আল কোরআন — কোরআনের সহজ সরল বাংলা অনুবাদ
/ ৬৫৬
📝 লেখা 📖 পিডিএফ

কুর'আনের সহজ সরল বাংলা অনুবাদ অনুবাদ : হাফেজ মুনির উদ্দীন আহমদ ৮২. তারা বলেছিলো, আমরা যখন মরে যাবো, আমরা যখন মাটি ও হাডিডতে পরিণত হয়ে যাবো, তখনও কি আমরা পুনরুখিত হবো? ৮৩. (তারা বলে, আসলে এভাবেই) আমাদের ও আমাদের পূর্ববতী লোকদের (পুনরুখানের) ওয়াদা দিয়ে আসা হচ্ছে, (মৃত্যুর পর আবার জীবনলাভের) এ কথাগুলো অতীত দিনের উপকথা ব্যতীত আর কিছুই নয় ৮৪. (হে নবী, এদের) জিজ্ঞেস করো, এ যমীনে এবং এখানে যা (কিছু সৃষ্টি) আছে তা কার (মালিকানাধীন)? ৮৫. ওরা বলবে (হ্যাঁ), সব কিছুই আল্লাহর, (তুমি) বলো, এরপরও তোমরা কি চিন্তা ভাবনা করবে না? ৮৬. তুমি (এদের আরো) জিজ্ঞেস করো, এ সাত আসমান ও মহান আরশের অধিপতি কে ? ৮৭. ওরা জবাব দেবে, (এসব কিছুই) আল্লাহর, তুমি বলো, তারপরও তোমরা কি (আল্লাহকে) ভয় করবে না? ৮৮. তুমি (আবারও) জিজ্ঞেস করো, যদি তোমরা (সত্যি সত্যিই) জানো তাহলে বলো, কার হাতে রয়েছে (আসমান যমীন) সবকিছুর একক কতৃত্ব? (হ্যাঁ) তিনি (যাকে ইচ্ছা তাকেই) পানাহ দেন, কিন্তু তাঁর ওপর কাউকে পানাহ দেয়া যায়না | ৮৯. ওরা (আবারও) সাথে সাথে বলবে, (হ্যাঁ) মহান আল্লাহ তায়ালার, তুমি বলো, এ সত্ত্বেও তোমরা কেমন করে বিভ্রান্ত হচ্ছো? ৯০. আমি তো বরং সত্য কথাই এদের কাছে পৌঁছে দিয়েছিলাম, কিন্তু এরাই মিথ্যাবাদী! ৯১. আল্লাহ তায়ালা (কাউকেই) সন্তান হিসেবে গ্রহণ করেননি না তাঁর সাথে অন্য কোনো মাবুদ রয়েছে, যদি (তাঁর সাথে অন্য কোনো মাবুদ) থাকতো তাহলে প্রত্যেক মাবুদ নিজ নিজ সৃষ্টি নিয়ে চলে যেতো এবং (এ মাবুদরা) একে অন্যের ওপর প্রাধান্য বিস্তার করতে চাইতো, এরা যা কিছু আল্লাহ তায়ালা সম্পর্কে বলে তিনি তা থেকে অনেক পবিত্ৰ ও মহান| ৯২. দৃশ্য অদৃশ্য সবকিছুর সম্যক ওয়াকেফহাল তিনি, সুতরাং এরা আল্লাহ তায়ালার সাথে অন্যদের যেভাবে শরীক করে তিনি তার চাইতে (অনেক) পবিত্র | ৯৩. (হে নবী,) তুমি বলো, হে আমার মালিক, যে (আযাবের) ওয়াদা এ (কাফেরদের) সাথে করা হচ্ছে, তা যদি তুমি আমাকে দেখাতেই চাও, ৯৪. (তাহলে) হে আমার মালিক, তুমি আমাকে যালেম সম্প্রদায়ের মধ্যে শামিল (করে এ আযাব প্রত্যক্ষ) করায়ো না| ৯৫. (হে নবী,) আমি তাদের কাছে যে (আযাবের) ওয়াদা করেছি তা অবশ্যই তোমাকে দেখাতে সক্ষম | QuranerAlo.com পৃষ্ঠাঃ 7

— পৃষ্ঠা ৩৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।