কুর'আনের সহজ সরল বাংলা অনুবাদ অনুবাদ : হাফেজ মুনির উদ্দীন আহমদ ৪০. আল্লাহ তায়ালা বললেন, হাঁ (তুমি ভেবো না), অচিরেই এরা (নিজেদের কর্মকান্ডের জন্যে) অনুতপ্ত হবে| 8৪১. অতপর (সত্যি সত্যিই একদিন) আমার এক মহা তান্ডব এসে তাদের ওপর (মরণ) আঘাত হানলো এবং আমি (মুহূর্তের মধ্যে) তাদের সবাইকে তরঙ্গতাড়িত আবর্জনার স্তুপ সদৃশ (বস্তুতে) পরিণত করে দিলাম, অতপর (সবাই বলে ওঠলো, আল্লাহর) গযব নাযিল হোক যালেম সমপ্রদায়ের ওপর | ৪২. আমি তাদের (ধ্বংসের) পর (আরো) অনেক জাতিকেই সৃষ্টি করেছি, ৪৩. কোনো জাতিই তার (দুনিয়ায় বাঁচার) নির্দষ্টি কাল (যেমন) ত্বরান্বিত করতে পারেনি, (তেমনি সময় এসে গেলে) তা কেউ বিলসম্বিতও করতে পারেনি, 88. অতপর (দুনিয়ার জাতিসমুহের কাছে) আমি একের পর এক রসুল পাঠিয়েছি, যখনি কোনো জাতির কাছে তার (প্রতি পাঠানো আমার) রসুল এসেছে, তখনই তাকে তারা মিথ্যাবাদী বলেছে, অতপর আমিও ধ্বংস করার জন্যে তাদের এক এক জনকে একেক জনের পেছনে (ক্রমিক নম্বর) লাগিয়ে দিয়েছি, (এভাবেই) আমি তাদের (একদিন ইতিহাসের) কাহিনী বানিয়ে দিয়েছি, বিধ্বংস হোক সে জাতি, যারা আল্লাহ তায়ালার ওপর ঈমান আনেনি| 8৪৫. তারপর আমি (এক সময়ে) আমার আয়াতসমুহ ও সুস্পষ্ট দলীল প্রমাণ দিয়ে মুসা এবং তার ভাই হারূনকে পাঠিয়েছি, ৪৬. (তাদের আমি পাঠিয়েছি) ফেরাউন ও তার পরিষদের কাছে, কিন্তু তারা (তাদের মেনে নেয়ার বদলে) অহংকার করলো, তারা ছিলো (স্পষ্টত) একটি নাফরমান জাতি, 8৭. তারা বলতে লাগলো, আমরা কি আমাদের মতোই দু'জন মানুষের ওপর ঈমান আনবো, (তাছাড়া) তাদের জাতিও হচ্ছে (বংশানুত্রমে) আমাদের সেবাদাস, ৪৮. তারা তাদের উভয়কেই মিথ্যাবাদী বললো, ফলে তারা ধ্বংসপ্রাপ্ত মানুষদের দলভুক্ত হয়ে গেলো | 8৯. (অথচ) আমি মুসাকে (আমার) কেতাব দান করেছিলাম, যেন লোকেরা (তা থেকে) হেদায়াত লাভ করতে পারে।| ৫০. (এভাবেই) আমি মারইয়াম পুত্র (ঈসা) ও তার মাকে (আমার কুদরতের) নিদর্শন বানিয়েছি এবং তাদের এক নিরাপদ ও প্রস্ববণবিশষ্টি উচ্চ ভূমিতে আমি আশ্রয় দিয়েছি | ৫১. হে রসুলরা, তোমরা পাক পবিত্র জিনিসসমুহ খাও, (হামেশা) নেক আমল করো, (কেননা) তোমরা যা কিছু করো সে সম্পর্কে আমি সবিশেষ অবহিত আছি| ৫২. এই (যে) তোমাদের জাতি তা (কিন্তু দ্বীনের বন্ধনে) একই জাতি, আর আমি হচ্ছি তোমাদের একমাত্র মালিক, অতএব তোমরা আমাকেই ভয় করো। QuranerAlo.com পৃষ্ঠাঃ 4
— পৃষ্ঠা ৩৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।