আল কোরআন — কোরআনের সহজ সরল বাংলা অনুবাদ
/ ৬৫৬
📝 লেখা 📖 পিডিএফ

কুর'আনের সহজ সরল বাংলা অনুবাদ অনুবাদ : হাফেজ মুনির উদ্দীন আহমদ ১৬. তারপর কেয়ামতের দিন তোমরা (সবাই) পুনরুঘ্খিত হবে। ১৭. আমিই তোমাদের ওপর এ সাত আসমান বানিয়েছি এবং আমি আমার সৃষ্টি সম্পর্কে (কিন্তু মোটেই) উদাসীন নই | ১৮. আমিই আসমান থেকে পরিমাণমতো পানি বর্ষণ করেছি এবং তাকে যমীনে সংরক্ষণ করে রেখেছি, আবার (এক সময়ে) তা (উড়িয়ে) নিয়ে যাবার ব্যাপারেও আমি সম্পূর্ণ ক্ষমতাবান | ১৯. তারপর (সংরক্ষিত সেই পানি) দিয়ে তোমাদের জন্যে খেজুর ও আংগুরের বাগান সৃষ্টি করি| তোমাদের জন্যে তাতে প্রচুর ফল পাকড়াও (উৎপাদিত) হয়, আর তা থেকে তোমরা (পর্যাপ্ত পরিমাণ) আহারও (গ্রহণ) করো, ২০. আর (যমীনে সংরক্ষিত পানি থেকে) এক প্রকার গাছ সিনাই পাহাড়ে তেল (এর উপাদান) নিয়ে জন্ম লাভ করে, খাদ্য গ্রহণকারীদের জন্যে তা ব্যঞ্জন (হিসেবেও ব্যবহৃত) হয় | ২১. (হে মানুষ,) তোমাদের জন্যে অবশ্যই চতুষ্পদ জন্তুর মাঝে (প্রচুর) শিক্ষণীয় বিষয় রয়েছে, তার পেটের ভেতরে যা কিছু আছে তা থেকে আমি তোমাদের (দুধ) পান করাই, (এ ছাড়াও) তোমাদের জন্যে তাতে আরো অনেক উপকারিতা রয়েছে, তার (গোশত) থেকে তোমরা আহারও করো।| ২২. (আবার কিছু আছে) তার ওপর তোমরা (বাহন হিসেবে) সওয়ার হও, অবশ্য নৌ-যানেও তোমাদের (কখনো কখনো) আরোহণ করানো হয়| ২৩. অবশ্যই আমি নুহকে তার জাতির কাছে (হেদায়াত নিয়ে) পাঠিয়েছিলাম, সে (তার জাতিকে) বলেছিলো, হে তোমরা কি (তাঁকে) ভয় করবে না? ২৪. তখন তার জাতির মোড়লরা, যারা (আগে থেকেই) কুফরী করছিলো (একথা শুনে অন্যদের) বললো, এ (ব্যক্তি) তো তোমাদের মতোই একজন মানুষ, (আসলে) এ ব্যক্তি তোমাদের ওপর নেতৃত্ব করতে চায়, আল্লাহ তায়ালা যদি (নবী পাঠাতেই) চাইতেন তাহলে ফেরেশতাদেরই (নবী করে) পাঠাতেন, আমরা তো এমন কোনো কথা আমাদের পুর্বপুরুষদের যমানায়ও (ঘটেছে বলে) শুনিনি | ২৫. (মূলত) এ (মানুষটি) এমন, যার মধ্যে (মনে হয় কিছু) পাগলামী এসে গেছে, অতএব তোমরা (তার কোনো কথায়ই কান দিয়ো না), বরং এর ব্যাপারে কয়টা নির্দষ্টি দিন পর্যন্ত অপেক্ষা করো (হয়তো তার পাগলামী এমনিই সেরে যাবে)। ২৬. (এ কথা শুনে) নুহ দোয়া করলো, হে আমার মালিক, এরা যেভাবে আমাকে মিথ্যা সাব্যস্ত করলো, তুমি (সেভাবেই তাদের মোকাবেলায়) আমাকে সাহায্য করো। ২৭. অতপর আমি তার কাছে ওহী পাঠালাম, তুমি আমার তত্ত্বাবধানে আমারই ওহী অনুযায়ী একটি নৌকা প্রস্তুত করো, তারপর যখন আমার (আযাবের) আদেশ আসবে এবং (যমীনের) দুল্লি প্রাবিত হয়ে যাবে, তখন (সব কিছু থেকে) এক এক জোড়া নৌকায় উঠিয়ে নেবে, তোমার পরিবার পরিজনদেরও (ওঠিয়ে নেবে, তবে) তাদের মধ্যে QuranerAlo.com পৃষ্ঠাঃ 2

— পৃষ্ঠা ৩৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।