আল কোরআন — কোরআনের সহজ সরল বাংলা অনুবাদ
/ ৬৫৬
📝 লেখা 📖 পিডিএফ

কুর'আনের সহজ সরল বাংলা অনুবাদ অনুবাদ : হাফেজ মুনির উদ্দীন আহমদ ৫৩. কিন্তু লোকেরা নিজেদের মাঝে (এ মৌলিক) বিষয়টাকে বহুধাবিভক্ত করে দিয়েছে, আর প্রত্যেক দলের কাছে যা কিছু আছে তা নিয়েই তারা পরিতৃুষ্ট | ৫৪. অতএব (হে নবী), তুমি তাদের একটা সুনির্দষ্টি সময়ের জন্যে (নিজ নিজ) বিভ্রান্তিতে (পড়ে থাকার জন্যে) ছেড়ে দাও, ৫৫. তারা কি এটা ধরে নিয়েছে, আমি তাদের যে ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সাহায্য করছি ৫৬. এবং আমি সব সময়ই তাদের জন্যে সকল প্রকার কল্যাণ ত্বরান্বিত করে যাবো? (না, আসলে তা নয়|]) কিন্তু এরা (সে সম্পর্কে) কিছুই বোঝে না| ৫৭. যারা নিজেদের মালিকের ভয়ে সদা ভীত সন্ত্রস্ত থাকে, ৫৮. যারা তাদের মালিকের (নাযিল করা) আয়াতসমূহের ওপর ঈমান আনে, ৫৯. যারা তাদের মালিকের (মালিকানার) সাথে অন্য কাউকে শরীক করে না, ৬০. যারা (তাঁর পথে) যা কিছু দিতে পারে (মুক্তহস্তে) দান করে, (তারপরও) তাদের মন ভীত কম্পিত থাকে, তাদের একদিন তাদের মালিকের কাছে ফিরে যেতে হবে, ৬১. (সত্যিকার অর্থে) এরাই হচ্ছে সেসব মানুষ, যারা নেকীর কাজে সদা তৎপর, (উপরন্তু) তারা (সবার চাইতে) অগ্রগামীও | ৬২. আমি কারো ওপরই তার সাধ্যাতীত বোঝা চাপাই না, (প্রত্যেক মানুষের আমল সংক্রান্ত) একটি গ্রন্থ আমার কাছে (সংরক্ষিত) আছে, যা (তাদের অবস্থার কথা একদিন ঠিক) ঠিক বলে দেবে, তাদের ওপর কোনো যুলুম করা হবে না| ৬৩. বরং তাদের অন্তর এ বিষয়ে আঁধারে আচ্ছন্ন হয়ে আছে, এ ছাড়াও তাদের (জীবনে) আরো বনহুতরো (খারাপ) কাজ আছে যা তারা সব সময়ই করে থাকে। ৬৪. (এরা এসব কাজ থেকে কখনো ফিরে আসে না,) যতোক্ষণ না আমি তাদের এশ্ৃর্যশালী লোকদের শাস্তি দ্বারা আঘাত করি, তখন তারা সাথে সাথেই আর্তনাদ করে ওঠে, ৬৫. (তখন বলা হবে,) আজ আর আর্তনাদ করো না, আমার পক্ষ থেকে তোমাদের কোনো সাহায্য করা হবে না| ৬৬. যখন আমার আয়াতসমূহ তোমাদের সামনে পড়ে পড়ে শোনানো হতো, তখন (তা শোনামাত্রই) তোমরা উল্টো দিকে সরে পড়তে, ৬৭. (সরে পড়তে) নেহায়াত দম্তভরে, (পরে নিজেদের মজলিসে গিয়ে) অর্থহীন গল্প গুজব জুড়ে দিতে | QuranerAlo.com পৃষ্ঠাঃ 5

— পৃষ্ঠা ৩৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।