আল কোরআন — কোরআনের সহজ সরল বাংলা অনুবাদ
/ ৬৫৬
📝 লেখা 📖 পিডিএফ

কুর'আনের সহজ সরল বাংলা অনুবাদ অনুবাদ : হাফেজ মুনির উদ্দীন আহমদ ১৩. আমি তোমাকে (নবুওতের জন্যে) বাছাই করেছি, অতএব যা কিছু তোমাকে এখন ওহীর মাধ্যমে বলা হচ্ছে তা মনোযোগের সাথে শোনো | ১৪. আমিই হচ্ছি আল্লাহ্‌ তায়ালা, আমি ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই, অতএব তুমি শুধু আমারই এবাদাত করো এবং আমার স্মরণের জন্যে নামায প্রতিষ্ঠা করে | ১৫. কেয়ামত অবশ্যই আসবে, আমি (এক সুনির্দষ্টি সময় পর্যন্ত) তা গোপন করে রাখতে চাই, যাতে করে প্রতিটি ব্যক্তিকে কেয়ামতের দিন নিজ নিজ কর্ম অনুযায়ী প্রতিদান দেয়া যায় | ১৬. যে ব্যক্তি কেয়ামত দিবসের ওপর বিশ্বাস করে না এবং যে নিজ প্রবৃত্তির অনুসরণ করে, সে যেন তোমাকে ওতে বিশ্বাস স্থাপন থেকে কখনো বাধা দিতে না পারে, (এমনটি করলে) অতপর তুমি নিজেই ধ্বংস হয়ে যাবে, ১৭. হে মুসা (বলো তো), তোমার ডান হাতে ওটা কি? ১৮. সে বললো, এটি হচ্ছে আমার (হাতের) লাঠি, আমি (কখনো কখনো) এর ওপর ভর দিই, আবার কখনো তা দিয়ে আমি আমার মেষের জন্যে (গাছের) পাতা পাড়ি, তা ছাড়াও এর মধ্যে আমার জন্যে আরো অনেক কাজ আছে| ১৯. আল্লাহ তায়ালা বললেন, হে মুসা, তুমি তা (মাটিতে) নিক্ষেপ করো | ২০. অতপর সে তা (মাটিতে) নিক্ষেপ করলো, সাথে সাথেই তা সাপ হয়ে (এদিক ওদিক) ছুটাছুটি করতে লাগলো | ২১. আল্লাহ তায়ালা বললেন (হে মুসা), তুমি একে ধরো, ভয় পেয়ো না| (দেখবে) আমি এখনই তাকে তার আগের আকৃতিতে ফিরিয়ে আনছি | ২২. (হে মুসা, এবার) তুমি তোমার হাত তোমার বগলে রাখো, অতপর (দেখবে) কোনো রকম (অসুখজনিত) দোষক্রটি ছাড়াই তা নির্মল উজ্ম্বল হয়ে বেরিয়ে আসবে, এ হচ্ছে (আমার) পরবর্তী নিদর্শন | ২৩. (এগুলো এ জন্যে দেয়া হলো যেন) আমি তোমাকে আমার (কুদরতের আরো) বড়ো বড়ো নিদর্শন দেখাতে পারি | ২৪. (হাঁ, এবার এগুলো নিয়ে) তুমি ফেরাউনের কাছে যাও, কেননা সে (নিজেকে মাবুদ দাবী করে মারাত্মক) সীমালংঘন করে ফেলেছে। ২৫. সে বললো, হে আমার মালিক, তুমি আমার জন্যে আমার বক্ষকে প্রশস্ত করে দাও , ২৬. আমার কাজ আমার জন্যে সহজ করে দাও, ২৭. আমার জিহ্বা থেকে জড়তা দুর করে দাও, ২৮. যাতে করে ওরা আমার কথা (ভালো করে) বুঝতে পারে, MN QuranerAlo.com পৃষ্ঠা

— পৃষ্ঠা ৩০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।