েছে| 8৫. আল্লাহ তায়ালা বিচরণশীল প্রতিটি জীবকেই পানি থেকে পয়দা করেছেন, অতপর তাদের মধ্যে কিছু চলে তার বুকের ওপর ভর দিয়ে, কিছু চলে দু'পায়ের ওপর, (আবার) কিছু চলে চার (পা)-এর ওপর (ভর করে), আল্লাহ তায়ালা যখন যা চান তখন তাই পয়দা করেন, অবশ্যই তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান | ৪৬. আমি অবশ্যই (হেদায়াতের কথা) সুস্পষ্ট করার আয়াতসমূহ নাযিল করেছি, আর (এর মাধ্যমে) আল্লাহ তায়ালা যাকে চান তাকে সহজ সরল পথে পরিচালিত করেন। ৪৭. (যারা মোনাফেক) তারা বলে, আমরা আল্লাহ তায়ালা ও রসূলের ওপর ঈমান এনেছি এবং আমরা তাঁর আনুগত্য করি| (অথচ) এর একটু পরেই তাদের একটি দল আল্লাহ তায়ালা ও তাঁর রসূলের আদেশ থেকে মুখ ফিরিয়ে নেয়, (বস্তুত) ওরা আসলে মোমেন নয় | ৪৮. যখন ওদের (সত্যি সত্যিই) আল্লাহ্‌ তায়ালা ও তাঁর রসুলের দিকে আহ্বান করা হয়, যাতে করে (আল্লাহর রসূলের পক্ষ থেকে) তাদের পারস্পরিক (বিরোধের) মীমাংসা করা যায়, তখন তাদের একটি দল পাশ কেটে সরে পড়ে | ৪৯. যদি এ (বিচার ফয়সালার) বিষয়টা তাদের সপক্ষে যায়, তাহলে তারা একান্ত বিনীতভাবে তাঁর কাছে ছুটে আসে, ৫০. এদের অন্তরে কি (কুফুরের কোনো) ব্যাধি আছে, না এরা (রসূলের নবুওতের ব্যাপারে) সন্দেহ পোষণ করে, অথবা এরা কি ভয় করে, আল্লাহ তায়ালা ও তাঁর রসুল ওদের প্রতি কোনো রকম অবিচার করবেন? (আসলে তা নয়,) বরং তারা নিজেরাই হচ্ছে যালেম | ৫১. (অপর দিকে) ঈমানদার লোকদের যখন তাদের পারস্পরিক বিচার ফয়সালার জন্যে আল্লাহ তায়ালা ও তাঁর রসূলের দিকে আহ্বান জানানো হয়, তখন (খুশী মনেই) তারা বলে, হ্যাঁ, আমরা (আল্লাহ তায়ালা ও তাঁর রসুলের আদেশ) শোনলাম এবং তা (যথাযথ) মেনেও নিলাম, বস্তুত এরাই হচ্ছে সফলকাম ব্যক্তি | ৫২. যারা আল্লাহ তায়ালা ও তাঁর রসূলের আনুগত্য করে, আল্লাহ্‌ তায়ালাকে ভয় করে এবং তাঁর নাফরমানী (করা) থেকে বেঁচে থাকে, তারাই হচ্ছে সফলকাম | ৫৩. (হে নবী,) এ (মোনাফেক) লোকেরা আল্লাহ্‌ তায়ালার নামে শক্ত কসম খেয়ে বলে (আমরা তোমার এতোই অনুগত যে), তুমি যদি আদেশ করো তাহলে আমরা (ঘরবাড়ী ছেড়ে) অবশ্যই তোমার সাথে বেরিয়ে যাবো।| (হে নবী,) তুমি বলো, তোমরা (বেশী) শপথ করো না, (তোমাদের) আনুগত্য (আমার তো) জানাই (আছে), তোমরা যা কিছু করো আল্লাহ তায়ালা তা ভালো করেই জানেন | ৫৪. (হে নবী,) তুমি (এদের আরো) বলো, তোমরা আল্লাহ তায়ালার আনুগত্য করো, আনুগত্য করো আল্লাহর রসূলের (হ্যাঁ), তোমরা যদি মুখ ফিরিয়ে নাও (তাহলে জেনে রেখো), আল্লাহ্‌ তায়ালার দ্বীন পৌছানোর যে দায়িত্ব তার ওপর দেয়া হয়েছে তার জন্যে সে দায়ী, (অপরদিকে আনুগত্যের) যে দায়িত্‌ তোমাদের ওপর দেয়া হয়েছে QuranerAlo.com পৃষ্ঠাঃ 6

— পৃষ্ঠা ৩৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।