কুর'আনের সহজ সরল বাংলা অনুবাদ অনুবাদ : হাফেজ মুনির উদ্দীন আহমদ ৩৮. তারা বলে, যদি তোমরা সত্যবাদী হও তাহলে বলো কেয়ামতের এই ওয়াদা কবে (পূর্ণ) হবে? ৩৯. কতো ভালো হতো যদি এ কাফেররা (সে ক্ষণটির কথা) জানতো! (বিশেষ করে) যখন তারা তাদের সামনে ও তাদের পেছন থেকে আসা আগুন কিছুতেই প্রতিরোধ করতে পারবে না, (সে সময়ে) তাদের (কোনো রকম) সাহায্যও করা হবে না। ৪০. (মূলত কেয়ামত) তাদের ওপর আসবে হঠাৎ করে, এসেই তা তাদের হতবুদ্ধি করে দেবে, তখন তাকে তারা প্রতিরোধ করতে সক্ষম হবে না, আর না তাদের (এ জন্যে) কোনো অবকাশ দেয়া হবে! 8১. (হে নবী,) তোমার আগেও অনেক রসূলকে (এভাবে) ঠাষ্টা বিদ্রপ করা হয়েছিলো, পরে (দেখা গেলো) তারা যা নিয়ে ঠাট্টা বিদ্রপ করেছিলো তাই তাদের পরিবেষ্টন করে নিয়েছে। ৪২. (হে নবী), তুমি এদের জিজ্ঞেস করো, কে তোমাদের দয়াময় আল্লাহ্ তায়ালার আযাব থেকে রা করবে- তা রাতের বেলায় আসুক কিংবা দিনের বেলায় আসুক, কিন্তু (সে কথা না ভেবে) এরা নিজেদের মালিকের স্মরণ থেকে মুখ ফিরিয়ে রেখেছে। ৪৩. তবে কি তাদের আরো কোনো মাবুদ আছে যারা আমার (আযাব) থেকে তাদের বাঁচাতে পারবে; তারা তো নিজেদেরই কোনো সাহায্য করতে পারবে না, না তারা আমার কাছ থেকে সেখানে কোনো সাহায্যকারী পাবে! 88 (মূলত) আমি এদের এবং এদের পিতৃপুরুষদের যাবতীয় ভোগসম্ভার দান করে যাচ্ছিলাম এবং এভাবে এদের ওপর দিয়ে (সমৃদ্ধির) এক দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেছে; এখন কি তারা দেখতে পাচ্ছে না, আমি যমীনকে চারদিক থেকে তাদের ওপর সংকুচিত করে আনছি, তারপরও কি তারা বিজয়ী হবে (বলে আশা করে)? 8৫. (হে নবী,) তুমি বলো, আমি তো শুধু ওহী দিয়ে তোমাদের (জাহান্নামের) ভয় দেখাই, কিন্তু এই বধিররা ডাক শুনতে পায়না, (বার বার) তাদের সতর্ক করা হলেও (তারা সে সতর্কবাণীর কিছুই শুনতে পায় না)। ৪৬. (অথচ) তোমার মালিকের আযাবের সামান্য কিছু অংশও যদি এদের স্পর্শ করে তখন এরা বলে উঠবে, হায় দুর্ভাগ্য আমাদের, আমরা সত্যিই যালেম ছিলাম! 8৪৭. কেয়ামতের দিন আমি ন্যায়বিচারের জন্যে একটি মানদন্ড স্থাপন করবো, অতপর সেদিন কারো (কোনো মানব স নৎ্দানের) ওপরই কোনো রকম যুলুম হবে না; যদি একটি শস্য দানা পরিমাণ কোনো আমলও (তার কোথাও লুকিয়ে) থাকে, (হিসাবের পাল্লায়) তা আমি (যথার্থই) এনে হাযির করবো, হিসাব নেয়ার জন্যে আমিই যথেষ্ট। ৪৮. অবশ্য আমি মুসা ও হারূনকে (ন্যায় অন্যায়ের) ফয়সালাকারী একটি গ্রন্থ দিয়েছিলাম, পরহেযগার লোকদের জন্যে দিয়েছিলাম (আঁধারে চলার) আলো ও (জীবনে চলার) উপদেশ, 8৯. (এটা তাদের জন্যে) যারা আল্লাহ তায়ালাকে না দেখেও ভয় করে এবং তারা কেয়ামত সম্পর্কে ভীত সন্ত্রস্ত থাকে। ৫০. আর এ হচ্ছে বরকতপূুর্ণ উপদেশ, এটি আমিই নাযিল করেছি, তোমরা কি এর অস্বীকারকারী হতে চাও? QuranerAlo.com পৃষ্ঠাঃ 4
— পৃষ্ঠা ৩১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।