আল কোরআন — কোরআনের সহজ সরল বাংলা অনুবাদ
/ ৬৫৬
📝 লেখা 📖 পিডিএফ

কুর'আনের সহজ সরল বাংলা অনুবাদ অনুবাদ : হাফেজ মুনির উদ্দীন আহমদ ৫৯. তিনি অবশ্যই তাদের এমন এক স্থানে প্রবেশ করাবেন যা তারা (খুবই) পছন্দ করবে; নিসন্দেহে আল্লাহ তায়ালা প্রজ্ঞাময় ও একান্ত সহনশীল। ৬০. এই (হচ্ছে তাদের প্রকৃত অবস্থা) অপরদিকে কোনো ব্যক্তি (দুশমনকে) যদি ততেটুকুই কষ্ট দেয়, যতোটুকু কষ্ট তাকে দেয়া হয়েছিলো, (তার) সাথে যদি তার ওপর বাড়াবাড়িও করা হয়, তাহলে আল্লাহ্‌ তায়ালা অবশ্যই এ (মযলুম) ব্যক্তির সাহায্য করবেন; নিসন্দেহে আল্লাহ তায়ালা (মানুষের) পাপ মোচন করেন এবং (তাদের) ক্ষমা করে দেন। ৬১. এ হচ্ছে (আল্লাহর নিয়ম,) আল্লাহ তায়ালা রাতকে দিনের মধ্যে আবার দিনকে রাতের মধ্যে ঢুকিয়ে দেন, অবশ্যই আল্লাহ তায়ালা সব কিছু শোনেন সব কিছুই দেখেন। ৬২. এটা (হচ্ছে আল্লাহর নিয়ম,) আল্লাহ্‌ তায়ালাই হচ্ছেন (একমাত্র) সত্য, (প্রয়োজন পূরণের জন্যে) যাদের এরা আল্লাহ্‌ তায়ালার বদলে ডাকে, তা সম্পূর্ণ বাতিল ও মিথ্যা এবং আল্লাহ তায়ালাই হচ্ছেন সমুচ্চ, তিনিই হচ্ছেন মহান। ৬৩. তুমি কি তাকিয়ে দেখোনি, আল্লাহ তায়ালা (কিভাবে) আসমান থেকে পানি বর্ষণ করেন, অতপর (এ পানি পেয়ে কিভাবে) যমীন সবুজ শ্যামল হয়ে ওঠে; নিশ্চয়ই আল্লাহ তায়ালা স্নেহপরায়ণ, তিনি (তাদের যাবতীয়) সুক্ষ বিষয়েরও খবর রাখেন, ৬৪. আসমানসমূহ ও যমীনে (যেখানে) যা কিছু আছে সবই তাঁর জন্যে; আল্লাহ তায়ালা হচ্ছেন (সব ধরনের) অভাবমুক্ত ও (যাবতীয়) প্রশংসার একমাত্র মালিক। ৬৫. তুমি কি দেখতে পাও না, আল্লাহ্‌ তায়ালা (কিভাবে) এ যমীনে যা কিছু আছে তাকে এবং সমুদ্রে বিচরণশীল জলযানকে নিজের আদেশক্রুমে তোমাদের অধীন করে দিয়েছেন; তিনিই আসমানকে ধরে রেখেছেন যাতে করে তা যমীনের ওপর পড়ে না যায়, কিন্তু তাঁর আদেশ হলে (সেটা ভিন্ন কথা); অবশ্যই আল্লাহ তায়ালা মানুষদের সাথে স্নেহপ্রবণ ও দয়াবান। ৬৬. তিনিই তোমাদের জীবন দান করেছেন, অতপর তিনিই তোমাদের মৃত্যু দেবেন, পুনরায় তিনিই তোমাদের জীবন দান করবেন, মানুষ (আসলেই) অতিমাত্রায় অকৃতজ্ঞ (তারা সব ভুলে যায়)। ৬৭. প্রত্যেক জাতির জন্যেই আমি (এবাদাতের কিছু আচার) অনুষ্ঠান ঠিক করে দিয়েছি যা তারা পালন করে, অতএব এ ব্যাপারে তারা যেন কখনো তোমার সাথে কোনো তর্ক না করে, (মানুষদের) তুমি তোমার মালিকের দিকে ডাকতে থাকো, অবশ্যই তুমি সঠিক পথের ওপর রয়েছো। ৬৮. (তারপরও) তারা যদি তোমার সাথে বাকবিতন্ডা করে তাহলে তুমি বলে দাও, তোমরা (আমার সাথে) যা কিছু করছো আল্লাহ তায়ালা তা ভালো করেই জানেন। ৬৯. তোমরা যে সব বিষয় নিয়ে (নিজেদের মধ্যে) মতবিরোধ করছো, (কেয়ামতের দিন) আল্লাহ তায়ালা তোমাদের মধ্যকার সেসব বিষয়ের চূড়ান্তফয়সালা করে দেবেন। QuranerAlo.com পৃষ্ঠাঃ 7

— পৃষ্ঠা ৩৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।